Archive for the ‘শিল্পী’ Category
- সৃষ্টিশীল গানের স্বপ্নে পুতুল - March 18th, 2007
ক্লোজআপ ওয়ান তোমাকেই খুজছে বাংলাদেশ-২০০৬ প্রতিযোগিতার গ্রান্ড ফাইনালেতে টপ টেনের প্রথম তিনজন বাদে বাকি সাতজনের গানের একটা অংশ ছিল। সে অংশে পুতুলের গানটি হলো ‘আমার কোনো জায়গা নাইরে..’। গান শুনে সাংবাদিক কর্নারে পাশে বসা এক সাংবাদিক তো বলেই ফেললেন, এই মেয়ে জায়গা নাইরে বললেও কিন্তু লাভ নাই । কারণ এরই মধ্যে সে স্টার পরিচিতি পেয়ে আলাদা জায়গাই পেয়ে গেছে! ফেনীর মেয়ে সাজিয়া সুলতানা পুতুল ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে জায়গা করে নিয়েছেন ভক্তদের হৃদয়ে।
লাজুক হাসি হাসা পুতুলের পরিবারটি একটি সংস্কৃতিমনা পরিবার। তাই ছোট থেকে গানের চর্চায় সবার কাছ থেকেই উৎসাহ পেয়েছেন। গানের হাতেখড়ি হয়েছে বড় বোনের কাছে। তারপর নিয়মিতভাবে সঙ্গীত চর্চা করেছেন। পড়ালেখার পাশাপাশি সঙ্গীতকেই করেছেন ধ্যান-জ্ঞান। বিভিন্ন সময় গান লিখেছেন ওস্তাদ সুরেন বর্মণ, আতিকুর রহমান এবং বাংলাদেশ বেতারের সিনিয়র মিউজিক ডিরেক্টর সুজিত মোস্তফার কাছ থেকে। স্কুল জীবনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিতেন পুরস্কার। নতুন কুড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশাত্মবোধক গান শাখায় প্রথম এবং পল্লীগীতি শাখায় দ্বিতীয় হয়েছিলেন পুতুল। [বাকিটুকু পড়ুন]
- ‘পিয়ানিস্ট’ হয়ে মিডিয়ায় আসছেন সিমন ইসতিয়াক - February 28th, 2007
প্রয়াত কণ্ঠশিল্পী শেখ ইসতিয়াক কন্যা সিমন ইসতিয়াক শোবিজে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘পিয়ানিস্ট’ হয়ে। বাঙালি মেয়ে হিসেবে সে পেয়েছিল আয়ারল্যান্ডে পিয়ানো কনসার্ট করার সুযোগ। তাকে এই অনুমতি দিয়েছিল আইরিশ সরকার। আয়ারল্যান্ডে পড়াশুনারত সিমন ইসতিয়াক ২০০ আইরিশ স্টুডেন্টের মধ্যে ফাইনাল রাউন্ডে ২৫ জন প্রতিযোগীর মধ্যে একজন। বাঙালি মেয়ে হিসেবে এতোবড়ো অর্জন সত্যি এটা গর্বের বিষয়। সিমনের মা পুনম প্রিয়াম একজন টিভি উপস্থাপক ও নির্মাতা। পুনম প্রিয়ামের উপস্থাপনায় চ্যানেল আইতে প্রচার হচ্ছে শোবিজ ব্যক্তিত্বদের নিয়ে ভিন্নধর্মী লাইফ স্টাইল [বাকিটুকু পড়ুন]
- আত্মবিশ্বাস আর সদিচ্ছার প্রেরণায় সুমন - February 25th, 2007
অর্থহীন ব্যান্ডের ভোকাল সুমন ভিন্নধারার গান আর গায়কী সুরের জন্য ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন শ্রোতা হৃদয়ে৷ এক সময় সবাই আন্ডারগ্রাউন্ড ব্যান্ড বললেও এখন তারাই বলছেন মেইনস্টৃমে, নিজেদের জন্য তৈরি করে নিয়েছেন ভিন্নধারার একটি শ্রোতা গোষ্ঠী৷ বর্তমান হাজারো তরুণ-তরুণীর মূল ক্রেজ পরিণত হয়েছে ব্যান্ড দল অর্থহীনের কোনো কনসার্ট বা অ্যালবামের খবর৷ দীর্ঘ দেড় বছরের বিরতি দিয়ে আবারো নতুন করে পারফর্ম করা শুরু করেছে অর্থহীন৷ আর মাত্র কিছুদিন আগেই রিলিজ পেয়েছে অর্থহীনের ভোকাল সুমনের তৃতীয় সলো অ্যালবাম সুমন অর্থহীন দুই বোকা মানুষটা৷ নিজের সম্পর্কে নানা কথা শেয়ার করেছেন তিনি যায়যায়দিনের সঙ্গে৷ গিটার শেখা, গানে আসাছোটবেলায় আমি ও আমার বড় ভাই দুজন মিলে গিটার শিখতাম৷ ১৯৮০ থেকে ১৯৮৬ সালে হাওয়াই গিটার শিখেছি৷ তখন শখের বশেই গিটার শিখতাম৷ এর পর ১৯৯২-৯৩ সালে দুমাস গিটার প্র্যাকটিসের ওপর জোর দিই৷ সর্বশেষ ১৯৯৮ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে প্রতিদিন [বাকিটুকু পড়ুন]
- পড়াশোনা ও গান নিয়ে ব্যস্ত বাধন - February 20th, 2007
শৈশবে তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল ইংলিশ গ্রামার শেখা৷ তবে সাড়ে চার বছর বয়স থেকে গ্রামারের পাশাপাশি আবার গান শেখা শুরু করেন৷ তার ছোট খালামনি গান গাইতেন৷ সঙ্গে সেও হারমোনিয়াম নিয়ে গান গাইতে চেষ্টা করতো৷ শৈশবে গান গাওয়া কিংবা ইংলিশ গ্রামার শেখার চেষ্টায় থাকা সেই মেয়েটিই এখন গান গেয়ে পরিচিতি পেয়েছেন৷ক্লোজআপ ওয়ান তোমাকেই খুজছে বাংলাদেশ ২০০৬-এর সেরা দশের তালিকায় স্থান করে নিয়েছে সে৷ বলছি ক্লোজআপ ওয়ানের বাধনের কথা৷ যার পুরো নাম সাবরীনা রহমান বাধন৷ [বাকিটুকু পড়ুন]
- সৃজনশীল গানে আগ্রহী ওয়াসিম কবির পলাশ - January 30th, 2007
রাজশাহী ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেটি গানে মাতাতো তার ক্যাম্পাস৷ পাশাপাশি মনের আনন্দে ভ্রাম্যমাণ প্রোগ্রাম করে বেড়াতো৷ শিশু অধিকার, জন্মনিয়ন্ত্রণ ইত্যাদি নানা বিষয় নিয়ে গাইতে সে৷ এভাবে গাইতে গাইতে ছেলেটি হয়ে ওঠে জনপ্রিয়৷ স্থান করে নেয় ক্লোজআপ ওয়ান তোমাকেই খুজছে বাংলাদেশ প্রতিযোগিতার টপ টেনে৷ তিনি ওয়াসিম কবির পলাশ৷ [বাকিটুকু পড়ুন]
- গানই হোক আমার পরিচয় : মেহরীন - January 7th, 2007
সংবাদ পাঠ থেকে উপস্থাপনা, ডকুমেন্টারিতে কণ্ঠ দেয়া, বিজ্ঞাপনে জিঙ্গেল বা মুভিতে প্লেব্যাক করা, কি-ই না করেছেন মেহরীন৷ এতো কিছু করার পরও নিজকে স্বপ্নের সাধনায় রূপ দিতে সব কিছু ত্যাগ করতে প্রস্তুত তিনি৷ সেই স্বপ্ন হলো একজন ভালো সঙ্গীত শিল্পী হওয়ার৷ এরপরও পাশাপাশি কাজ করছেন জনসচেতনতামূলক কার্যক্রমে৷ গেছেন বিভিন্ন দেশে৷ মেহরীনের বেশ কয়েকটি অ্যালবাম যথেষ্ট সাড়া জাগিয়েছে শ্রোতামহলে৷ আবার তিনি বলেছেন চোখ দান করার কথা৷ মেহরীন সম্প্রতি কাজ নিয়ে কথা বলেছেন আমাদের সঙ্গে৷ [বাকিটুকু পড়ুন]
- শেফালী ঘোষ আর গাইবেন না - January 1st, 2007
এক বিশাল জনপদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনাকে তিনি তার কণ্ঠে ধারণ করেছিলেন। তার গানে প্রতিধ্বনিত হয়েছিল বাংলার দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষের জীবনাচরণ আর সংস্কৃতি। আর তিনি তা ছড়িয়ে দিয়েছিলেন বঙ্গের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। প্রাণের সুরে মানুষের মনের কথাটি ছড়িয়ে দিতে দিতে যিনি জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন সেই শেফালী ঘোষ (৬৫) তার সুরের ভুবন ছেড়ে চলে গেলেন।
দীর্ঘদিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে ভোগার পর তিনি গত রোববার (৩১ ডিসেম্বর ২০০৬) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। [বাকিটুকু পড়ুন]
- ব্যান্ডের অ্যালবামবিহীন এবারের ঈদ - December 30th, 2006
রোজার ঈদে বাজারে এসেছিল রেকর্ড সংখ্যক অ্যালবাম৷ এবার ঈদে তুলনামূলকভাবে অ্যালবামের সংখ্যা কম৷ ৪০টির বেশি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ৫০টির মতো অ্যালবাম এবারের ঈদে বাজারে আসছে৷ সব অডিও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যালবাম বের করছে না৷ হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান থেকে এবার ঈদে অ্যালবামগুলো বের হচ্ছে৷ [বাকিটুকু পড়ুন]
- বিটিভিতে আনন্দমেলায় বেবী নাজনীন - December 29th, 2006
ঈদের আনন্দমেলায় আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত তারকা বেবী নাজনীন৷ তিনি সম্পূর্ণ নতুন আধুনিক ধারার একটি গান নিয়ে উপস্থিত হবেন এবারের আনন্দমেলায়৷ চলচ্চিত্র সঙ্গীত পরিচালক আলী আকরাম শুভর সুর ও সঙ্গীতে গানের কথা লিখেছেন কবীর বকুল৷ [বাকিটুকু পড়ুন]
- হানিফ সংকেতের ঈদের নাটক ‘শোধবোধ’, টাইটেল সং-এ কুমার বিশ্বজিত্ - December 19th, 2006
‘ইত্যাদি’ নিয়ে সারা বছরই ব্যস্ত থাকেন হানিফ সংকেত। ‘ইত্যাদি’র গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা, সমন্বয়-সবকিছু মিলিয়ে ব্যস্ত না থেকে উপায় কি! তাই সারা বছর জুড়ে কোনো কাজ করা হয়ে ওঠে না তার। তবে প্রতি বছরের কোরবানি ঈদে প্রচারের জন্য হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারও তারই তারই ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছেন ‘ইত্যাদি’ খ্যাত এই পরিচালক।
ফাগুন অডিও ভিশনের ব্যানারে হানিফ সংকেত আসন্ন ঈদে প্রচারের জন্য ‘শোধবোধ’ নামের একটি একক নাটক পরিচলনা করেছেন। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মাহফুজ [বাকিটুকু পড়ুন]
Page 10 of 11« First...«7891011»