Archive for the ‘সঙ্গীতানুষ্ঠান’ Category

  1. ফ্যান্টাসি কিংডমে আজ কুমার বিশ্বজিৎ ও ক্লোজআপ তারকাদের কনসার্ট - December 28th, 2007
    এ মুহূর্তে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন খ্যাতিমান সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। বর্তমানে তিনি অবস্থান করছেন লন্ডনে। লন্ডনে তিনটি কনসার্টে অংশ নিতে তিনি গত ২৪ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। তার সঙ্গে রয়েছেন আরেক জনপ্রিয় শিল্পী এন্ড্রু কিশোর ও ক্লোজআপ তারকা সালমা। লন্ডন থেকে ঢাকায় ফিরবেন আজ সকালে। এরপর বিকালে ফ্যান্টাসি কিংডমে অনুষ্ঠিতব্য পেপসি ঈদ কনসার্টে অংশ নেবেন তিনি। তার প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। কনসার্টে অংশ নেবেন ক্লোজআপ ওয়ান তারকা রুমী, [বাকিটুকু পড়ুন]
  2. ক্লোজআপ তারকাদের নিয়ে একুশে টেলিভিশনে গানে গানে উৎসব - December 20th, 2007
    একুশে টেলিভিশনে ঈদের দিন সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে ক্লোজআপ তারকা রুমী, নিশিতা, রন্টি, সালমা, নোলক ও রাশেদকে নিয়ে ঈদের বিশেষ অনুষ্ঠান গানে গানে উৎসব। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ব্যান্ড শিল্পী পার্থ বড়ুয়া। অনুষ্ঠানে যা যা থাকছে : ক্লোজআপ ওয়ান তারকারা ঈদে কে কি করছে, কার কি ধরনের গানের অ্যালবাম বাজারে আসছে ও তারকা হওয়ার আগের ঈদ কি রকম কাটানো হতো এবং বর্তমানে কি রকম কাটানো হয়। পার্থ বড়ুয়ার সঙ্গে ক্লোজআপ ওয়ান তারকাদের এমন মজার [বাকিটুকু পড়ুন]
  3. বিজয় দিবসের কনসার্ট - December 16th, 2007
    আজ আমাদের বিজয়ের দিন। আজ আমাদের উৎসবের দিন। আজ আমাদের আনন্দ-উল্লাসের দিন। দেশের মানুষের এ আনন্দ-উল্লাসকে আরো মুখরিত, আরো উচ্ছল, আরো বেগবান করতে দেশের প্রায় সব স্থানেই আয়োজন করা হয়েছে কনসার্টের। যায়যায়দিন পাঠকদের জন্য উল্লেখযোগ্য কয়েকটি কনসার্টের খোজ-খবর নিয়েই এ ফিচার। এবার বিজয় দিবসের সবচেয়ে বড় কনসার্টটির আয়োজন করেছে গ্রামীণফোন। আমি গাইবো বিজয়ের গান শিরোনামের এ কনসার্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের লেজেন্ড শিল্পী সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে আরো থাকছেন শাকিলা জাফর, অর্ণব, সুবীর নন্দী, কবির সুমন, ফাহমিদা [বাকিটুকু পড়ুন]
  4. জাবিতে বারী সিদ্দিকীর কনসার্ট - December 6th, 2007
    স্মৃতির রথে আগামীর পথ, দেখা হবেই বন্ধু- এ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ৩১তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব (র‌্যাগ) উপলক্ষে ফজিলাতুন্নেছা হল মোজোর স্পন্সরে চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এরই অংশ হিসেবে গত শনিবার অনুষ্ঠানের তৃতীয় দিন ছিল কনসার্ট। কনসার্টে প্রধান শিল্পী হিসেবে গান পরিবেশন করেন বারী সিদ্দিকী। এছাড়া গান পরিবেশনের জন্য উপস্থিত ছিলেন মোজোর নিজস্ব বাউল। সন্ধ্যা সাড়ে ৬টায় কনসার্ট শুরু হওয়ার কথা থাকলেও বিকাল থেকেই উৎসাহী ছাত্রছাত্রী ও পার্শ্ববর্তী এলাকার লোকজন ভিড় করতে থাকে [বাকিটুকু পড়ুন]
  5. আবদুল আহাদের সুরারোপিত গান গাইবেন দুই শিল্পী - December 3rd, 2007
    এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে সংগীতবিষয়ক নতুন বৈঠকী অনুষ্ঠান ‘চিরকাল চিরদিন'। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন গুণী শিল্পী সুবীর নন্দী। পরিচালনা করেছেন মোকাদ্দেম বাবু। কথোপকথনে আজ থাকছেন শিল্পী সুবীর নন্দী। আজ থেকে বৈঠকি যে অনুষ্ঠানটি আপনি শুরু করতে যাচ্ছেন, সেই অনুষ্ঠানের আঙ্গিক সম্পর্কে কিছুটা ধারণা দেবেন? বৈঠকি অনুষ্ঠানগুলো যে রকম হয় সে রকমই। শুধু উপস্থাপনার বিষয়টা বদল হয়েছে। আধুনিক বাংলা গানের বরেণ্য গীতিকার, সুরকার, শিল্পী-যাঁরা একসময় ব্যস্ত, জনপ্রিয় ছিলেন এবং যাঁদের গানগুলো এখনো চিরসবুজ; সেই শিল্পী, গীতিকার, সুরকারদের [বাকিটুকু পড়ুন]
  6. ছায়ানটের শুদ্ধসংগীত আয়োজন - December 2nd, 2007
    ছায়ানট আয়োজন করেছে শুদ্ধসংগীত অনুষ্ঠানমালার। ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডসংলগ্ন ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে গত শুক্রবার তিন দিনের এ আয়োজন উদ্বোধন করেন ভারতের প্রবীণ যন্ত্রশিল্পী বুদ্ধদেব দাশগুপ্ত। আজ আয়োজনের শেষ দিনে থাকছে খেয়াল, সরোদ, বাঁশি ও তবলার লহড়া। সবার জন্য উ্নুক্ত এ অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। সূত্রঃ দৈনিক প্রথম আলো।
  7. রবিরাগের হেমন্তের গান - December 1st, 2007
    হেমন্তের গান নিয়ে রবিরাগ আজ আয়োজন করেছে সংগীতানুষ্ঠান। জাগে নাথ জোছনা রাতে নামে এই অনুষ্ঠান হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে বিকেল পাঁচটা ৪৫ মিনিটে। রবিরাগের পরিচালক সাদি মহম্মদ জানান, অনুষ্ঠানের সব গানই নেওয়া হয়েছে গীতবিতান থেকে। এর মধ্যে থাকছে প্রকৃতি পর্যায় থেকে হেমন্ত ঋতুর গান। সঙ্গে থাকছে পূজা ও প্রেম পর্যায়ের গানও। এ অনুষ্ঠানে গান গাইবেন রবিরাগের শিল্পীরা। সূত্রঃ দৈনিক প্রথম আলো।
  8. A laudable move to promote traditional Bangla songs - November 26th, 2007
    Radio Foorti to air songs recorded by Bengal Foundation Bengal Foundation and Radio Foorti have reached an agreement. From now on, Radio Foorti will regularly broadcast songs from albums released by Bengal Foundation. On the occasion, Bengal Foundation arranged a musical soiree titled Ganer Bhetor Diye at the Bengal Shilpalaya on November 24. Prior to the programme, a press conference was held where Luva Nahid Chowdhury, director general of Bengal Foundation and Rafiqul Haque, managing director of [বাকিটুকু পড়ুন]
  9. শচীন দেব বর্মণ ও মীরা বর্মণ স্মরণসন্ধ্যা - November 25th, 2007
    আজ বিকাল ৫টায় নারীগ্রন্থ প্রবর্তনায় স্বপ্নকুড়ির নিয়মিত শ্রোতার আসরে কথা ও গানে স্মরণ করা হবে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণ ও মীরা বর্মণকে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাদ চৌধুরী, অনুপ ভট্টচার্য, ফাতেমাতুজ জোহরা, সাযযাদ কাদির, মোঃ রফিকুজ্জামান, নাসির আহমেদসহ আরো অনেক গুণীজন। শচীন কর্তার গানের কথা পাঠ করবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী যুগল নাসিম আহমেদ এবং শায়লা আহমেদ। সূত্রঃ যায়যায়দিন।
  10. কুমার বিশ্বজিৎ লাইভ ইন কনসার্ট - November 12th, 2007
    আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে কুমার বিশ্বজিৎগত পরশু মহাখালীর স্পোর্ট জোন মেতেছিল ভিন্ন আঙ্গিকে। এ ভিন্নতার মূল ব্যাপারটি ছিল গুনীশিল্পী কুমার বিশ্বজিৎ-এর কনসার্ট। কুমার বিশ্বজিতের সেই ভুবন ভোলানো হাসি আর জাদুকরি কণ্ঠের জাদু মোহিত করেছে আমন্ত্রিত দর্শকদের হৃদয়। সেই ৮০-র দশক থেকে শুরু করে এখন পর্যন্ত সব বয়সী দর্শক-শ্রোতা নন্দিত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ১৯৭৯ সালে রেডিও ও টেলিভিশনের কণ্ঠশিল্পী হিসেবে সঙ্গীত জগতে প্রবেশ করেন। তিনি দর্শক-শ্রোতাদের ২৬টি একক অ্যালবাম, ১০টি সিডি, ১টি ডিভিডি এবং ১০০টিরও [বাকিটুকু পড়ুন]