Archive for the Category ‘Artists’

অদিতির নতুন অ্যালবামের মোড়ক খোলার অনুষ্ঠান

অদিতির নতুন অ্যালবামের মোড়ক খোলার অনুষ্ঠান

বাংলাদেশ থেকে অদিতি মহসিনের গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম এসেছে তিনটি। প্রথমটি বেরিয়েছিল ২০০৩ সালে, আমার মন চেয়ে রয় আর দ্বিতীয়টি বারতা পেয়েছি মনে মনে ২০০৬ সালে। আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে তৃতীয় অ্যালবাম বিপুল তরঙ্গ রে। এ তিনটিই প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। আজ ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে তৃতীয়টির মোড়ক খোলার অনুষ্ঠান হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। অ্যালবামের মোড়ক খোলা [...]

স্বপ্নডানায় রুমী

স্বপ্নডানায় রুমী

আরফিন রুমী বছর চারেক আগের কথা। একটি কনসার্টে গান গাইছেন ফেরদৌস ওয়াহিদ। গান শেষে শ্রোতাদের উদ্দেশে বললেন, ‘আমাদের মাঝে আজকে হাবিব গান করবে না। কিন্তু আমার পরেই এই মঞ্চে গান করবে হাবিব টু।’ দর্শকেরা একটু দ্বিধাগ্রস্ত। হাবিব টু আবার কে? একটু পরে মঞ্চ থেকে ভেসে এল হাবিবের সেই সময়কার জনপ্রিয় গান ‘দিন গেল তোমার পথ [...]

সুরের নতুন ক্যানভাসে

সুরের নতুন ক্যানভাসে

সম্প্রতি একটি মিক্সড অ্যালবাম দিয়ে আবারো শ্রোতাদের সামনে এসেছেন বর্তমান প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সন্দীপন। এই অ্যালবাম এবং সন্দীপনের সাম্প্রতিক সময়ের ব্যস্ততা নিয়ে লিখেছেন হাসান মাহমুদ
সময়ের হিসেবে চার থেকে পাঁচ বছর হয়তো খুব বড় কোনো সময় নয়। তবে শ্রোতাদের ভালোবাসা আর ভাললাগা যে এই অল্প সময়েও একজন শিল্পীকে অনেক বড় কোনো অর্জনের দিকে নিয়ে যেতে পারে [...]

গানের গল্প – বন্ধু ভাবো কি

গানের গল্প – বন্ধু ভাবো কি

গানের শিরোনাম : বন্ধু ভাবো কি
অ্যালবাম : বন্ধু ভাবো কি
শিল্পী : তপু
কথা : তপু
সুর : তপু
‘মেয়ে তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি’ শিরোনামের এই গানটি আমি লিখেছিলাম ২০০৩ এর দিকে। তখন আমি সবেমাত্র নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। অনেক ছেলের সাথে নতুন করে বন্ধুত্ব হচ্ছে। সেই সাথে মেয়ে বন্ধুর সংখ্যাও বাড়ছে। এখানে মজার বিষয় হলো, [...]

সুন্দর জীবনের গান

সুন্দর জীবনের গান

২০০৩ এ ব্যান্ড সংগীতের হাত ধরে পথ চলা শুরু করেছিল যে তরুণ দল সময়ের পথ পরিক্রমায় তারাই এখন তারুণ্যের অন্যতম প্রতিশ্রুতিশীল ব্যান্ডদল ‘মেকানিক্স’ এর সদস্য। ছয় বছরের এই দীর্ঘ পথচলায় ‘মেকানিক্স’ এর সদস্যরা যেমন নিজেদের ঋদ্ধ করেছেন নানা অভিজ্ঞতায় তেমনি নানা মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছেন তাদের গানকেও। শীঘ্রই প্রথম ব্যান্ড অ্যালবাম প্রকাশ করতে যাওয়া [...]

আনুশেহ আনাদিল

আনুশেহ আনাদিল

সংগীতশিল্পী, লোকজ শিল্পের উদ্যোক্তা, সংস্কৃতিকর্মী—এমন অনেক পরিচয়েই পরিচিত করানো যায় তাঁকে। তাঁর নানামুখী কাজের স্বীকৃতি হিসেবে আনুশেহ আনাদিল সম্প্রতি পেয়েছেন ভারতের মিতো মেমোরিয়াল অ্যাওয়ার্ড। তিনিই এবারের সময়ের তারকা
সংগীতশিল্পী, লোকজ শিল্পের উদ্যোক্তা, সংস্কৃতিকর্মী—যে পরিচয়ে পরিচিত হতে চাই
: সবকটি।
মিতো মেমোরিয়াল অ্যাওয়ার্ড জেতার খবর শুনে সবার আগে যাকে ফোন করেছি
: আমার স্বামী বুনোকে।
যে তিনটি জিনিস আমি সবসময় সঙ্গে [...]

আজ ঢাকায় আসছেন সনু নিগম

আজ ঢাকায় আসছেন সনু নিগম

গত বছর ঢাকা মাতিয়ে যাওয়া হিন্দি গানের সবচেয়ে জনপ্রিয় শিল্পী সনু নিগম আজ ঢাকায় আসছেন। আগামীকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তার সঙ্গীত অনুষ্ঠান। আর তার এই ব্যাপক জনপ্রিয়তা ও দর্শকদের অনুরোধের ভিত্তিতে আবারো ঢাকায় আসছেন সনু নিগম। উল্লেখ্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি নিয়ে জনপ্রিয় এই শিল্পীর সঙ্গীত অনুষ্ঠানটির আয়োজক ফায়ারওয়ার্কস ইভেন্টস অ্যান্ড পিআর
সূত্র: [...]

সন্দীপনের চাঁনমুখে মধুর হাসি

সন্দীপনের চাঁনমুখে মধুর হাসি

সম্প্রতি প্রকাশিত হয়েছে তরুণ সংগীতশিল্পী সন্দীপনের পঞ্চম একক অ্যালবাম ‘চাঁনমুখে মধুর হাসি’। এই অ্যালবামের গান, অ্যালবামের নেপথ্য ও সন্দীপনের বর্তমান ব্যস্ততা নিয়ে লিখেছেন রাশেদুল হাসান শুভ
একটা ঈদে যত অ্যালবাম প্রকাশিত হয় তার সবগুলো হয়তো সমানভাবে প্রচারের আলোয় আসে না। কিন্তু গানের বিভিন্ন ধারার যারা একনিষ্ঠ শ্রোতা তারা কিন্তু ঠিকই বহু অ্যালবামের ভিড় থেকে খুঁজে নেন [...]

হারিয়ে যাওয়া ভালোবাসার গান

হারিয়ে যাওয়া ভালোবাসার গান

ফেলে আসা জীবনে চিরসবুজ মুহূর্তে যে ভালোবাসায় অকারণ কেঁপেছে হৃদয়, সেই প্রিয়ক্ষণ যেন বারংবার মনের আঙ্গিনায় হানা দেয়। বলে যায় কেউ একজন ভালোবাসতো তোমায়। প্রেম, অভিমান আর অশ্রু আজন্ম যেন যাপিতজীবনে এঁকে গেছে প্রিয় মানুষের ছবি। হারিয়ে যাওয়া ভালোবাসার গানে নবরূপে ফেরদৌস আরা বলেছেন ছলনায় যেমন ভুলবো না তেমনি ভালোবাসার মোহে তোমারে লেগেছে আমার এত [...]

ধামাইল রামকৃষ্ণ

ধামাইল রামকৃষ্ণ

সিলেট অঞ্চলে লোকজ সংস্কৃতির বড় একটি জায়গা দখল করে আছে ধামাইল নৃত্য ও গীত। বিয়ে, পূজা-পার্বণ কিংবা অন্নপ্রাশন এসব উত্সবে ধামাইল নৃত্য ও গান ছাড়া যেন ষোলকলা পূর্ণ হতো না। ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের মধ্যেই ধামাইল নাচ ও গানের চর্চা ছিল। কিন্তু কালের যাত্রায় সাংস্কৃতিক ঐতিহ্যের এ নৃত্যগীত অনেকটাই হারিয়ে যেতে বসেছে। আগের মতো এখন আর [...]

Advertisement