Archive for the ‘সঙ্গীতানুষ্ঠান’ Category

  1. আবদুল আহাদের সুরারোপিত গান গাইবেন দুই শিল্পী - December 3rd, 2007
    এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে সংগীতবিষয়ক নতুন বৈঠকী অনুষ্ঠান ‘চিরকাল চিরদিন'। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন গুণী শিল্পী সুবীর নন্দী। পরিচালনা করেছেন মোকাদ্দেম বাবু। কথোপকথনে আজ থাকছেন শিল্পী সুবীর নন্দী। আজ থেকে বৈঠকি যে অনুষ্ঠানটি আপনি শুরু করতে যাচ্ছেন, সেই অনুষ্ঠানের আঙ্গিক সম্পর্কে কিছুটা ধারণা দেবেন? বৈঠকি অনুষ্ঠানগুলো যে রকম হয় সে রকমই। শুধু উপস্থাপনার বিষয়টা বদল হয়েছে। আধুনিক বাংলা গানের বরেণ্য গীতিকার, সুরকার, শিল্পী-যাঁরা একসময় ব্যস্ত, জনপ্রিয় ছিলেন এবং যাঁদের গানগুলো এখনো চিরসবুজ; সেই শিল্পী, গীতিকার, সুরকারদের [বাকিটুকু পড়ুন]
  2. ছায়ানটের শুদ্ধসংগীত আয়োজন - December 2nd, 2007
    ছায়ানট আয়োজন করেছে শুদ্ধসংগীত অনুষ্ঠানমালার। ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডসংলগ্ন ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে গত শুক্রবার তিন দিনের এ আয়োজন উদ্বোধন করেন ভারতের প্রবীণ যন্ত্রশিল্পী বুদ্ধদেব দাশগুপ্ত। আজ আয়োজনের শেষ দিনে থাকছে খেয়াল, সরোদ, বাঁশি ও তবলার লহড়া। সবার জন্য উ্নুক্ত এ অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। সূত্রঃ দৈনিক প্রথম আলো।
  3. রবিরাগের হেমন্তের গান - December 1st, 2007
    হেমন্তের গান নিয়ে রবিরাগ আজ আয়োজন করেছে সংগীতানুষ্ঠান। জাগে নাথ জোছনা রাতে নামে এই অনুষ্ঠান হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে বিকেল পাঁচটা ৪৫ মিনিটে। রবিরাগের পরিচালক সাদি মহম্মদ জানান, অনুষ্ঠানের সব গানই নেওয়া হয়েছে গীতবিতান থেকে। এর মধ্যে থাকছে প্রকৃতি পর্যায় থেকে হেমন্ত ঋতুর গান। সঙ্গে থাকছে পূজা ও প্রেম পর্যায়ের গানও। এ অনুষ্ঠানে গান গাইবেন রবিরাগের শিল্পীরা। সূত্রঃ দৈনিক প্রথম আলো।
  4. A laudable move to promote traditional Bangla songs - November 26th, 2007
    Radio Foorti to air songs recorded by Bengal Foundation Bengal Foundation and Radio Foorti have reached an agreement. From now on, Radio Foorti will regularly broadcast songs from albums released by Bengal Foundation. On the occasion, Bengal Foundation arranged a musical soiree titled Ganer Bhetor Diye at the Bengal Shilpalaya on November 24. Prior to the programme, a press conference was held where Luva Nahid Chowdhury, director general of Bengal Foundation and Rafiqul Haque, managing director of [বাকিটুকু পড়ুন]
  5. শচীন দেব বর্মণ ও মীরা বর্মণ স্মরণসন্ধ্যা - November 25th, 2007
    আজ বিকাল ৫টায় নারীগ্রন্থ প্রবর্তনায় স্বপ্নকুড়ির নিয়মিত শ্রোতার আসরে কথা ও গানে স্মরণ করা হবে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণ ও মীরা বর্মণকে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাদ চৌধুরী, অনুপ ভট্টচার্য, ফাতেমাতুজ জোহরা, সাযযাদ কাদির, মোঃ রফিকুজ্জামান, নাসির আহমেদসহ আরো অনেক গুণীজন। শচীন কর্তার গানের কথা পাঠ করবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী যুগল নাসিম আহমেদ এবং শায়লা আহমেদ। সূত্রঃ যায়যায়দিন।
  6. কুমার বিশ্বজিৎ লাইভ ইন কনসার্ট - November 12th, 2007
    আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে কুমার বিশ্বজিৎগত পরশু মহাখালীর স্পোর্ট জোন মেতেছিল ভিন্ন আঙ্গিকে। এ ভিন্নতার মূল ব্যাপারটি ছিল গুনীশিল্পী কুমার বিশ্বজিৎ-এর কনসার্ট। কুমার বিশ্বজিতের সেই ভুবন ভোলানো হাসি আর জাদুকরি কণ্ঠের জাদু মোহিত করেছে আমন্ত্রিত দর্শকদের হৃদয়। সেই ৮০-র দশক থেকে শুরু করে এখন পর্যন্ত সব বয়সী দর্শক-শ্রোতা নন্দিত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ১৯৭৯ সালে রেডিও ও টেলিভিশনের কণ্ঠশিল্পী হিসেবে সঙ্গীত জগতে প্রবেশ করেন। তিনি দর্শক-শ্রোতাদের ২৬টি একক অ্যালবাম, ১০টি সিডি, ১টি ডিভিডি এবং ১০০টিরও [বাকিটুকু পড়ুন]
  7. কুমার বিশ্বজিতের একক সঙ্গীত সন্ধ্যা - November 7th, 2007
    বর্তমান সময়ে জীবনযাত্রায় যে গতি এসেছে তাতে মানুষ কিছুটা সময়ের জন্য হলেও চায় বিশ্রাম, চায় মনের খোরাক। আর তেমন একটি অনুষঙ্গ হাজির করতেই ১০ নভেম্বর মহাখালীর স্পোর্টস জোনে সারোজ আয়োজন করতে যাচ্ছে কুমার বিশ্বজিতের একক সঙ্গীত সন্ধ্যা। ২০০৪ সালে হোটেল শেরাটনে কুমার বিশ্বজিতের সঙ্গীত জীবনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের দীর্ঘ সাড়ে তিন বছর পর এবারই আবার সারোজের আয়োজনে অনুষ্ঠিত হবে তার একক সঙ্গীত সন্ধ্যা। সালমান, রোমান আর জয়া- এ তিন তরুণের গড়ে তোলা সামাজিক সংঘের নাম [বাকিটুকু পড়ুন]
  8. একই গানে কুমার বিশ্বজিৎও তার ছেলে নিবিড় - October 2nd, 2007
    Kumar Biswajit and his Son Nibir - Bangla Musicকুমার বিশ্বজিৎ ও তার ছেলে নিবিড় একসঙ্গে পারফর্ম করছেনএবার কুমার বিশ্বজিৎ এর সঙ্গে একই গানে কণ্ঠ দিলেন তারই ছেলে নিবিড়। গানটি একটি দেশের গান। গানটি রেকর্ড করা হয়েছে বিটিভির আগামী ঈদ আনন্দমেলার জন্যে। ভালবাসি বাংলাদেশ শিরোনামের এ গানটি লিখেছেন আনজীর লিটন, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইবরার টিপু। ছেলের সঙ্গে গান [বাকিটুকু পড়ুন]
  9. সল্টলেকে নগর বাউল জেমস - September 20th, 2007
    বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আমাদের নগর বাউল জেমসের জনপ্রিয়তা এখন সারা ভারতে। বলিউডের ছবিতে জেমসের গাওয়া প্রায় সব গান তো আছেই, পাশাপাশি জেমসের গাওয়া বাংলা গানগুলোও এখন কলকাতার শ্রোতাদের মুখে মুখে। এ কারণে ইতিমধ্যে বেশ কবার গান গাইতে কলকাতা যেতে হয়েছে তাঁকে। আরেক দফা যাচ্ছেন আগামী মাসে। কলকাতার সল্টলেকে ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চারটি দেশের জনপ্রিয় চারটি ব্যান্ডের অংশগ্রহণে কনসার্ট ‘রক যুগলবন্দী’। কনসার্টে অংশ নেবে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুন, ভারতের অগ্নি, থাইল্যান্ডের টাটাইয়াং এবং বাংলাদেশের [বাকিটুকু পড়ুন]
  10. ইন্ডিয়ান আইডল থ্রি অমিত, নাকি প্রশান্ত? - September 20th, 2007
    অনেকটা ক্রিকেট খেলার মতোই ভারতীয় দর্শকদের মন। এই মন কখন কী যে চায়, ধারণা করা মুশকিল। প্রথম ইন্ডিয়ান আইডল-এ সংগীতবোদ্ধারা অমিত সানাকেই বেশি যোগ্য মনে করেছিলেন। সৌন্দর্য, পরিবেশনা, সব মিলিয়ে অভিজিৎ সাওয়ান্ত এগিয়ে গেলেও খুব একটা অশোভন হয়নি। দৃষ্টিকটু লেগেছিল ইন্ডিয়ান আইডল টু-তে; এন সি কারুণ্যের মতো মেধাবী থাকার পরও উদিত নারায়ণের কার্বন কপি সন্দ্বীপ আচার্য খেতাব জিতে নিয়েছিলেন সেবার। কারণ একটাই-সন্দ্বীপের এলাকার ভক্তরা দুই হাত ভরে তাঁকে ভোট করেছিল। তবে খেতাব সেবার সন্দ্বীপের ভাগ্যে [বাকিটুকু পড়ুন]