Archive for the ‘সঙ্গীতানুষ্ঠান’ Category
- রেডিও জকি হচ্ছেন অপি করিম - January 11th, 2008
অপি করিম হচ্ছেন রেডিও জকি। বাংলাদেশের অন্যতম এফএম রেডিও চ্যানেল রেডিও ফুর্তির বিশেষ একটি অনুষ্ঠানে আরজে হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম।
রেডিও ফুর্তির বিশেষ আয়োজনে অপি করিম সরাসরি স্টুডিওতে উপস্থিত থাকছেন আগামীকাল সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে অপি করিম অন দি হট সিট। অনুষ্ঠানে শুনতে পারবেন অপি করিমের পছন্দের গান। অপির অভিনয় জীবনের নানা ধরনের অজানা বিষয় জানতে পারবেন এ অনুষ্ঠান থেকে। সেই সঙ্গে [বাকিটুকু পড়ুন]
- এক মঞ্চে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন এবং শাহনাজ রহমতুল্লাহ - January 11th, 2008
ঘূর্ণিদুর্গতদের সহায়তার জন্য এইচএসবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে আজ অনুষ্ঠিত হবে চ্যারিটি কনসার্ট। বন্দরনগরীর চট্টগ্রাম ক্লাবে এই কনসার্টে গান গাইবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন ও শাহনাজ রহমতুল্লাহ। এই তিন খ্যাতনামা গায়িকার সঙ্গে আরও থাকবে মাইলসের পারফরম্যান্স।
সূত্রঃ প্রথম আলো।
- Musical programme “Praner Khela” at Bengal Shilpalaya ends - January 4th, 2008
To promote traditional Bangla songs, Bengal Foundation arranged a three-day musical soiree titled Praner Khela at Bengal Shilpalaya in Dhanmondi. The programme ended on January 2. Tagore singers Bulbul Islam and Aditi Mohsin rendered songs at the closing programme.
The evening started with renditions by Bulbul Islam. The artiste rendered quite a few Tagore songs including Tomarei koriachhi jiboner drubotara, Aji bijon ghorey, Bhalo [বাকিটুকু পড়ুন]
- অনেক দিনের আমার যে গান - January 3rd, 2008
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আজ সন্ধ্যা সাতটায় আয়োজন করা হয়েছে যুগল সংগীতানুষ্ঠানের। অনেক দিনের আমার যে গান শিরোনামে এই অনুষ্ঠানের শিল্পীরা হলেন মহিউজ্জামান চৌধুরী ও রোকাইয়া হাসিনা। তাঁরা দুজনই রবীন্দ্রসংগীতের শিল্পী। অনুষ্ঠানে তাঁরা একক ও দ্বৈত কণ্ঠে রবীন্দ্রসংগীতের পাশাপাশি আরও গাইবেন দ্বিজেন্দ্র লাল রায়, অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন ও পুরোনো দিনের বাংলা গান।
সূত্রঃ প্রথম আলো।
- রাঙামাটি আইডল হলেন অপর্ণা দেব রায় - December 31st, 2007
প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো রাঙামাটির আলোচিত সঙ্গীত প্রতিভা অন্বেষণ কর্মসূচি, যা রাঙামাটি আইডল হিসেবেই পরিচিতি পেয়েছিল। আর প্রথমবারের মতো এ আয়োজনে আইডল হয়েছেন অপর্ণা দেব রায়। গতকাল রাঙামাটি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার সমাপনী আয়োজনে উপস্থিত ছিল প্রায় ২০ হাজার দর্শক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল মুবিন। গতকাল দুপুর ২টা থেকেই হাজারো মানুষের পদভারে মুখর হয়ে ওঠে রাঙামাটি স্টেডিয়াম। শীর্ষ [বাকিটুকু পড়ুন]
- থার্টি ফার্স্ট নাইটে মালয়শিয়ান ব্যান্ড দল হাইপারজোনের সঙ্গে গান গাইবেন হাবিব ও মিলা - December 29th, 2007
মালয়শিয়ার বিখ্যাত ব্যান্ড দল হাইপারজোন এখন ঢাকায়। মালয়শিয়ান এ ব্যান্ড দলটি গত পরশু প্রথমবারের মতো বাংলাদেশে আসে। মালয়শিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চড়ে গত পরশু রাত ১০টা ২০ মিনিটে তারা ঢাকায় অবতরণ করেন। আগামী ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে হোটেল র্যাডিসনে এক শোতে অংশ নিতেই হাইপারজোনের ঢাকা আগমন। অনুষ্ঠানটিতে হাইপারজোনের সঙ্গে গান গাইবেন বাংলাদেশি পপ গায়ক হাবিব ওয়াহিদ। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার একুশে টেলিভিশন।
হাবিব ছাড়াও এ শোতে অংশ নেবেন পপ গায়িকা মিলা। থার্টি ফার্স্ট নাইটে আয়োজিত এ [বাকিটুকু পড়ুন]
- রাঙামাটি আইডলের ফাইনাল আজ আসছে : নিশিতা এবং মেহরাব - December 29th, 2007
ফজলে এলাহী রাঙামাটি আজ দুপুর আড়াইটায় রাঙামাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচিত রাঙামাটি আইডলের ফাইনাল অনুষ্ঠান। রাঙামাটি উপজাতীয় সাংস্কৃতিক ইন্সটিটিউটের সার্বিক উদ্যোগে আয়োজিত ‘সঙ্গীত হোক সম্প্রীতির সেতুবন্ধন'- এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে আজ শেষ হবে এ পার্বত্য জেলা জুড়ে সাড়া জাগানো রাঙামাটি সঙ্গীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। প্রথমবারের মতো পার্বত্য জেলা রাঙামাটিতে আয়োজিত ভিন্নধর্মী এ সঙ্গীত প্রতিযোগিতার প্রতিটি অনুষ্ঠান জমজমাট বিনোদন আসরে পরিণত হয়। ১৩ নভেম্বর এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সেমিফাইনাল রাউন্ডে ১০ জন প্রতিযোগী নির্বাচিত [বাকিটুকু পড়ুন]
- ওয়ারিদ কলার টিউনস কনসার্ট - December 28th, 2007
নগর বাউল জেমস, এলআরবির আইয়ুব বাচ্চু, রক শিল্পী অর্থহীনের সুমন, পপ সঙ্গীত শিল্পী ফুয়াদ, হায়দার হোসেন, বাপ্পা মজুমদার, তিশমা এবং মিলার সঙ্গে ব্ল্যাক, দেশী এমসিএস ও রেডিও একটিভ ঢাকার দর্শকদের মাতাতে আজ কলাবাগান মাঠে ওয়ারিদ কলার টিউনস কনসার্টে অংশ নিচ্ছেন। ব্যান্ড জগতের এই তারকারা তাদের জনপ্রিয় গানগুলো দর্শকদের সামনে পরিবেশন করবেন। দর্শকদের জন্য গেট উন্মুক্ত করা হবে বেলা ২টা ৩০ মিনিটে। ওয়ারিদের সেলস অ্যান্ড কাস্টমার সার্ভিস সেন্টার থেকে ওয়ারিদ জেম প্রিপেইড সংযোগ কেনার মাধ্যমে কনসার্টের [বাকিটুকু পড়ুন]
- শান্তি নিকেতনে রুনা লায়লা - December 28th, 2007
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের আমন্ত্রণে একটি সংগীত উৎসবে গান গাইতে গতকাল কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়লেন গুণী শিল্পী রুনা লায়লা। কলকাতার শান্তিনিকেতনে আয়োজিত তিন দিনের এক সংগীত উৎসবের উদ্বোধনী দিনে তিনি সংগীত পরিবেশন করবেন।
শিল্পী রুনা লায়লা জানান, ‘প্রতিবছরই শান্তিনিকেতনে পৌষমেলার আয়োজন করা হয়। তবে এবার এ মেলার বাইরে ২৯ থেকে ৩১ ডিসেম্বর তিন দিনের একটি সংগীত উৎসবের আয়োজন করা হয়েছে।'
তিনি জানান, ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের পক্ষ থেকে ভারতের লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জির আমন্ত্রণে সেখানে [বাকিটুকু পড়ুন]
- ফেরদৌস আরার একক সঙ্গীতানুষ্ঠান - December 28th, 2007
বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় নাট্যশালা মিলনায়তনে কণ্ঠশিল্পী বেগম ফেরদৌস আরার একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, বাংলাদেশ আসিফ আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য সচিব জামিল ওসমান।
সূত্রঃ দৈনিক ভোরের কাগজ।
Page 6 of 11« First...«45678»...Last »