Please Donate

Other Links

Archive for the ‘সঙ্গীতানুষ্ঠান’ Category

ডিরকস্টার-২ সেরা জিতে নিল পাওয়ার সার্জ - September 11th, 2007
The Rockstart 2 - Evergreen Bangla Musicদেশে সেরা নতুন রক ব্যান্ড খুজে বের করার প্রোগ্রাম ডিরকস্টারস-২-এর গ্র্যান্ড ফিনালে গত পরশু অনুষ্ঠিত হয়েছে। ঢাকার থ্র্যাশ মেটাল ব্যান্ড পাওয়ার সার্জ দেশের প্রথম ডিরকস্টারস ব্যান্ডের খেতাব অর্জন করে। গ্রামীণফোনের [বাকিটুকু পড়ুন]

ইনডিয়ান আইডল টপ টু’তে যেতে পারলেন না ইমন - September 11th, 2007
Imon - Evergreen Bangla Musicএবারের ইনডিয়ান আইডলে প্রথম থেকেই ছিল বাঙ্গালীদের জয়জয়কার। ইনডিয়ান আইডলের প্রথম তিনজনই বাঙ্গালী। আর এ কারণে টপ টু’তে উঠার লড়াইয়ে একজনকে যে বাদ পড়তে হবে এটি নিশ্চিতই ছিল। আর সর্বশেষ গত শনিবার জানা [বাকিটুকু পড়ুন]

পাঁচ ব্যান্ডের আড্ডা - ডিরকস্টার্সঃ টু - September 6th, 2007
ছয় বিভাগীয় শহরের ৬০০ ব্যান্ড। এদের মধ্য থেকে সেরা ছয় ব্যান্ড ‘বর্তমান’, ‘দৌড়’, ‘দৃক’, ‘এক্লিপস’, ‘পাওয়ার সার্জ’ আর ‘রেডিও অ্যাকটিভ’ নিয়ে শুরু হয়ে গেছে ডিরকস্টার্সঃ টু-এর চূড়ান্ত পর্ব। তবে আনন্দ-আড্ডায় এসেছিলেন পাঁচটি ব্যান্ডের সদস্যরা। প্রতিযোগিতার বাইরে তাঁদের আলাপচারিতা নিয়ে এই প্রতিবেদন। পঞ্চম রাউন্ডের প্রতিযোগিতা চলছে। মঞ্চে ‘রেডিও অ্যাকটিভ’। গান শেষ করামাত্রই [বাকিটুকু পড়ুন]

লন্ডনে সাবিনার জন্য রুনা লায়লা - August 5th, 2007
দেশের শীর্ষস্থানীয় শিল্পী সাবিনা ইয়াসমীন যখন ‘নন-হজকিন্স লিম্ফোমা’ রোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন, তখন বসে নেই আরেক শীর্ষস্থানীয় শিল্পী রুনা লায়লা। তিনি তাঁর সতীর্থ শিল্পী সাবিনা ইয়াসমীনের জন্য বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। আগামীকাল তিনি লন্ডনের বাংলা চ্যানেল এসের একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। দুই [বাকিটুকু পড়ুন]

জাবিতে দৃষ্টি প্রতিবন্ধী পথবাউলদের অন্যরকম আয়োজন - August 2nd, 2007
সারা দিন ভালো কাটলেও ঠিক সন্ধ্যার মুখে নামলো তুমুল বৃষ্টি। আর সে বৃষ্টি উপেক্ষা করেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অডিটরিয়ামে জড়ো হলেন কিছু সঙ্গীতপিপাসু। শুধু সঙ্গীতই নয়, আয়োজনের বৈচিত্র্যও আগ্রহের অন্যতম কারণ। গত ৩০ জুলাই সোমবার আয়োজিত এ সঙ্গীত সন্ধ্যার শিল্পী ছিলেন ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে গান গেয়ে বেড়ানো দৃষ্টি প্রতিবন্ধী পথবাউলরা। প্রতিদিনই [বাকিটুকু পড়ুন]

মাকে বাচানোর কনসার্ট নিয়ে ৪ আগস্ট মঞ্চে উঠছে ১৭ ব্যান্ডদল - August 1st, 2007
ক্যান্সার আক্রান্ত মাকে সাহায্যের জন্য আয়োজিত এ চ্যারিটি কনসার্টে একই মঞ্চে পারফর্ম করবে ১৭টি ব্যান্ড দল। আবারো একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের ১৭টি ব্যান্ডদল। ক্যান্সার আক্রান্ত মাকে সাহায্যের জন্য আয়োজিত এই চ্যারিটি কনসার্টে একই মঞ্চে পারফর্ম করবেন মাইলস, সোলস, ব্ল্যাক, আর্টসেল, শিরোনামহীন, ক্রিপটিক ফেইথ, আর্বোভাইরাসসহ ১৭টি ব্যান্ড দল। আগামী ৪ [বাকিটুকু পড়ুন]

বেঙ্গল ফাউন্ডেশন মাতালেন লোপা হোসাইন - July 28th, 2007
Lopaসুন্দর হও নারী শিরোনামে গত ২৫ জুলাই বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল লোপা হোসাইনের একক সঙ্গীত সন্ধ্যা। মিডিয়া তারকাদের পাশাপাশি অনেক সাধারণ শ্রোতা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সাবিনা ইয়াসমিনের সবকটা জানালা ও আমার ভাঙা ঘরে ভাঙা চালা, রুনা লায়লার যখন থামবে [বাকিটুকু পড়ুন]

কুমারখালীতে কাঙালসংগীতের আসর - July 26th, 2007
২০ জুলাই সকাল ১০টায় কাঙালের বাস্তুভিটায় কাঙাল ্নৃতি সংসদ ও নিজেরা করি সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক গ্রামবার্তা প্রকাশিকা সম্পাদক কাঙাল হরিনাথ মজুমদারের ১৭৪তম জ্নবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কাঙালসংগীতের আসর অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আব্দুর রশিদ চৌধুরী, পাবলিক লাইব্রেরির সম্পাদক মীর আমজাদ [বাকিটুকু পড়ুন]

জাবিতে সাউথ কোরিয়া-বাংলাদেশ সাংস্কৃতিক সন্ধ্যা - July 22nd, 2007
Jahangir Nagar Universityসাংস্কৃতিক সন্ধ্যার একটি দৃশ্যবৃষ্টি ভেজা সন্ধ্যায় সুরের মূর্ছনায় ভরে উঠেছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। গত শনিবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কেন্দ্রীয় অডিটরিয়ামে ছাত্রকল্যাণ ও পরামর্শ দান কেন্দ্র আয়োজন করে সাউথ কোরিয়া-বাংলাদেশ সাংস্কৃতিক সন্ধ্যা। সাউথ কেরিয়া ও বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক আরো উন্নত [বাকিটুকু পড়ুন]

জাবিতে দুর্নীতি বিরোধী কনসার্ট - July 2nd, 2007
Concertজাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান ঘোষণা করে শপথ গ্রহণ করেছেন। ইউনিভার্সিটির ৩০তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব ২০০৭, উপলক্ষে আয়োজিত দুর্নীতি বিরোধী কনসার্টের উদ্বোধনী পর্বে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন। ৩০তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে ২৬ জুন ইউনিভার্সিটির [বাকিটুকু পড়ুন]