Archive for the ‘অ্যালবাম’ Category
- সামিনা চৌধুরী এবং শাহানাজ রহমতউল্লাহর প্রথম ডুয়েট অ্যালবাম মেঘ রোদ্দুর - April 6th, 2008
প্রথমবারের মতো বাজারে আসছে সামিনা চৌধুরী এবং শাহানাজ রহমতউল্লাহর ডুয়েট অ্যালবাম মেঘ রোদ্দুর। অ্যালবামটির গীতিকার ও সুরকার শফিক তুহিন। মিউজিক কম্পোজিশন করেছেন বাপ্পা মজুমদার ও পঞ্চম। এতে নয়টি গান রয়েছে যার চারটি গেয়েছেন শাহানাজ রহমতউল্লাহ এবং বাকি পাচটি গেয়েছেন সামিনা চৌধুরী। গানের কথাগুলো হলো কিছু কথা, কোন তারা, হারজিতের বাজি, বুকের অথৈ নদী, ঘুমঘোর, হবে তো আবার দেখা, অভিলাষী মন, পড়ে রইলো কতো কিছু, যে ছিল দৃষ্টির সীমানায়। পহেলা বৈশাখ উপলক্ষে লেজার ভিশনের ব্যানারে বাজারে [বাকিটুকু পড়ুন]
- ইভা রহমানের হিন্দি অ্যালবাম ইশক দিওয়ানার মোড়ক উন্মোচন - April 5th, 2008
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র মিলনায়তনে ৩ এপ্রিল বৃহস্পতিবার ইভা রহমানের প্রথম হিন্দি অ্যালবাম ইশক দিওয়ানার মোড়ক উন্মোচন করা হয়। উপমহাদেশের বিখ্যাত শিল্পী ও সঙ্গীত পরিচালক বাপ্পী লাহিড়ীর সুর ও সঙ্গীতে অ্যালবামের সব গান গেয়েছেন কণ্ঠশিল্পী ইভা রহমান। অ্যালবামের মোড়ক উন্মোচন করেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, বাপ্পি লাহিড়ী ও কণ্ঠশিল্পী ইভা রহমান। মাহফুজুর রহমান বলেন, অনেকেই আমাকে প্রশ্ন করেন, কেন আমি [বাকিটুকু পড়ুন]
- রঙে রঙে ডলি সায়ন্তনীর বৈশাখী ডুয়েট অ্যালবাম - April 5th, 2008
পহেলা বৈশাখে সাউন্ডটেক থেকে প্রকাশ পাবে ডলি সায়ন্তনীর সঙ্গে সোনিয়ার ডুয়েট অ্যালবাম। সোনিয়ার সঙ্গে এটাই প্রথম ডুয়েট ডলি সায়ন্তনীর। রঙে রঙে অ্যালবামটির কথা ও সুর শফিক তুহিনের। টেকনো ফিউশন ও মেলোডি প্রধান ১০টি গানে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলো হচ্ছে উদাস উদাস, রঙে রঙে, বংশী কে বাজায়, পুথি পাঠ, শনি থেকে সোম, বাউল বাতাস ইত্যাদি। সঙ্গীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার ও পঞ্চম। ডলি সায়ন্তনী আশা [বাকিটুকু পড়ুন]
- পহেলা বৈশাখে শুভ্রদেবের ২৫তম একক অ্যালবাম - April 3rd, 2008
আসছে পহেলা বৈশাখে বের হচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেবের নতুন সলো অ্যালবাম। আর সামনের বছরই তিনি তার সঙ্গীত জীবনের ২৫তম বছরে পা রেখেছেন। ক্যারিয়ারের সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে তিনি প্রকাশ করতে যাচ্ছেন তার ২৫তম একক অ্যালবাম। সঙ্গীত ক্যারিয়ারের পাশাপাশি অ্যালবাম সংখ্যায়ও তিনি শ্রোতার মধ্যে চমক সৃষ্টি করেছেন। সে কারণেই নতুন অ্যালবাম নিয়ে তিনি যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তার এ অ্যালবামটির অর্ধেক কাজ ইনডিয়ায় এবং বাকি কাজ বাংলাদেশে সম্পন্ন হয়েছে। নতুন অ্যালবামে ভিন্নমাত্রা যোগ করতে আরমান খান ও [বাকিটুকু পড়ুন]
- মিউজিক নিউজ - April 3rd, 2008
নীল নীল নীলিমায়
অগ্নিবীণার ব্যানারে সিডি আকারে বের হয়েছে স্বর্ণময়ীর শান্তির গান নীল নীল নীলিমায়। জি সিরিজের সহযোগী প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এ অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে পৃথিবীর সব শান্তিপ্রিয় মানুষকে।
ভিন্ন ধাচের গায়িকা স্বর্ণময়ী এ অ্যালবামে রতন সাহা রঘুর কথা, সুর ও সঙ্গীতে নয়টি গান করেছেন। কি-বোর্ড ও সঙ্গীতে ছিলেন মিল্টন বাড়ৈ টিপু। গানগুলো হচ্ছে শান্তি নিয়ে গান নীল নীল নীলিমায়, পুজি নিয়ে গান ফেরিওয়ালা, স্মৃতিচারণমূলক গান কেন হায়, কৃষকদের নিয়ে গান ঝিঝি ডাকা, বাংলা [বাকিটুকু পড়ুন]
- ব্যান্ড ও সলো শিল্পীদের মিক্সড অ্যালবাম বন্ধুতা - April 1st, 2008
ব্যান্ড মিক্সড বললে বোঝা যায় কয়েকটি ব্যান্ডের গান নিয়ে একটি মিক্সড অ্যালবাম। সলো মিক্সড বললে বোঝা যায় কয়েকজন সলো শিল্পীর গান নিয়ে একটি মিক্সড অ্যালবাম। যদি ব্যান্ড ও সলো একসঙ্গে হয়? এ ধারণাটি মিউজিক ইন্ডাস্ট্রির জন্য কিছুটা নতুনই বটে। আর নতুন কাজটি করেছেন অচিন স্টুডিওর জুয়েল। তার কো-অর্ডিনেটে তৈরি হয়েছে কয়েকটি ব্যান্ড ও কয়েকজন সলো শিল্পীর গান নিয়ে একটি মিক্সড অ্যালবাম। যার নাম রাখা হয়েছে বন্ধুতা। ব্যান্ডগুলোর মধ্যে রয়েছে দলছুট, শিরোনামহীন, কার্নিশে ম্যাগপাই, গ্রুপ ট্র্যাপ, [বাকিটুকু পড়ুন]
- সামিনা চৌধুরীর নতুন অ্যালবাম বাংলাদেশ তুমি আমার পরিচয় - March 30th, 2008
সম্প্রতি বাজারে এসেছে সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরীর নতুন অ্যালবাম বাংলাদেশ তুমি আমার পরিচয়। এ অ্যালবামটি সাজানো হয়েছে ১১টি স্বাধীনতার গান নিয়ে। অ্যালবামের সব গানের কথা ও সুর করেছেন যথাক্রমে আহমেদ ইমতিয়াজ বুলবুল, মোহাম্মদ রফিকউজ্জামান, খন্দকার মোতালেব, আলাউদ্দিন আলী ও বাসু প্রমুখ। সামিনা চৌধুরীর গাওয়া বেশ কয়েকটি গানের অ্যালবাম বাজারে এলেও বাংলাদেশ তুমি আমার পরিচয় হচ্ছে প্রথম পূর্ণাঙ্গ দেশাত্মবোধক গানের অ্যালবাম।
এছাড়া সামিনা চৌধুরী বর্তমানে রবীন্দ্র সঙ্গীতের একটি অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। অ্যালবামটি পহেলা বৈশাখে বাজারে [বাকিটুকু পড়ুন]
- সঞ্জীব চৌধুরী ও মবিনের স্মরণে তমালের রঙ বেরঙের মানুষ - March 28th, 2008
অকাল প্রয়াত সঙ্গীত শিল্পী সঞ্জীব চৌধুরী এবং সাউন্ড ইঞ্জিনিয়ার ইমরান আহমেদ চৌধুরী মবিনের স্মরণে অগ্নিবীণা’র ব্যানারে বাজারে আসছে রঙ বেরঙের মানুষ। তমালের সুর ও সঙ্গীত পরিচালনায় অ্যালাবামে গান গেয়েছেন নতুন পুরনো ১০ শিল্পী। তাদের পাচজন পুরুষ এবং পাচজন নারী শিল্পী। শিল্পীরা হচ্ছেন সঞ্জীব চৌধুরী, শম্পা রেজা, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, পার্থ বড়ুয়া ও তমাল। এই অ্যালবামের মাধ্যমে ডেবু হচ্ছে শিল্পী শাহরুখ এবং মিমির। অ্যালবামের গানগুলো লিখেছেন গোলাম মোর্শেদ, আহসান কবির, পলাশ মাহবুব, তারেক মাহমুদ, আকাশ [বাকিটুকু পড়ুন]
- শহীদুল্লাহ ফরায়জীর নতুন প্রজেক্টে আসিফ-মুহিন - March 25th, 2008
গীতিকার শহীদুল্লাহ ফরায়জী একের পর এক সফল অ্যালবাম উপহার দিয়ে নিজেকে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছেন। সেই ধারাবাহিকতায় তার আগামী প্রজেক্টে একটি দ্বৈত অ্যালবামে জুটি হয়ে আসছেন কণ্ঠশিল্পী আসিফ ও ক্লোজআপ ওয়ান তারকা মুহিন। প্রথমবারের মতো জুটি হলেন তারা। সম্প্রতি অ্যালবামের রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে। শহীদুল্লাহ ফরায়জীর কথায় অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনা করছেন পল্লব স্যান্নাল। পপ, ফিউশন-মেলোডিয়াস আধুনিক ঘরানার কিছু গান দিয়ে অ্যালবামটি সাজানো হচ্ছে। এ প্রসঙ্গে গীতিকার শহীদুল্লাহ ফরায়জী বলেন, আসিফ এর আগেও [বাকিটুকু পড়ুন]
- ১ বৈশাখে আসছে মিছিল বঙ্গবাসীর প্রথম একক অ্যালবাম - February 27th, 2008
আগামী ১ বৈশাখে রিলিজ পেতে যাচ্ছে শিল্পী মিছিল বঙ্গবাসীর প্রথম একক অ্যালবাম। নাম না ঠিক হওয়া এ অ্যালবামটিতে ১১টি গান থাকবে। অ্যালবামের সব গানেরই কথা ও সুর করেছেন শিল্পী নিজে। অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে চাদমুখ, অভিমানী পাখি, ১২ মাসি ভিক্ষু, বিপদে আপদে আল্লাহর নাম, ক’জনা চুল বাধিতে জানে, কি আনন্দ লাগিতেছে, রাতের বেলা বিকেল, আচল ভরা মায়া, আশার দোকান, ভাবছি কথাগুলো বলা জরুরি এবং মনে রেখ। অ্যালবামের কয়েকটি গানের কাজ পুরোপুরি শেষ। সব গানের রেকর্ডিং [বাকিটুকু পড়ুন]
Page 3 of 19«12345»...Last »