Archive for the ‘শিল্পী’ Category

  1. দেশি মিউজিকে সনেটের প্রয়োগ আনবেন প্রিন্স মাহমুদ - June 25th, 2007
    Prince Mahmud মিউজিকের সঙ্গে যুক্ত রয়েছেন দেড় যুগেরও বেশি সময় ধরে। মিউজিকই তার নেশা, ধ্যান ও জ্ঞান। ৩০ থেকে ৩৫টি অ্যালবামের সুরকার ছাড়াও শতাধিক গানের কথাও লিখেছেন তিনি। তবে মাঝে বেশ কিছুদিন অভিমান করেই মিউজিক থেকে দূরে সরে ছিলেন। এখন আবার নতুন করে ক্লোজআপ ওয়ান বিজয়ীদের অ্যালবামে হাত দিয়েছেন। সম্প্রতি যায়যায়দিন চে কাফেতে এসেছিলেন মিউজিশিয়ান প্রিন্স মাহমুদ। মিউজিক নিয়ে তার ভাবনার কথা শেয়ার করেছেন ও জানিয়েছেন [বাকিটুকু পড়ুন]
  2. আশির দশকের জনপ্রিয় শিল্পী মিলিয়া ইসলাম সাবেদের উনিশের গল্প - June 22nd, 2007
    Milia Islam আশির দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলিয়া ইসলাম সাবেদ দীর্ঘ বিরতির পর গত বছর থেকে সঙ্গীতাঙ্গনে নিয়মিত হয়েছেন আবার । আধুনিক বাংলা, গজল, ফোক, হারানো দিনের গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীতসহ যে কোনো ধারার গানেই সাবলীল এ শিল্পী এ যাবৎ গান করেছেন আলাউদ্দিন আলী, বশির আহমেদ, আবদুল লতিফ, লাকী আখন্দ, সেলিম আশরাফ, তানসেন খান, আলী আকবর রুপু, ফুয়াদ নাসের বাবু, বাপ্পা মজুমদার, এস আই টুটুলসহ দেশের প্রায় [বাকিটুকু পড়ুন]
  3. এ সময়ের তিশমা - June 2nd, 2007
    Tishmaগান ও পড়াশোনা নিয়ে শুরু থেকেই দোটানার মধ্যে থাকলেও কেবল মেধার জোর দিয়ে তিশমা বেশ সাফল্যের সঙ্গেই এক সঙ্গে দুটোর চর্চা চালিয়ে গেছেন। স্বকীয় গায়কী ও স্টাইল দিয়ে গানের বাজারে তিশমা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আগেই। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তিশমা বেশ কয়দিন কেবল পড়ালেখা নিয়েই ব্যস্ত ছিলেন। সে কারণে কলকাতার পুলিশ একাডেমিতে শো এবং অ্যাওয়ার্ড আনতে যেতে পারেননি আর দেশের ভেতরে সব [বাকিটুকু পড়ুন]
  4. দীর্ঘ দেড় যুগ পর সলো অ্যালবাম করছেন নকীব খান - May 27th, 2007
    প্রায় দেড় যুগ বিরতির পর প্রথমবারের মতো সলো অ্যালবাম করতে যাচ্ছেন নকীব খান। নাম ঠিক না হওয়া এ অ্যালবামটির সব গানের কথা ও সুর করাসহ প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। অ্যালবামের গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, ডা. মোহাম্মদ আরিফ, শহীদ মাহমুদ জঙ্গী, আবদুল্লাহ আল মামুন, প্রয়াত হেনা ইসলামসহ আরো অনেকে। আর সুর করেছেন নকীব খান নিজেই।এর আগে ১৯৮৯ সালে রিলিজ পেয়েছিল নবীক খানের প্রথম সলো অ্যালবাম স্বপ্ন জড়ানো। এরপর তার কোনো সলো অ্যালবাম রিলিজ না পেলেও [বাকিটুকু পড়ুন]
  5. ব্যস্ত সময় কাটাচ্ছেন সোনিয়া - May 26th, 2007
    Soniaব্যস্ত শিল্পী হিসেবে বর্তমানে ক্লোজআপ ওয়ান তারকা সোনিয়ার নামটিই সবার আগে উঠে আসবে। প্লে-ব্যাক, অডিও, স্টেজ শো প্রতিটি মাধ্যমেই সোনিয়ার উপস্থিতি এখন অত্যন্ত নিয়মিত। গানচিল থেকে প্রথম একক নিষ্ঠুর বাশির ব্যাপক সাফল্যের পর মমতাজের সঙ্গে সোনিয়ার একটি ডুয়েট অ্যালবাম বের হয়। সঙ্গীতার ব্যানারে বাজারে আসা ফুল ফুইটাছে শীর্ষক সেই অ্যালবামটি শওকাতের ব্যতিক্রমী কম্পোজিশনে সোনিয়ার কণ্ঠ নতুন প্রাণ পায়। ফলে আলোচনায় উঠে আসেন সোনিয়া। এ অ্যালবামের সাফল্যের পর [বাকিটুকু পড়ুন]
  6. পুলকের মনের খোরাক গান - May 10th, 2007
    Pulak Adhikariপত্রিকায় বিজ্ঞাপন দেখে প্রথমবারের ক্লোজআপ ওয়ান তোমাকেই খুজছে বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন পুলক অধিকারী। কিন্তু সেবার সিলেকশন রাউন্ড থেকেই বাদ পড়েন। অডিশন রাউন্ডে গাওয়া মনের দুঃখ মনে রইলোরে-এর কথার সঙ্গে মিলে যায় তার জীবন। প্রথমবারের টপ টেনরা বাগেরহাটে যান প্রোগ্রাম করতে। টপ টেনের প্রোগ্রাম শুরু হওয়ার আগে পুলকের গান গাওয়ার কথা ছিল। কিন্তু কোনো একটি কারণে গান গাইতে দেয়া হয়নি পুলককে। মনের দুঃখ মনে রেখে [বাকিটুকু পড়ুন]
  7. সম্মাননা পেলেন ক্লোজআপ ওয়ান তারকা নিশীতা - May 8th, 2007
    Nishita Baruaআন্তর্জাতিক সংগঠন বৌদ্ধ সমিতির-যুব কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সম্মাননা পেলেন ক্লোজআপ ওয়ান তারকা নিশীতা বড়ুয়া। ৪ মে চট্টগ্রাম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে উন্মুক্ত স্বর্ণপদক প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও ক্লোজআপ ওয়ান ২০০৬-এর দ্বিতীয় রানারআপ নিশীতা বড়ুয়াকে সম্মাননা প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। সংগঠনের সভাপতি সুদীপ বড়ুয়ার সভাপতিত্বে ও স্বপন কুমার বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভৌত বিজ্ঞানী প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য [বাকিটুকু পড়ুন]
  8. গান ও অভিনয় নিয়ে ব্যস্ত কণা - April 26th, 2007
    Konaঘটনাটা ২০০৩ সালের মাঝামাঝি সময়ের। চার টিনএজ তারকা মিলে একটি ব্যান্ড গড়ে তুলেছিলেন। ব্যান্ডটির নাম ছিল ‘অ্যাঞ্জেল ফোর’। বেশ সাড়া ফেলেছিল ব্যান্ডটি। ভালোবাসা চাই নামে একটি অ্যালবামও প্রকাশিত হয়েছিল। ব্যান্ডের সদস্য নাফিসার মৃত্যু ও বাকি তিনজন তিন দিকে ব্যস্ত হয়ে যাওয়ায় ব্যান্ডের কার্যক্রম একসময় স্থবির হয়ে পড়ে। ব্যান্ডের কার্যক্রম স্থবির হলে কি হবে? সবাই ভালোভাবেই নিজের ক্যারিয়ার গুছিয়ে নিয়েছেন মিডিয়ায়। আর এ ব্যান্ডের চার সদস্যের মধ্যে কণা [বাকিটুকু পড়ুন]
  9. লোক শিল্পী পদক পেলেন শিল্পী আলম দেওয়ান - April 24th, 2007
    Alam Dewanআবহমান বাংলার ঐতিহ্যপূর্ণ লোক সংস্কৃতির লালন ও বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত ওস্তাদ মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে বাংলা বর্ষ বরণ অনুষ্ঠান। একাডেমির নির্বাহী পরিচালক শিল্পী রূপু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক জয়ন্ত আচার্য, সাংবাদিক আহসান হাবিব, শিল্পী-সুরকার শিপার খান ও সিপ্পিল আলভী শামীম। অনুষ্ঠানের বিশেষ দিক ছিল লোক শিল্পী পদক প্রদান। প্রতি বছরের মতো এবারো একজন গুণী ব্যক্তিকে পদক [বাকিটুকু পড়ুন]
  10. বৈশাখে নোলক বাবুর নতুন অ্যালবাম - April 13th, 2007
    ক্লোজ আপ ওয়ান তারকা নোলক বাবু দীর্ঘদিন ধরেই বাজারে অনুপস্থিত। প্রথম সলো সে যে কন্যা ভালো এর পরে এন্ড্রু কিশোরের সঙ্গে বসন্তে বিরহ শীর্ষক একটি ডুয়েট অ্যালবাম প্রকাশিত হয় নোলকের। দীর্ঘদিনের নীরবতা ভেঙে আবার সরব হয়ে উঠেছেন নোলক বাবু। আগামী ১৪ এপৃল ১ বৈশাখ উপলক্ষে বাজারে আসছে নোলকের একটি মিক্সড অ্যালবাম। অ্যালবামটিতে নোলকের সঙ্গে থাকছেন আরেক ক্লোজ আপ তারকা রাজীব এবং অন্য একজন। অ্যালবামটিতে গান লিখেছেন আসিফ ইকবাল এবং সুরকার হিসেবে কাজ করছেন প্রিন্স মাহমুদ। [বাকিটুকু পড়ুন]