Archive for the ‘অ্যালবাম’ Category
- ফাহমিদা নবীর চারটা দেয়াল হঠাৎ খেয়াল - December 8th, 2007
অগ্নিবীণার ব্যানারে বাজারে এসেছে ফাহমিদা নবীর নতুন একক অ্যালবাম চারটা দেয়াল হঠাৎ খেয়াল। ১১টি আধুনিক গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলোর শিরোনাম চারটা দেয়াল হঠাৎ খেয়াল, সময়ের ধুলো, আর নেই, ভুল ঘরে, শূন্যতা আকি, জটিল বড়, জলছবি, তুই, এখনই যাবো চলে, ক্লাস টু এবং একটু দাড়াও। গানগুলো সম্পর্কে ফাহমিদা নবী বলেন, গান মানে একটা ছবি, যে ছবিটা চোখ বন্ধ করে সুরের মূর্ছনায় কল্পনায় দৃশ্যায়িত হয় শ্রোতার কাছে। [বাকিটুকু পড়ুন]
- ডেডলাইন মিউজিকের ব্যানারে তিন অ্যালবাম - December 8th, 2007
গতকাল ৭ ডিসেম্বর ডেডলাইন মিউজিকের ব্যানার থেকে তিনটি অ্যালবাম রিলিজ পেয়েছে। অ্যালবামগুলো হলো ছায়াপথ, অসমাপ্ত ভালোবাসা ও সাগরের নীল থেকে। ছায়াপথ অ্যালবামে যেসব ব্যান্ডের গান রয়েছে সেগুলো হলো সোল অফ ডেথ, ফিয়ার, সাদা, ইন্টারফেজ ও আশীর্বাদ। অসমাপ্ত ভালোবাসা স্বপ্নের একক অ্যালবাম। আর সাগরের নীল থেকে অ্যালবামে কণ্ঠ দিয়েছেন মখলেছুর ইসলাম নিলু। এছাড়া ডেডলাইন মিউজিক থেকে বের হওয়া অ্যালবামগুলো হলো আধার, আধার-২ ও আগ্রাসন।
ডেডলাইন মিউজিকের পরিচালক ফাহিম ইসলাম বলেন, ব্যান্ড, ফিউশন ও আধুনিক সব গান নিয়েই [বাকিটুকু পড়ুন]
- এবার অন্যদের সুরে এস আই টুটুলের একক শূন্য মহাশূন্য - December 7th, 2007
গায়ক হিসেবে এস আই টুটুল যতোটা পরিচিত, একজন সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে তার পরিচিতি আরেকটু বিস্তৃত। নাটক, মুভি ছাড়াও বিভিন্ন সলো শিল্পীর জন্য এ পর্যন্ত অসংখ্য গানের সুর করেছেন তিনি। নিজের জন্য যতোটা না গান করতে হচ্ছে তাকে, তারচেয়েও বেশি গান করতে হচ্ছে অন্যদের জন্য। অথচ সেই টুটুলই এবার নিজের একক অ্যালবাম করলেন অন্যদের সুরে। অবিশ্বাস্য হলেও সত্যি, এস আই টুটুলের চতুর্থ একক অ্যালবামে তার নিজের [বাকিটুকু পড়ুন]
- আসছে নেটটেলসের তিনটি নতুন অ্যালবাম - December 1st, 2007
নতুন প্রযোজনা প্রতিষ্ঠান নেটটেলস ১ ডিসেম্বর মুক্তি দিচ্ছে নতুন তিনটি অ্যালবাম। ক্লাসরুম, রঙ করা পুতুল ও আফটার ওয়ান নাইনটি ডেজ শিরোনামের এ অ্যালবামগুলো দিয়েই অডিও বাজারে নেটটেলসের যাত্রা শুরু হচ্ছে।
ক্লাসরুম অ্যালবামে গান গেয়েছেন জিয়া। সুর করেছেন চপল এবং সঙ্গীত পরিচালনা করেছেন রোমেল। অ্যালবামে গান রাখা হয়েছে ১০টি। গানগুলোর শিরোনাম মায়াবিনী, অন্ধকারে খুজি, সোনার কাঠি, আর্তকণ্ঠ, দেশ, কোথায় হারালে, অপরিচিত, নীল রঙ, দুটি পথ ও ক্লাসরুম।
জনপ্রিয় ইংরেজি গানের [বাকিটুকু পড়ুন]
- আসিফের এবারের অ্যালবামের রঙ ধূসর - November 24th, 2007
২০তম একক অ্যালবাম নিয়ে শ্রোতার সামনে আসছেন কণ্ঠশিল্পী আসিফ। এবারের এককের রঙ ধূসর আর অ্যালবামের নামকরণ করা হয়েছে ‘বৈকালের চাঁদ'। সম্প্রতি অ্যালবামের ১২টি গানের রেকর্ডিং শেষ হয়েছে। গানের কথা লিখেছেন প্রদীপ সাহা, জাকির হোসেন মৃধা, আহমেদ রিজভীর, মেজর আরিফুল ইসলাম প্রমুখ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজেশ, পল্লব সান্ন্যাল ও আহমেদ ইমতিয়াজ বুলবুল। অ্যালবামের গানগুলো হল ‘স্বপ্ন চুরি', ‘বৈকালের চাঁদ' ‘ভেঙ না মন' ‘সামনে থেকে', ‘তুমি' ইত্যাদি। [বাকিটুকু পড়ুন]
- লিসার নতুন রবীন্দ্রসংগীতের অ্যালবাম - November 24th, 2007
‘রবীন্দ্রনাথের গান এখন ব্যাপক প্রচারিত। বেতার, টেলিভিশন, মঞ্চ-সব জায়গায় তাঁর গান গাওয়া হচ্ছে। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ দেশের সর্বত্র কাজ করছে। নতুন প্রজ্নের মধ্যে আগ্রহ বেড়েছে। তার পরও গীতবিতানের বিপুল সংগীতসম্ভার থেকে কেবল দেড় থেকে দুই শতাধিক গান আমরা প্রায়ই শুনি। আমার নতুন অ্যালবাম চিরদিন কেন পাই নাতে তাই অধিক পরিচিত গানের পাশাপাশি স্বল্প পরিচিত গানও গেয়েছি।' বলছিলেন লাইসা আহমদ লিসা।
সম্প্রতি তাঁর গাওয়া একক রবীন্দ্রসংগীতের অ্যালবাম চিরদিন কেন পাই না প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন।
ছেলেবেলা থেকে ধ্রুপদ [বাকিটুকু পড়ুন]
- আমি গান নিয়েই ব্যস্ত থাকি - আলম আরা মিনু - November 19th, 2007
সম্প্রতি বাজারে এসেছে কণ্ঠশিল্পী আলম আরা মিনুর অ্যালবাম ‘দক্ষিণের জানালা'। আধুনিক গান নিয়ে মিনুর এই অ্যালবামটি বাজারে এনেছে সিএমভি।
‘দক্ষিণের জানালা' অ্যালবামটি নিয়ে কিছু বলুন।
দক্ষিণের জানালা আমার একাদশ একক অ্যালবাম। এর আগেরটি এসেছিল প্রায় দুই বছর আগে। নাম ছিল একটুখানি ছোঁয়াতে। ওই অ্যালবামের গানগুলো বেশ প্রশংসিত হয়েছিল।
আপনি তো গান গাইছেন দীর্ঘদিন। কিন্তু আপনার অ্যালবামের সংখ্যা দেখে তা বোঝার উপায় নেই।···
আমি পেশাদার শিল্পী। কিন্তু আমার পেশাদারি শুধু অ্যালবাম করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মঞ্চসহ অন্য মাধ্যমগুলোতে আমি [বাকিটুকু পড়ুন]
- মৌসুমী ও ইরিন জামানের ডুয়েট অ্যালবাম - November 15th, 2007
মৌসুমী ও ইরিন জামানের মা রবীন্দ্রসঙ্গীত গাইতেন। মায়ের কাছেই গানে হাতেখড়ি হয়েছিল মৌসুমী ও ইরিন জামানের। বড় বোন মৌসুমীর গাওয়া গান নিয়ে অ্যালবাম বেরিয়েছে। কিন' ইরিন কখনোই অ্যালবামের গানে কণ্ঠ দেননি। প্রথমবারের মতো দুই বোন মৌসুমী ও ইরিন একটি ডুয়েট অ্যালবামের জন্য গাইতে যাচ্ছেন। ইথুন বাবুর কথা, সুর ও সঙ্গীতে অ্যালবামটি তৈরি হচ্ছে।
নাম চূড়ান্ত না হওয়া এ অ্যালবামে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে ইরিন জামান বলেন, ‘সুরকার ইথুন বাবু আমাদের দুই বোনের গাওয়া গান নিয়ে একটি অ্যালবাম [বাকিটুকু পড়ুন]
- জোছনাবিহার - November 11th, 2007
প্রায় পাচ বছর পর প্রকাশিত হয়েছে দলছুটের ব্যান্ড অ্যালবাম জোছনাবিহার। জি-সিরিজের প্রযোজনায় গত ঈদে বাজারে আসা এ অ্যালবামটি ব্যান্ড শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
[গানগুলো শুনতে পাবেন এখানেঃ http://music.evergreenbangla.com/music/index.php?action=album&id=415 ]
অ্যালবামের প্রথম গান মন ছুয়েছো। গানটি গেয়েছেন বাপ্পা মজুমদার। রাসেল ও'নীলের লেখা সহজ-সরল কথার এ গানটির সঙ্গে শ্রোতারা খুব সহজেই কমিউনিকেট করতে পারবে। ফাংকের সঙ্গে বাংলা মেলোডির সংমিশ্রণে ইজি গোয়িং টিউন। কম্পোজিশনে রয়েছে পরিচ্ছন্নতার ছাপ। সঞ্জীব চৌধুরীর গাওয়া অ্যালবামের দ্বিতীয় গান হাতের পরশ। ফোক প্যাটার্নের এ [বাকিটুকু পড়ুন]
- ২০ নভেম্বর বাজারে আসছে ফাহমিদা নবীর একক অ্যালবাম চারটা দেয়াল হটাৎ খেয়াল - November 6th, 2007
প্রতিভাবান গীতিকার এবং সুরকারেদের সুরে ২০ নভেম্বর বাজারে আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর একক অ্যালবাম “চারটাদেয়াল হটাৎ খেয়াল”। অ্যালবামটি গত ঈদে বাজারে আসার কথা ছিলো কিন্তু কাজ সম্পর্ন্ন না করতে পারায় ঈদের আগে বাজারে আসেনি। অ্যালবামটির গানের কতাগুলো ছিখেছেন, মো: গোলাম মোরেশদ, রাসেল অনিল, জাহিদ আকবর, এনামূল করিম নির্ঝর। আর সুর করেছেন ফুয়াদ নাসের বাবু, বাপ্পা, তমাল এবং এনামূল করিম নির্ঝর। গানের কথাগুলো হচ্ছে চারটা দেয়াল হটাৎ খেয়াল, আমি এখনি চলে যাবো। আমার মাঝে বসত [বাকিটুকু পড়ুন]
Page 7 of 20« First...«56789»...Last »