Archive for the ‘শিল্পী’ Category
- প্রথমবারের মতো বাংলা মুভিতে আজম খান, বিপ্লব ও হাসান - July 28th, 2007
এই প্রথম এক সঙ্গে গান করলেন ব্যান্ড তারকা আজম খান, বিপ্লব ও হাসান। আবদুল্লাহ আল মামুনের দুই বেয়াইয়ের কীর্তি মুভিতে এ তিনজন ব্যান্ড তারকা এই প্রথম কোনো পূর্ণদৈর্ঘ্য বাংলা মুভিতে এক সঙ্গে গান করলেন। খোল যা সিম সিম শিরোনামের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে গত ২৭ জুলাই শুক্রবার। গানটি সরাসরি চলচ্চিত্রে প্রদর্শিত হবে লাইভ কনসার্ট আকারে। এ লক্ষ্যে একটি [বাকিটুকু পড়ুন]
- বেহালার সুরে রূপসী - July 26th, 2007
বসার ঘরে কিছুক্ষণ অপেক্ষা করার পর এলেন রূপসী। ‘কিছু মনে না করলে প্রথমবারের মতো আমার ঘরে বসেই সাক্ষাৎকারটা দিতে চাইছি’-বললেন তিনি। খানিক বাদেই বোঝা গেল ভেতরে নিয়ে বসানোর কারণ। ‘আসছে ঈদে বাজারে আমার গানের সিডি বের হচ্ছে। তা থেকেই কয়েকটা গান শোনাব আপনাদের’-প্রাথমিক আলাপচারিতার পর বললেন নিজেই।গানের সিডি? খটকা লাগল শুরুতেই। নুসরাত মুমতাজ রূপসীকে সবাই চেনেন বেহালা বাজিয়ে হিসেবেই। শখের বশে শুরুটা ড্রাম বাজানো দিয়ে হলেও পরে তাঁর পড়াশোনা এই বেহালা নিয়েই। [বাকিটুকু পড়ুন]
- কৃষ্ণকলি সবাই বলে তারে - July 26th, 2007
ভিন্ন আওয়াজ কিংবা ব্যতিক্রম সুর পেলে শ্রোতারা তা সহজে লুফে নেয়-এটা কৃষ্ণকলির নতুন অ্যালবাম আবার সেটি প্রমাণ করল। ‘সূর্যে বাঁধি বাসা’ শিরোনামে তাঁর একক অ্যালবামটি ইতিমধ্যে আলোচিত হয়েছে বিশেষ মহলে। গানের সঙ্গে অনুরাগ হলেও কৃষ্ণকলির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাঁর মা।
‘হারমোনিয়ামটা এত বড় ছিল যে সেটা বাজাবার জন্য আমাকে ওর ওপর চড়ে বসতে হতো। গান শেখার শুরুটা এভাবেই’-বললেন কৃষ্ণকলি। না, হারমোনিয়ামটা বিশাল ছিল না, কৃষ্ণকলি নিজে তখন এতই ছোট যে, স্বাভাবিক আকৃতির হারমোনিয়ামই তাঁর কাছে [বাকিটুকু পড়ুন]
- নাটকের সূচনা সঙ্গীত গাইলেন নোলক বাবু - July 22nd, 2007
মুভিতে প্লেব্যাক করার পর এবার নাটকের সূচনা সঙ্গীতেও কণ্ঠ দিলেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু। জুয়েল মাহমুদের লেখা ও মকসুদ জামিল মিন্টুর সুরে এস এ হক অলিকের পরিচালনায় ২৬ পর্বের ধারাবাহিক নাটক অচিন পাখিতে নোলকের এ গান গাওয়া। গানের কথা হচ্ছে- চাল চুলোহীন স্বপ্ন আমার যত্নে পুষে রাখি, রং বদলায় রঙিন হব অচিন পাখি। নাটকের গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে নোলক বাবু বলেন, গানের কথা [বাকিটুকু পড়ুন]
- কলম্বো গেলেন আসিফ - July 22nd, 2007
ক্রিকেটপ্রেমী-সঙ্গীত শিল্পী আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে গতকাল রাত ১২টা ৩০ মিনিটে কলম্বোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশের খেলা দেখে আহত আসিফ আকবর বলেন, বাংলাদেশের খেলা দেখে মনে হচ্ছে খেলোয়াড়দের মনের জোর কমে গেছে, আত্মবিশ্বাস হরিয়ে ফেলেছে তারা, ভুলে গেছে। চাইলে তারা কতোটা ভালো খেলতে পারে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিটি খেলোয়াড়দের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি যাচ্ছি তাদের উৎসাহ দিতে, তাদের আত্মবিশ্বাসে কিছুটা হলেও জোয়ার এনে দিতে।খেলা শেষে ৬ আগস্ট আবার [বাকিটুকু পড়ুন]
- সেরা গায়কের পুরস্কার পেলেন আসিফ - July 15th, 2007
কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশের (সিজেএফবি) পারফরম্যান্স অ্যাওয়ার্ডের সেরা গায়ক পুরস্কার পেলেন আসিফ আকবর। এ নিয়ে মোট ছয়বার সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের সেরা গায়ক পুরস্কার পেলেন তিনি। কয়েক বছর ধরে একের পর এক সেরা গান উপহার দিয়েই সেরা গায়কের পুরস্কারটি ঘরে তুলছেন আসিফ। এ প্রসঙ্গে আসিফ বলেন, পুরস্কারের চিন্তা করে আমি কখনো গান করি না। তারপরও যখন কোনো পুরস্কার পাই, আর সবার মতো আমারো ভালো লাগে। সিজেএফবি [বাকিটুকু পড়ুন]
- সিঙ্গাপুরে হাসপাতালে সাবিনার পরীক্ষা চলছে - July 13th, 2007
উন্নত চিকিৎসার জন্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন সিঙ্গাপুরে পেঁছেছেন গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর চারটায়। সকাল সাড়ে নয়টায় তাঁকে সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের ৭৮ নম্বর ওয়ার্ডের ১৬ নম্বর কক্ষে আছেন। গতকালও তাঁর অবস্থা অপরিবর্তিত ছিল বলে জানা গেছে। সাবিনা ইয়াসমীনের ভগ্নিপতি সংগীতজ্ঞ মোবারক হোসেন খান জানান, সিঙ্গাপুরে সাবিনা জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক থ্রো হার্ন চংয়ের অধীনে চিকিৎসা নিচ্ছেন। ভর্তির পর [বাকিটুকু পড়ুন]
- মডেলিংয়ের পর এবার নাটকেও ক্লোজআপ তারকা রুমী - July 4th, 2007
গান ও মডেলিংয়ের পর এবার নাটকে অভিনয় করলেন ক্লোজআপ ওয়ান তারকা রুমী। ইশতিয়াক আহমেদ রুমেলের রচনা ও রেদোয়ান রনির পরিচালনায় নাটকটির নাম রাখা হয়েছে ধান্দা ফিকির। এক ঘণ্টার এ নাটকটিতে ক্লোজআপ ওয়ান তারকা রুমী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, মোশাররফ করিম, ইমি, তমাল, হাসান আজাদসহ আরো অনেকে। নাটকটিতে রুমী একজন হাতটানা চোরের ভূমিকায় অভিনয় করেছেন। ইচ্ছাকৃতভাবে সে চুরি না করলেও অনেকটা মনের অজান্তেই চুরি করে। এজন্য [বাকিটুকু পড়ুন]
- আশা ভোঁসলের সঙ্গে এবার গান করলেন বোমান ইরানি - July 3rd, 2007
আশা ভোঁসলের নতুন অ্যালবামের জন্য এবার গান গাইলেন বোমান ইরানি। ইরানির এটি নতুন হলেও চমক দেয়ার জন্য আশার কাছে এটি নতুন কিছু নয়। এর আগে বেশ কিছুদিন আগে রিলিজ পাওয়া আশা ভোসলের সর্বশেষ অ্যালবামে গান গেয়েছিলেন অস্ট্রেলিয়ান স্পিডস্টার ব্রেট লি, সঞ্জয় দত্ত ও ঊর্মিলা মাতণ্ডকর। আর কিছুদিনের মধ্যেই রিলিজ পেতে যাওয়া আশার নতুন এ অ্যালবামে গান করা প্রসঙ্গে ইরানি বলেন, তিনি যখন সর্বপ্রথম তার অ্যালবামে [বাকিটুকু পড়ুন]
- প্রথমবারের মতো প্লে-ব্যাক করলেন চঞ্চল চৌধুরী - July 3rd, 2007
গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় মনপুরা মুভিতে প্রথমবারের মতো প্লে-ব্যাক করলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। মুভিটিতে চঞ্চল চৌধুরীর চরিত্রের নাম সোনাই। গানটির কথা হলো, ধর বন্ধু আমার কেউ নাই, নিঠুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই, তোল বন্ধু আমার কেহ নাই। গানটি প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, এ প্রথম অভিনয় করছি এবং প্লে-ব্যাকও করছি প্রথম। গানটি একটি পুরনো প্রচলিত। মুভির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম গানটি নির্বাচন করেছেন এবং আমি কণ্ঠ দিয়েছি ও ঠোট মিলিয়েছি মুভিটিতে।
আশা করছি [বাকিটুকু পড়ুন]