Archive for the ‘শিল্পী’ Category
- একসঙ্গে অভিনয় করছেন কবি আসাদ চৌধুরী ও পথিক নবী - January 19th, 2008
প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন কবি আসাদ চৌধুরী ও কণ্ঠশিল্পী পথিক নবী। আজিজ মার্কেট শাহবাগ ঢাকা ১০০০ নামে নাটকটিতে তারা দুজন ছাড়াও প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন ভাস্কর শিল্পী রাসা, কবি আসলাম সানী, বাপ্পী আশরাফ, তারেক মাহামুদ, শফিকুর রাহী, অরূপ রাহী, সঞ্জীব পুরোহিত, হাসান মাসুদ, সোহেল খান, মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, দিতি, ফারাহ রুমা প্রমুখ।
নাটকটির কাহিনী গড়ে উঠেছে শাহবাগ আজিজ সুপার মার্কেটকে কেন্দ্র করে। দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতির [বাকিটুকু পড়ুন]
- আমার আছে জল চলচ্চিত্রে হাবিব - January 15th, 2008
হুমায়ূন আহমেদের নতুন চলচ্চিত্র ‘আমার আছে জল’-এ কাজ করেছেন হাবিব। তবে অভিনয় নয়, সঙ্গীত নিয়েই কাজ করছেন হালের অন্যতম তরুণ সঙ্গীত শিল্পী।
তথ্যটির সত্যতা স্বীকার করে হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেন, হাবিবকে দিয়ে একটি গানের সঙ্গীত করা হচ্ছে। গানটি লিখেছেন হুমায়ূন আহমেদ। আর কণ্ঠ দিবেন হাবিব নিজে। এ ব্যাপারে কয়েকদিন আগে দুজনের মধ্যে চুক্তি হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারী সিলেটে চলচ্চিত্রের শুটিং শুরু হবে।
হাবিব শুধু একটি গানেই কণ্ঠ দিচ্ছেন। এছাড়া চলচ্চিত্রের অন্যান্য গানের [বাকিটুকু পড়ুন]
- পার্থকে নিয়ে জুটি বাঁধলেন তিন্নি - January 13th, 2008
আমি সঙ্গীতশিল্পী। অভিনয় আমার পেশা না হলেও অনুরোধে করেছিলাম শহরতলির আলো। সেটাতে দর্শক হয়তো আমার অভিনয় পছন্দ করেছেন। যার ফলে আবারো নাটকের অফার পেয়েছি। স্ক্রিপ্ট পড়ে আমার পছন্দও হয়েছে। একজন সঙ্গীতজ্ঞরই চরিত্র এটি।
আর তিন্নি তো ভালো অভিনেত্রী। আশা করছি তিন্নি ও আমাদের জুটিটি দর্শকপ্রিয় হবে। এভাবেই নিজের অনুভূতি জানালেন পার্থ বড়ুয়া। অন্যদিকে তিন্নিও পার্থ বড়ুয়ার সাথে কাজ করতে পেরে উচ্ছ্বসিত। ‘পার্থ দা আমার প্রিয় মানুষদের একজন। তাকে আমি শ্রদ্ধা করি। তার আগের নাটকটি দেখে [বাকিটুকু পড়ুন]
- প্লেব্যাক করলেন নিশীতা - January 11th, 2008
এই প্রথম বারের মতো মুভিতে প্লেব্যাক করলেন ক্লোজআপ ওয়ান তারকা নিশীতা বড়ুয়া। ডিপার্টমেন্ট অফ ফিল্ম পাবলিকেশনের তত্ত্বাবধানে এবং সরকারি অর্থায়নে নির্মিত এ মুভিটির নাম চুপ থাকা নয়, এখনই সময়। শ্যামল দত্তের কথা এবং ইমন সাহার সুর ও সঙ্গীত পরিচালনায় ছেলেবেলার মধুর খেলা শিরোনামের এ গানটি গত ৬ জানুয়ারি রেকর্ড করা হয়েছে সত্যগীত স্টুডিওতে। এর আগের দিন মোহাম্মদ হোসেন জেমির বিয়ের বাজনা বাজে মুভিতে সোনিয়া ও হৈমন্তী রক্ষিত [বাকিটুকু পড়ুন]
- আজ নীলয় কুমার দাশের মৃত্যুবার্ষিকী - January 11th, 2008
প্রখ্যাত সঙ্গীত শিল্পী নিলয় কুমার দাশের আজ মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সেন্টার পয়েন্ট হাসপাতালে প্রচণ্ড অভিমানী এই শিল্পী নীরবে নিভৃতে চিরবিদায় নেন। প্রতি বছরের মতো এ বছরও দিনটিকে ঘিরে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। নিলয় দাশের রেখে যাওয়া অসংখ্য ভক্ত-শ্রোতা আর স্টুডেন্টের কাছে দিনটি চির অমলিন হয়ে আছে এবং থাকবে চিরদিন। এ দেশের সব শিল্পীর কাছেই নিলয় দাশ একটি বিষণ্ন নাম, [বাকিটুকু পড়ুন]
- রেডিও জকি হচ্ছেন অপি করিম - January 11th, 2008
অপি করিম হচ্ছেন রেডিও জকি। বাংলাদেশের অন্যতম এফএম রেডিও চ্যানেল রেডিও ফুর্তির বিশেষ একটি অনুষ্ঠানে আরজে হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম।
রেডিও ফুর্তির বিশেষ আয়োজনে অপি করিম সরাসরি স্টুডিওতে উপস্থিত থাকছেন আগামীকাল সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে অপি করিম অন দি হট সিট। অনুষ্ঠানে শুনতে পারবেন অপি করিমের পছন্দের গান। অপির অভিনয় জীবনের নানা ধরনের অজানা বিষয় জানতে পারবেন এ অনুষ্ঠান থেকে। সেই সঙ্গে [বাকিটুকু পড়ুন]
- Tanveer Alam Shawjeeb: On the verge of a break through - January 4th, 2008
At an informal shindig, he slowly walked up to the stage and started jamming. Accompanied by Nazrul's dhol, the singer started Takdum takdum bajey Bangladesh dhol and the nonchalant audience seemed to get “it”. From hip youngsters to the reluctant elderly, most seemed to sway and sing along. The evening had picked up.
Tanveer Alam Shawjeeb may not be hogging the limelight just yet but his creativity [বাকিটুকু পড়ুন]
- থার্টি ফার্স্ট নাইটে মালয়শিয়ান ব্যান্ড দল হাইপারজোনের সঙ্গে গান গাইবেন হাবিব ও মিলা - December 29th, 2007
মালয়শিয়ার বিখ্যাত ব্যান্ড দল হাইপারজোন এখন ঢাকায়। মালয়শিয়ান এ ব্যান্ড দলটি গত পরশু প্রথমবারের মতো বাংলাদেশে আসে। মালয়শিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চড়ে গত পরশু রাত ১০টা ২০ মিনিটে তারা ঢাকায় অবতরণ করেন। আগামী ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে হোটেল র্যাডিসনে এক শোতে অংশ নিতেই হাইপারজোনের ঢাকা আগমন। অনুষ্ঠানটিতে হাইপারজোনের সঙ্গে গান গাইবেন বাংলাদেশি পপ গায়ক হাবিব ওয়াহিদ। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার একুশে টেলিভিশন।
হাবিব ছাড়াও এ শোতে অংশ নেবেন পপ গায়িকা মিলা। থার্টি ফার্স্ট নাইটে আয়োজিত এ [বাকিটুকু পড়ুন]
- রাঙামাটি আইডলের ফাইনাল আজ আসছে : নিশিতা এবং মেহরাব - December 29th, 2007
ফজলে এলাহী রাঙামাটি আজ দুপুর আড়াইটায় রাঙামাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচিত রাঙামাটি আইডলের ফাইনাল অনুষ্ঠান। রাঙামাটি উপজাতীয় সাংস্কৃতিক ইন্সটিটিউটের সার্বিক উদ্যোগে আয়োজিত ‘সঙ্গীত হোক সম্প্রীতির সেতুবন্ধন'- এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে আজ শেষ হবে এ পার্বত্য জেলা জুড়ে সাড়া জাগানো রাঙামাটি সঙ্গীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। প্রথমবারের মতো পার্বত্য জেলা রাঙামাটিতে আয়োজিত ভিন্নধর্মী এ সঙ্গীত প্রতিযোগিতার প্রতিটি অনুষ্ঠান জমজমাট বিনোদন আসরে পরিণত হয়। ১৩ নভেম্বর এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সেমিফাইনাল রাউন্ডে ১০ জন প্রতিযোগী নির্বাচিত [বাকিটুকু পড়ুন]
- শান্তি নিকেতনে রুনা লায়লা - December 28th, 2007
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের আমন্ত্রণে একটি সংগীত উৎসবে গান গাইতে গতকাল কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়লেন গুণী শিল্পী রুনা লায়লা। কলকাতার শান্তিনিকেতনে আয়োজিত তিন দিনের এক সংগীত উৎসবের উদ্বোধনী দিনে তিনি সংগীত পরিবেশন করবেন।
শিল্পী রুনা লায়লা জানান, ‘প্রতিবছরই শান্তিনিকেতনে পৌষমেলার আয়োজন করা হয়। তবে এবার এ মেলার বাইরে ২৯ থেকে ৩১ ডিসেম্বর তিন দিনের একটি সংগীত উৎসবের আয়োজন করা হয়েছে।'
তিনি জানান, ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের পক্ষ থেকে ভারতের লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জির আমন্ত্রণে সেখানে [বাকিটুকু পড়ুন]
Page 7 of 13« First...«56789»...Last »