Archive for the ‘ব্যান্ড’ Category

  1. ফায়ার ব্র্যান্ডের প্রথম অ্যালবাম এলো বাজারে, গান ইন্টারনেটে - May 9th, 2007
    Band - Fireজি-সিরিজের ব্যানারে সম্প্রতি বাজারে এসেছে ডি জুস প্রজন্মের সম্ভাবনাময় নতুন রক ব্যান্ড ফায়ার ব্র্যান্ড-এর প্রথম অ্যালবাম। ব্যান্ডের নামেই অ্যালবামের নাম। ওয়েস্টার্ন ইন্সট্রুমেন্টাল অ্যারেঞ্জমেন্টে অ্যালবামের নয়টি গানের কথা লিখেছেন ড্রামার শাহির। কণ্ঠ দিয়েছেন নিলয়। অডিও সিডির পাশাপাশি অ্যালবামের গানগুলো ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। বর্তমান সময়ের চোখে কখনো প্রকৃতি, জীবনের ক্ষণস্থায়িত্ব, স্বপ্ন, প্রেম, প্রকৃতি, একাকিত্ব, মানুষের নিজস্ব ধ্বংসাত্মক বৈশিষ্ট্য গানের বিষয়বস্তু। অগ্নিশিখা, বেওয়ারিশ মন, স্বপ্নময়ী, ঝড়- এ [বাকিটুকু পড়ুন]
  2. আসছে ব্যান্ড মিক্সড অ্যালবাম অন্য রকম - May 8th, 2007
    Mixed Album - Anya Rakamসোলস প্রায় সাত বছর পর ব্যান্ড মিক্সড অ্যালবাম অন্য রকমে গান করছে আন্ডারগ্রাউন্ড ও মেইনস্টৃম মিলিয়ে মোট ১১টি ব্যান্ড নিয়ে শিগগিরই বাজারে আসছে ব্যান্ড মিক্সড অ্যালবাম অন্য রকম। ব্যান্ডগুলো হচ্ছে সোলস, দলছুট, নির্ঝর, সপ্তক, পার্থিব, দি ট্র্র্যাপ, অন্তর্লোক, অবতার, স্যালভেশন, প্রায় শূন্য এবং বৃত্ত। প্রত্যেকটি ব্যান্ডের একটি করে গান থাকছে অ্যালবামে আর গানগুলো তৈরি করেছে ব্যান্ডের সদস্যরাই। তবে [বাকিটুকু পড়ুন]
  3. ফিউশনধর্মী অ্যালবাম গ্রামবাংলা - May 6th, 2007
    Gram Banglaবাজারে এসেছে বার্টিন ও তার ব্যান্ড দল গ্রামবাংলার নাম শিরোনামের অ্যালবাম ‘গ্রামবাংলা’। অ্যালবামটিতে ১০টি গান রয়েছে। গানগুলো হলো ফোপড়া ফোপড়া, পাশে থাকো চিরদিন, এক পলকে একটু দেখা, জীবনে কতোটা পথ যে, অন্ধ, অচেনা শহর, উদ্ভ্রান্তের মতো, গ্রামবাংলা লালন, আমি অইলে করতাম না। গানগুলোর মিউজিকে ওয়েস্টার্ন বাদ্যযন্ত্রের পাশাপাশি দেশি বাদ্যযন্ত্রের যেমন তবলার নান্দনিক ফিউশন ভালো লাগার মতো। লালন গানটির কথা, সুর এবং সঙ্গীতে গ্লোবাল সুফি ট্র্যাকের [বাকিটুকু পড়ুন]
  4. আন্ডারগ্রাউন্ড ব্যান্ড পাইরেটস : ভালো অবস্থানের লক্ষ্যে - February 25th, 2007
    Bangladeshi Band: Undergroundউইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ইংলিশ মিডিয়ামে একসঙ্গে পড়তেন অর্ণব ও গালিব৷ তখন থেকে দুই বন্ধুরই চিন্তা ছিল মিউজিক করার৷ অর্ণব ছায়ানট থেকে রবীন্দ্রসঙ্গীতের কোর্স করেছেন৷ পরে ও লেভেল করে বিএফ শাহীন কলেজে ভর্তি হওয়ার পর পরিচয় হয় রূপকের সঙ্গে৷ সেই রূপকের মাধ্যমে আরো কয়েকজন মিউজিশিয়ানের সঙ্গে জানাশোনা হলো দুজনের৷ অবশেষে পাচ তরুণ মিলে ব্যান্ড করার সিদ্ধান্ত নিলেন৷ তাদের অতি প্রিয় ব্যান্ড নির্ভানার বিখ্যাত অ্যালবাম নেভার মাইন্ড-এর নামে ব্যান্ডের নাম রাখার সিদ্ধান্ত হয়েছিল নেভার মাইন্ড৷ বিকল্প হিসেবে পাইরেটস নামটির কথাও ভাবা হয়েছিল৷ অর্ণব একটি বই থেকে নামটি পছন্দ করেন৷ শেষে জলদস্যুতা করারই শখ হয় তাদের৷ ফলে ব্যান্ডের নাম দেয়া হয় পাইরেটস৷ [বাকিটুকু পড়ুন]
  5. ব্যান্ডের অ্যালবামবিহীন এবারের ঈদ - December 30th, 2006
    রোজার ঈদে বাজারে এসেছিল রেকর্ড সংখ্যক অ্যালবাম৷ এবার ঈদে তুলনামূলকভাবে অ্যালবামের সংখ্যা কম৷ ৪০টির বেশি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ৫০টির মতো অ্যালবাম এবারের ঈদে বাজারে আসছে৷ সব অডিও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যালবাম বের করছে না৷ হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান থেকে এবার ঈদে অ্যালবামগুলো বের হচ্ছে৷ [বাকিটুকু পড়ুন]
  6. আজব ও উজ্জ্বলের ‘রঙের মানুষ’ অডিও অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান - September 11th, 2006
    আজব ব্যান্ডের প্রথম অডিও অ্যালবাম ‘আজব’ এবং প্রতিভাবান শিল্পী উজ্জ্বলের প্রথম অডিও ‘রঙের মানুষ’-এর প্রকাশনা অনুষ্ঠান ৯ সেপ্টেম্বর রাতে একতার-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান একতার মিউজিকের এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কর্ণধার ফয়সাল সিদ্দিকী বোগী, আজব ব্যান্ডের সদস্য হ্যারল্ড রশীদ, গৌরব, উজ্জ্বল প্রমুখ৷ [বাকিটুকু পড়ুন]