Archive for the ‘নাটক’ Category

  1. হানিফ সংকেতের ঈদের নাটক ‘শোধবোধ’, টাইটেল সং-এ কুমার বিশ্বজিত্‌ - December 19th, 2006
    ‘ইত্যাদি’ নিয়ে সারা বছরই ব্যস্ত থাকেন হানিফ সংকেত। ‘ইত্যাদি’র গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা, সমন্বয়-সবকিছু মিলিয়ে ব্যস্ত না থেকে উপায় কি! তাই সারা বছর জুড়ে কোনো কাজ করা হয়ে ওঠে না তার। তবে প্রতি বছরের কোরবানি ঈদে প্রচারের জন্য হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারও তারই তারই ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছেন ‘ইত্যাদি’ খ্যাত এই পরিচালক। ফাগুন অডিও ভিশনের ব্যানারে হানিফ সংকেত আসন্ন ঈদে প্রচারের জন্য ‘শোধবোধ’ নামের একটি একক নাটক পরিচলনা করেছেন। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মাহফুজ [বাকিটুকু পড়ুন]
  2. মান্না দের গাওয়া কফি হাউজ নিয়ে নির্মিত হচ্ছে নাটক - December 12th, 2006
    ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মান্না দের গাওয়া ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ নিয়ে বিটিভির জন্য নাটক লিখছেন নাট্যকার আখতারুজ্জামান। শিগগিরই এর শুটিং শুরু হবে। এ সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানালেন তিনি। উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের লেখা এ চিরচেনা গানটিতে বর্ণিত বিভিন্ন চরিত্র নাটকটিতে ফুটিয়ে তোলা হবে। [বাকিটুকু পড়ুন]