Please Donate
Other Links
Archive for the ‘অ্যালবাম’ Category
আকাশ ছোঁয়া ভালোবাসা মুভির গানের সিডি - December 20th, 2007
রিয়াজ-পূর্ণিমা অভিনীত এবং এস এ হক অলিক পরিচালিত ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবির গানের সিডি বাজারে এনেছে অগ্নিবীণা। জনপ্রিয় সুরকার হাবিব এবং এস আই টুটুলের সঙ্গীত পরিচালনায় এতে গান আছে মোট নয়টি। গানগুলো গেয়েছেন সুবীর নন্দী, কনকচাঁপা, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, হাবিব, এস আই টুটুল, ন্যান্সি এবং ক্লোজআপ ওয়ান তারকা নোলক। [বাকিটুকু পড়ুন]
এলআরবির অ্যালবাম স্পর্শ - December 18th, 2007
ঈদ উপলক্ষে বাজারে এসেছে এলআরবির ১১তম ব্যান্ড অ্যালবাম স্পর্শ। অ্যালবামটি প্রযোজনা করেছে ভিন্ন ধারার প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মিউজিক কম্পানি লিমিডেট। গতকাল এয়ারপোর্ট রোডের বেঙ্গল সেন্টারে অ্যালবামটির মোড়ক উন্মোচন এবং এলআরবির লাইভ কনসার্ট অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন করেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। মোড়ক উন্মোচন শেষে অ্যালবামের টাইটেল গানটির দৃষ্টিনন্দন [বাকিটুকু পড়ুন]
গানচিলের ঈদ আয়োজন - December 17th, 2007
গানচিলের এবারের ঈদ আয়োজনে রয়েছে একটি অডিও ও চারটি ভিডিও অ্যালবাম। নোলক, রাজীব, রিংকু, রাশেদ ও রাফাতকে নিয়ে সুমন কল্যাণের সুর ও সঙ্গীত পরিচালনায় অডিও অ্যালবাম আজ সারাদিন ইতিমধ্যেই অডিও বাজারে সাড়া ফেলেছে। বিশেষ করে নোলকের গাওয়া যোগ-বিয়োগ ও মন উচাটন গান [বাকিটুকু পড়ুন]
অ্যালবাম এই বাংলা ভালোবাসি - December 16th, 2007
এই বাংলা ভালোবাসি
আকাশের চাঁদ আর মাটির সীমানা, তার মাঝে জীবনের বিস্তর পরিধিতে আমাদেরও আছে নিজের মতো করে দুঃখ-সুখের আলো-ছায়ার আলাদা ঠিকানা। এই যে আমাদেরও আছে, সেই কথাটির গর্বিত অর্জন-আমাদেরও আছে একটা আমাদের দেশ! বাংলাদেশ! সেই দেশকে নিয়ে কথা, সুর আর কণ্ঠ মিলনের ই"ছার ইট গেথে গেথে তৈরি হয়েছে দেশের গানের [বাকিটুকু পড়ুন]
ফাহমিদা নবীর চারটা দেয়াল হঠাৎ খেয়াল - December 8th, 2007
অগ্নিবীণার ব্যানারে বাজারে এসেছে ফাহমিদা নবীর নতুন একক অ্যালবাম চারটা দেয়াল হঠাৎ খেয়াল। ১১টি আধুনিক গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলোর শিরোনাম চারটা দেয়াল হঠাৎ খেয়াল, সময়ের ধুলো, আর নেই, ভুল ঘরে, শূন্যতা আকি, জটিল বড়, জলছবি, তুই, এখনই যাবো চলে, ক্লাস [বাকিটুকু পড়ুন]
ডেডলাইন মিউজিকের ব্যানারে তিন অ্যালবাম - December 8th, 2007
গতকাল ৭ ডিসেম্বর ডেডলাইন মিউজিকের ব্যানার থেকে তিনটি অ্যালবাম রিলিজ পেয়েছে। অ্যালবামগুলো হলো ছায়াপথ, অসমাপ্ত ভালোবাসা ও সাগরের নীল থেকে। ছায়াপথ অ্যালবামে যেসব ব্যান্ডের গান রয়েছে সেগুলো হলো সোল অফ ডেথ, ফিয়ার, সাদা, ইন্টারফেজ ও আশীর্বাদ। অসমাপ্ত ভালোবাসা স্বপ্নের একক অ্যালবাম। আর সাগরের নীল থেকে অ্যালবামে কণ্ঠ দিয়েছেন মখলেছুর ইসলাম [বাকিটুকু পড়ুন]
এবার অন্যদের সুরে এস আই টুটুলের একক শূন্য মহাশূন্য - December 7th, 2007
গায়ক হিসেবে এস আই টুটুল যতোটা পরিচিত, একজন সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে তার পরিচিতি আরেকটু বিস্তৃত। নাটক, মুভি ছাড়াও বিভিন্ন সলো শিল্পীর জন্য এ পর্যন্ত অসংখ্য গানের সুর করেছেন তিনি। নিজের জন্য যতোটা না গান করতে হচ্ছে তাকে, তারচেয়েও বেশি গান [বাকিটুকু পড়ুন]
আসছে নেটটেলসের তিনটি নতুন অ্যালবাম - December 1st, 2007
নতুন প্রযোজনা প্রতিষ্ঠান নেটটেলস ১ ডিসেম্বর মুক্তি দিচ্ছে নতুন তিনটি অ্যালবাম। ক্লাসরুম, রঙ করা পুতুল ও আফটার ওয়ান নাইনটি ডেজ শিরোনামের এ অ্যালবামগুলো দিয়েই অডিও বাজারে নেটটেলসের যাত্রা শুরু হচ্ছে।
ক্লাসরুম অ্যালবামে গান গেয়েছেন জিয়া। সুর করেছেন চপল এবং সঙ্গীত পরিচালনা করেছেন রোমেল। [বাকিটুকু পড়ুন]
আসিফের এবারের অ্যালবামের রঙ ধূসর - November 24th, 2007
২০তম একক অ্যালবাম নিয়ে শ্রোতার সামনে আসছেন কণ্ঠশিল্পী আসিফ। এবারের এককের রঙ ধূসর আর অ্যালবামের নামকরণ করা হয়েছে ‘বৈকালের চাঁদ'। সম্প্রতি অ্যালবামের ১২টি গানের রেকর্ডিং শেষ হয়েছে। গানের কথা লিখেছেন প্রদীপ সাহা, জাকির হোসেন মৃধা, আহমেদ রিজভীর, মেজর আরিফুল ইসলাম প্রমুখ। সুর [বাকিটুকু পড়ুন]
লিসার নতুন রবীন্দ্রসংগীতের অ্যালবাম - November 24th, 2007
‘রবীন্দ্রনাথের গান এখন ব্যাপক প্রচারিত। বেতার, টেলিভিশন, মঞ্চ-সব জায়গায় তাঁর গান গাওয়া হচ্ছে। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ দেশের সর্বত্র কাজ করছে। নতুন প্রজ্নের মধ্যে আগ্রহ বেড়েছে। তার পরও গীতবিতানের বিপুল সংগীতসম্ভার থেকে কেবল দেড় থেকে দুই শতাধিক গান আমরা প্রায়ই শুনি। আমার নতুন অ্যালবাম চিরদিন কেন পাই নাতে তাই অধিক পরিচিত [বাকিটুকু পড়ুন]
