Archive for the ‘অ্যালবাম’ Category
- মিউজিক নিউজ - April 3rd, 2008
নীল নীল নীলিমায়
অগ্নিবীণার ব্যানারে সিডি আকারে বের হয়েছে স্বর্ণময়ীর শান্তির গান নীল নীল নীলিমায়। জি সিরিজের সহযোগী প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এ অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে পৃথিবীর সব শান্তিপ্রিয় মানুষকে।
ভিন্ন ধাচের গায়িকা স্বর্ণময়ী এ অ্যালবামে রতন সাহা রঘুর কথা, সুর ও সঙ্গীতে নয়টি গান করেছেন। কি-বোর্ড ও সঙ্গীতে ছিলেন মিল্টন বাড়ৈ টিপু। গানগুলো হচ্ছে শান্তি নিয়ে গান নীল নীল নীলিমায়, পুজি নিয়ে গান ফেরিওয়ালা, স্মৃতিচারণমূলক গান কেন হায়, কৃষকদের নিয়ে গান ঝিঝি ডাকা, বাংলা [বাকিটুকু পড়ুন]
- ব্যান্ড ও সলো শিল্পীদের মিক্সড অ্যালবাম বন্ধুতা - April 1st, 2008
ব্যান্ড মিক্সড বললে বোঝা যায় কয়েকটি ব্যান্ডের গান নিয়ে একটি মিক্সড অ্যালবাম। সলো মিক্সড বললে বোঝা যায় কয়েকজন সলো শিল্পীর গান নিয়ে একটি মিক্সড অ্যালবাম। যদি ব্যান্ড ও সলো একসঙ্গে হয়? এ ধারণাটি মিউজিক ইন্ডাস্ট্রির জন্য কিছুটা নতুনই বটে। আর নতুন কাজটি করেছেন অচিন স্টুডিওর জুয়েল। তার কো-অর্ডিনেটে তৈরি হয়েছে কয়েকটি ব্যান্ড ও কয়েকজন সলো শিল্পীর গান নিয়ে একটি মিক্সড অ্যালবাম। যার নাম রাখা হয়েছে বন্ধুতা। ব্যান্ডগুলোর মধ্যে রয়েছে দলছুট, শিরোনামহীন, কার্নিশে ম্যাগপাই, গ্রুপ ট্র্যাপ, [বাকিটুকু পড়ুন]
- সামিনা চৌধুরীর নতুন অ্যালবাম বাংলাদেশ তুমি আমার পরিচয় - March 30th, 2008
সম্প্রতি বাজারে এসেছে সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরীর নতুন অ্যালবাম বাংলাদেশ তুমি আমার পরিচয়। এ অ্যালবামটি সাজানো হয়েছে ১১টি স্বাধীনতার গান নিয়ে। অ্যালবামের সব গানের কথা ও সুর করেছেন যথাক্রমে আহমেদ ইমতিয়াজ বুলবুল, মোহাম্মদ রফিকউজ্জামান, খন্দকার মোতালেব, আলাউদ্দিন আলী ও বাসু প্রমুখ। সামিনা চৌধুরীর গাওয়া বেশ কয়েকটি গানের অ্যালবাম বাজারে এলেও বাংলাদেশ তুমি আমার পরিচয় হচ্ছে প্রথম পূর্ণাঙ্গ দেশাত্মবোধক গানের অ্যালবাম।
এছাড়া সামিনা চৌধুরী বর্তমানে রবীন্দ্র সঙ্গীতের একটি অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। অ্যালবামটি পহেলা বৈশাখে বাজারে [বাকিটুকু পড়ুন]
- সঞ্জীব চৌধুরী ও মবিনের স্মরণে তমালের রঙ বেরঙের মানুষ - March 28th, 2008
অকাল প্রয়াত সঙ্গীত শিল্পী সঞ্জীব চৌধুরী এবং সাউন্ড ইঞ্জিনিয়ার ইমরান আহমেদ চৌধুরী মবিনের স্মরণে অগ্নিবীণা’র ব্যানারে বাজারে আসছে রঙ বেরঙের মানুষ। তমালের সুর ও সঙ্গীত পরিচালনায় অ্যালাবামে গান গেয়েছেন নতুন পুরনো ১০ শিল্পী। তাদের পাচজন পুরুষ এবং পাচজন নারী শিল্পী। শিল্পীরা হচ্ছেন সঞ্জীব চৌধুরী, শম্পা রেজা, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, পার্থ বড়ুয়া ও তমাল। এই অ্যালবামের মাধ্যমে ডেবু হচ্ছে শিল্পী শাহরুখ এবং মিমির। অ্যালবামের গানগুলো লিখেছেন গোলাম মোর্শেদ, আহসান কবির, পলাশ মাহবুব, তারেক মাহমুদ, আকাশ [বাকিটুকু পড়ুন]
- শহীদুল্লাহ ফরায়জীর নতুন প্রজেক্টে আসিফ-মুহিন - March 25th, 2008
গীতিকার শহীদুল্লাহ ফরায়জী একের পর এক সফল অ্যালবাম উপহার দিয়ে নিজেকে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছেন। সেই ধারাবাহিকতায় তার আগামী প্রজেক্টে একটি দ্বৈত অ্যালবামে জুটি হয়ে আসছেন কণ্ঠশিল্পী আসিফ ও ক্লোজআপ ওয়ান তারকা মুহিন। প্রথমবারের মতো জুটি হলেন তারা। সম্প্রতি অ্যালবামের রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে। শহীদুল্লাহ ফরায়জীর কথায় অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনা করছেন পল্লব স্যান্নাল। পপ, ফিউশন-মেলোডিয়াস আধুনিক ঘরানার কিছু গান দিয়ে অ্যালবামটি সাজানো হচ্ছে। এ প্রসঙ্গে গীতিকার শহীদুল্লাহ ফরায়জী বলেন, আসিফ এর আগেও [বাকিটুকু পড়ুন]
- ১ বৈশাখে আসছে মিছিল বঙ্গবাসীর প্রথম একক অ্যালবাম - February 27th, 2008
আগামী ১ বৈশাখে রিলিজ পেতে যাচ্ছে শিল্পী মিছিল বঙ্গবাসীর প্রথম একক অ্যালবাম। নাম না ঠিক হওয়া এ অ্যালবামটিতে ১১টি গান থাকবে। অ্যালবামের সব গানেরই কথা ও সুর করেছেন শিল্পী নিজে। অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে চাদমুখ, অভিমানী পাখি, ১২ মাসি ভিক্ষু, বিপদে আপদে আল্লাহর নাম, ক’জনা চুল বাধিতে জানে, কি আনন্দ লাগিতেছে, রাতের বেলা বিকেল, আচল ভরা মায়া, আশার দোকান, ভাবছি কথাগুলো বলা জরুরি এবং মনে রেখ। অ্যালবামের কয়েকটি গানের কাজ পুরোপুরি শেষ। সব গানের রেকর্ডিং [বাকিটুকু পড়ুন]
- ইমরানের প্রথম একক অ্যালবাম ছোট্ট পাখি - February 26th, 2008
কানাডা প্রবাসী ইমরানের কণ্ঠে সাউন্ডটেকের ব্যানার থেকে বের হচ্ছে নতুন অ্যালবাম ছোট্ট পাখি। অ্যালবামটি কানাডার আরকে এন্টারটেইনমেন্টের সার্বিক সহায়তায় প্রকাশ পাচ্ছে। ছোট্ট পাখি অ্যালবামের দুটি গানের কথা লিখেছেন ইনডিয়ার শতরূপা স্যানেল। একটি গানের কথা শিল্পী ইমরানের এবং বাকি সাতটি গানের কথা ও সুর করেছেন সজীব। অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হলো তুমি আমার, ছোট্ট পাখি, পায়ে পায়ে যাবে, নিজের সাথে কথা বলে, নিরুপমা, ফিরে যাবি, তোমার নেশা, এই আমি, আমার [বাকিটুকু পড়ুন]
- জি-সিরিজ ও অগ্নিবীণার নতুন তিন অ্যালবাম - February 17th, 2008
জি-সিরিজ ও অগ্নিবীণার ব্যানারে বাজারে এসেছে নতুন তিন ধ্রুপদী অ্যালবাম। জি-সিরিজ এনেছে সাদি মহম্মদ ও মিলিয়া আলীর রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম মধুগন্ধে ভরা। আর অগ্নিবীণা থেকে বেরিয়েছে খ্যাতিমান নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগমের সার্বিক তত্ত্বাবধানে সুস্মিতা আনিসের সেই গান সেই সুর এবং তানজীলা রোশদ লাবণ্যের তুমি নাই।
সাদি মহম্মদ ও মিলিয়া আলীর রবীন্দ্র সঙ্গীতের অ্যালবামে রয়েছে ১২টি গান। অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন সাদি মহম্মদ নিজেই। অন্তরা স্টুডিওতে ধারণ করা এ ১২টি গানের যন্ত্র অনুষঙ্গ পরিচালনা করেছেন দুর্বাদল চট্টোপাধ্যায় [বাকিটুকু পড়ুন]
- ভালোবাসা দিবসের অডিও - February 14th, 2008
প্রতি বছর ভালোবাসা দিবস উপলক্ষে সরগরম হয়ে ওঠে অডিও বাজার। বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি অনেক নতুন শিল্পীর একক, ডুয়েট ও মিক্সড অ্যালবাম মিলিয়ে শতাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয় ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। সে তুলনায় এবারের ভালোবাসা দিবসের অ্যালবাম সংখ্যা খুবই কম।
শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা মুক্তি দিয়েছে হাবিবের একক অ্যালবাম বলছি তোমাকে। গত কয়েক বছরের অডিও বাজারের সর্বোচ্চ ব্যয়বহুল অ্যালবাম এটি। সময়ের সেরা ক্রেজ হিসেবে হাবিবের এ অ্যালবামটি নিয়ে প্রচণ্ড আশাবাদী [বাকিটুকু পড়ুন]
- ১১ বছর পর শাহনাজ রহমতউল্লাহ - February 12th, 2008
প্রায় ১১ বছর পর মিক্সড অ্যালবামে গান করেছেন আধুনিক গানের জনপ্রিয় শিল্পী শাহনাজ রহমতউল্লাহ। এম এস রানার কথা ও ডা. ইকবালের সুর-সঙ্গীতে গত ৯ ফেব্রুয়ারি নগরীর বাজনা স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। এতোদিন পর দেখা হলো যদি/ বুকের ভেতর উছলে পড়ে আবেগী এক নদী/ কি যে সুখে আছো তুমি জানতে ইচ্ছে হয়/ শেষে তুমি কি যে ভাবো মনে জাগে ভয়- এ রকম রোমান্টিক কথার সঙ্গে ইনডিয়ান ক্ল্যাসিক ও ওয়েস্টার্ন ক্ল্যাসিকের মিশ্রণে ফিউশনধর্মী কম্পোজিশনের এ গানটি [বাকিটুকু পড়ুন]
Page 4 of 20« First...«23456»...Last »