Archive for the ‘শিল্পী’ Category
- আব্বাসউদ্দীন আহমদ স্মরণীয় বরণীয় - December 28th, 2007
যে সময় বাংলার মাঠে মাঠে বিছিয়ে থাকে সোনালি ধানের ছড়া, যে সময় কৃষকের মনে আনন্দের বন্যা থৈ থৈ করে, যে সময় ঘরে ঘরে নতুন ধানের পিঠা-পায়েসের ধুম, যে সময় পাখিরা গায় মধুর মিলনের গান ঠিক এমনই অগ্রহায়ণে প্রথম কান্নার সুর ছড়িয়ে আব্বাসউদ্দীন আহমদ জানিয়ে দিলেন এই অঙ্গীকার- তিনি এসেছেন বাংলার আকাশে-বাতাসে উড়িয়ে দিতে পাড়া-গায়ের অবলা নারীর প্রেমের আকুতি, কিষাণ মাঝির অব্যক্ত পাওয়া না পাওয়ার বেদনা। আর দু'দিন [বাকিটুকু পড়ুন]
- আরজে হিসেবে আসছেন সঙ্গীত শিল্পী তাহসান - December 20th, 2007
জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের গান অনেকের কাছেই প্রিয়। তাহসানকে এর আগে শ্রোতা-দর্শকরা বিভিন্নভাবে দেখতে পেয়েছেন। তবে এই প্রথমবারের মতো আরজের ভূমিকায় আসছে সঙ্গীত শিল্পী তাহসান। রেডিও ফুর্তির ঈদের বিশেষ আয়োজনে তাহসান সরাসরি স্টুডিওতে উপস্থিত থাকছেন ঈদের দিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে তাহসান অন হট সিট। তাহসানের সঙ্গে আরো সেলিব্রেটি গেস্টরা থাকবেন। অনুষ্ঠানে শুনতে পারবেন তাহসানের পছন্দের হিট গান।
তাহসানের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে [বাকিটুকু পড়ুন]
- গান লিখলেন পারভেজ চৌধুরী - December 16th, 2007
প্রথম বারের মতো গান লিখলেন, কেমন লাগছে?
আসলে এমনিতে তো আমি কবিতা লিখিই। গান হয় কবিতা থেকেই। তাই ব্যাপারটা আমার কাছে খুব বেশি নতুন কিছু নয়। আবার নতুন কিছুও, কারণ আমার গান লেখাটা হঠাৎ করেই। কোনো প্রোগ্রাম করে গান লিখিনি। মন চাইলো আর লিখে ফেললাম।
গানটি কিসের ওপর ভিত্তি করে লেখা?
গানটি একটি পতাকা ও একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে লেখা। আত্মত্যাগী এ মুক্তিযোদ্ধার নাম আবদুস সাত্তার সিকদার। তার গ্রামের বাড়ি খুলনার [বাকিটুকু পড়ুন]
- সিডর দুর্গতদের জন্য গান করলেন হাবিব - December 13th, 2007
ঘূর্ণি দুর্গতদের নিয়ে গান তৈরি করলেন কণ্ঠশিল্পী হাবিব। অনুরূপ আইচের লেখা ও হাবিবের সুর ও সঙ্গীত পরিচালনায় হাবিব নিজেই গেয়েছেন গানটি। সম্প্রতি গানটির ভিডিও চিত্র নির্মাণ করেছেন ফেরদৌস ওয়াহিদ। শিগগিরই কোনো একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন হাবিব। এ প্রসঙ্গে হাবিব বলেন, কিছুদিন আগে সিডর-দুর্গতদের মাঝে রিলিফ বিতরণ করতে গিয়ে গানটির ভাবনা মাথায় আসে। ঢাকায় ফিরে গানটি তৈরি করি। এ গানের জন্য আমি কোনো পারিশ্রমিক নিচ্ছি না। গানটির স্বত্ব আমি বিজ্ঞাপনী সংস্থা ইউনিট্রেন্ডকে দিয়েছি।
সূত্রঃ [বাকিটুকু পড়ুন]
- আমার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাওয়া - ইন্দ্রমোহন রাজবংশী - December 13th, 2007
১৯৭১ সালের পঁচিশে মার্চের ভয়াল রাত। গভীর রাতে প্রচণ্ড গোলাগুলির বিকট শব্দ। ঘুমন্ত মানুষের ওপর পাকবাহিনীর কাপুরুষোচিত অতর্কিত হামলা। ওদের মাত্রাতিরিক্ত অত্যাচার প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিল আমাদের মনে। আর প্রতিরোধের সে আগুনকে শতগুণে বাড়িয়ে দিল স্বাধীন বাংলা বেতারের সম্প্রচার। সবারই মনে প্রতিরোধ আর প্রতিশোধের আগুন। এপ্রিলের প্রথম সপ্তাহেই মা-বাবার উদ্দেশে পড়ার টেবিলে একটি চিঠি লিখে রেখে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম।
আমার সঙ্গী কয়েকজন বন্ধু। কিন্তু কসবা সীমান্ত দিয়ে আগরতলা যাওয়ার পথে নরসিংদী মিতালী সিনেমা হলের মোড়ে [বাকিটুকু পড়ুন]
- শাহ আবদুল করিমকে নিয়ে প্রামাণ্যচিত্র - December 6th, 2007
বাউল শাহ আবদুল করিমকে নিয়ে নির্মিত হলো প্রামাণ্যচিত্র কুলহারা কলঙ্কিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. মৃদুল কান্তি চক্রবর্তীর মূল আলোচনা নিয়ে প্রামাণ্যচিত্রটি পরিকল্পনা, গ্রন্থনা ও পরিচালনা করেছেন আমিরুল ইসলাম। প্রায় চার বছর সময় নিয়ে পরিচালক এ প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে শাহ আবদুল করিমে জীবনের আদ্যোপান্ত। জীবন্ত কিংবদন্তি শাহ আবদুল করিম এ পর্যন্ত ১৫ শতাধিক গান লিখেছেন। ২০০১ সালে তিনি একুশে [বাকিটুকু পড়ুন]
- ২০০ পরিবারের মধ্যে রিলিফ বিতরণ করলেন হাবিব - December 4th, 2007
বাগেরহাটের শরণখোলায় সর্বনাশী সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে রিলিফ বিতরণ করলেন কণ্ঠশিল্পী হাবিব। এ সময় তার সঙ্গে ছিলেন হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ এবং গীতিকার-নাট্যকার অনুরূপ আইচ। গতকাল রাতে শরণখোলার উদ্দেশে রওনা দিয়ে সকাল ৯টায় খুলনা শহরে পৌছেন তারা। খুলনার ডিএল কলেজ ও হাজী মোহাম্মদ মহসিন কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা খুলনা বিভাগের পক্ষ থেকে হাবিবকে সংবর্ধনা প্রদান করেন। এরপর তারা খুলনা ছেড়ে বাগেরহাটের উদ্দেশে রওনা দেন এবং পথিমধ্যে বিভিন্ন স্থানের দুর্গতদের মধ্যে রিলিফ [বাকিটুকু পড়ুন]
- গানের জগতের দুই কাণ্ডারি বারী সিদ্দিকী ও শহীদুল্লাহ ফরায়জী - December 2nd, 2007
ফোকের সঙ্গে ইনডিয়ান ক্লাসিকালের সংমিশ্রণ ঘটিয়ে বাংলা গানে ভিন্ন ধারার উপস্থাপনার মাধ্যমে সব শ্রেণীর শ্রোতার কাছে জনপ্রিয়তা পেয়েছেন বারী সিদ্দিকী। অন্যদিকে হাছন রাজা, লালন ফকির, আবদুল করিমের মতো অনেকের হাতে প্রাণ পাওয়া দর্শন নির্ভর আধ্যাত্মিক ও দেহতাত্ত্বিক গানের ধারাটাকে মর্ডানাইজ করে গানের কথায় নতুনত্ব এনেছেন শহীদুল্লাহ ফরায়জী। গানকে শিল্প হিসেবে উপস্থাপনার ভিত্তি থেকে ভাবতে গিয়ে চিন্তার জগতে এ দুজনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা-মন্দ লাগা, সর্বোপরি দুজনের রুচিবোধ [বাকিটুকু পড়ুন]
- প্রথমবারের মতো টিভি নাটকে অভিনয় করলেন পার্থ বড়ুয়া - November 24th, 2007
মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ও শিবু কুমার শীলের রচনায় নির্মিত হচ্ছে নাটক শহর তলীর আলো। এ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে সোলস ব্যান্ডের অন্যতম সদস্য পার্থ বড়ুয়ার। এছাড়া রয়েছেন জয়া আহসান, রিফাত চৌধুরী, মুক্তা, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। নাটকটিতে পার্থ বড়ুয়ার চরিত্রটির নাম সাজ্জাদ ও জয়া আহসানের নাম জবা। সাজ্জাদ একজন ব্যবসায়ী। খুব সাধারণ একজন মানুষ তিনি। [বাকিটুকু পড়ুন]
- সঞ্জীবদাকে মূল্যায়ন করার সাধ্য ও সাহস কোনোটিই আমার নেই - বাপ্পা মজুমদার - November 23rd, 2007
মানুষ জন্মায়, পৃথিবীতে জীবনযাপন করে কিছুদিন; তারপর মৃত্যুতে ঘটে তার পরিসমাপ্তি। এভাবে যতো মানুষ এসেছে, সবাই চলে গেছে, দু’-চারদিন পর তাকে ভুলে গেছে সবাই। এটাই সাধারণের ক্ষেত্রে ঘটে থাকে। কিন্তু যিনি কীর্তিমান, মানুষের মনে অপার ভালোবাসা যিনি রেখে যান, তাকে কেউ বিস্মৃত হন না। তিনি থাকেন এবং নানা প্রসঙ্গে ঘুরেফিরে আসেন আমাদের মধ্যে। মৃত্যুও তার মৃত্যু ঘটাতে পারে না। সঞ্জীব চৌধুরী, আমাদের প্রিয় সঞ্জীবদা [বাকিটুকু পড়ুন]