Please Donate

Other Links

Archive for the ‘অ্যালবাম’ Category

বছরের টপ টেন অ্যালবাম - December 29th, 2006
অডিও পাইরেসি আর রাজনৈতিক ডামাডোলের মধ্যেও ২০০৬ সাল অডিও ইন্ডাস্টৃর জন্য মোটামুটি একটি ব্যবসা সফল বছর৷ প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর তথ্য মতে, এ বছর প্রায় ৩৫০টি অ্যালবাম রিলিজ পেয়েছে৷ আর নতুন করে আত্মপ্রকাশ করেছে বেশ কিছু অডিও প্রযোজনা প্রতিষ্ঠান৷ এগুলো হলো ইমপ্রেস অডিও ভিশন, গানচিল, এফএম টিউনস, যাদু মিউজিক ইত্যাদি৷ [বাকিটুকু পড়ুন]

এবার আসছে এটিএন বাংলার চেয়ারম্যনের একক এ্যালবাম - December 12th, 2006
নিজের টিভি চ্যানেলে রাত-দিন প্রচার প্রচারণার মাধ্যমে তরুণী স্ত্রী ইভা রহমানকে দেশের সঙ্গীত অঙ্গনে পরিচিত করানোর পর এবার এটিএন বাংলার চেয়ারম্যান মাহফজুর রহমান নিজেই আসছেন একক এলবাম নিয়ে। তিনি নিজেই এবার কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষে এ উদ্যোগ নিয়েছেন। [বাকিটুকু পড়ুন]

দ্বৈত অ্যালবামে আসিফ ও চন্দন সিনহা - October 8th, 2006
আসিফ ইকবাল ও চন্দন সিনহা প্রথমবারের মতো একসঙ্গে ডুয়েট অ্যালবাম করছেন৷ অ্যালবামের নাম সুখের শহর৷ পবিত্র রোজার ঈদে সাউন্ডটেকের ব্যানারে অ্যালবামটি বাজারে আসছে৷ গানের কথাগুলো লিখেছেন লিটন অধিকারী রিন্টু, কবির বকুল, প্রদীপ সাহা ও শহীদুল্লাহ ফরায়জী৷ সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকবর রূপু, তাপস ও পল্লব সান্যাল৷ [বাকিটুকু পড়ুন]

ঈদে দুটি মাত্র ব্যান্ডের অ্যালবাম - October 7th, 2006
পবিত্র রোজার ঈদের বাকি আর মাত্র তিন সপ্তাহেরও কম৷ বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ইতিমধ্যে একক, দ্বৈত ও মিক্সড অ্যালবাম বাজারে ছাড়তে শুরু করেছে৷ এবার ঈদে বাজারে আসছে রেকর্ড সংখ্যক অ্যালবাম৷ সবচেয়ে বেশি অ্যালবাম বের করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা৷ এ প্রতিষ্ঠান থেকে এ বছর ৩৫টি অ্যালবাম বের হচ্ছে৷ দ্বিতীয় অবস্থানে রয়েছে সাউন্ডটেক৷ [বাকিটুকু পড়ুন]

বেবী নাজনীনের ডাকপিয়ন - October 6th, 2006
বেবী নাজনীন পবিত্র রোজার ঈদে নিয়ে আসছেন তার ৩২তম একক অ্যালবাম৷ অ্যালবামটির নাম ডাকপিয়ন৷ এতে মোট গান থাকছে ১০টি৷ গানের কথা লিখেছেন প্রদীপ সাহা ও সুর করেছেন রাজেশ৷ গানচিলের ব্যানারে অ্যালবামটি বাজারে আসবে৷ গানগুলো হলো- পথ চেয়ে বসে আছি, কে তুমি, ডাকপিয়ন ভাই, দিন চলে যায়, যেও না যেও না চলে, পুতুল খেলার ছলে উল্লেখযোগ্য৷ [বাকিটুকু পড়ুন]

তিশমার মাটির পুতুল - October 6th, 2006
পপ গায়িকা তিশমার ষষ্ঠ একক অ্যালবাম ‘মাটির পুতুল’ পবিত্র রোজার ঈদে বাজারে আসবে৷ অ্যালবামটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পঙ্কজ৷ গানগুলো পপ, রক, আধুনিক ফোক ছাড়াও অ্যারাবিক ধাঁচের৷ গানের কথাগুলো লিখেছেন কাজী বিভাস, প্রিন্স রুবেল, বেতাল সলিট ও পঙ্কজ৷ মাটির পুতুল অ্যালবামটি প্রকাশ করছে সঙ্গীতা৷ [বাকিটুকু পড়ুন]

লালন শাহের গান নিয়ে দিনাত জাহান মুন্নী - October 3rd, 2006
উপস্থাপিকা, অভিনেত্রী ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী পবিত্র রোজার ঈদে নিয়ে আসছেন একক অ্যালবাম৷ অ্যালবামটির নাম এখনো ঠিক হয়নি৷ এটি তার দ্বিতীয় সলো অ্যালবাম৷ নতুন এই অ্যালবামের সব গান বাউল সম্রাট ফকির লালন শাহের৷ অ্যালবামটির সঙ্গীত আয়োজন করেছেন উজ্জ্বল সিনহা৷ অ্যালবামে গান থাকছে মোট ১০টি৷ [বাকিটুকু পড়ুন]

আজব ও উজ্জ্বলের ‘রঙের মানুষ’ অডিও অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান - September 11th, 2006
আজব ব্যান্ডের প্রথম অডিও অ্যালবাম ‘আজব’ এবং প্রতিভাবান শিল্পী উজ্জ্বলের প্রথম অডিও ‘রঙের মানুষ’-এর প্রকাশনা অনুষ্ঠান ৯ সেপ্টেম্বর রাতে একতার-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান একতার মিউজিকের এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কর্ণধার ফয়সাল সিদ্দিকী বোগী, আজব ব্যান্ডের সদস্য হ্যারল্ড রশীদ, গৌরব, উজ্জ্বল প্রমুখ৷ [বাকিটুকু পড়ুন]

রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিতে রেজওয়ানা চৌধুরীর পাঁচ অ্যালবাম - August 3rd, 2006
রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিতে রেজওয়ানা চৌধুরী বন্যার পাঁচটি একক অ্যালবাম বাজারে আসছে৷ ইমপ্রেস অডিওভিশন অ্যালবামগুলো বাজারে আনছে৷ দুটি অডিও অ্যালবাম ও তিনটি মিউজিক ভিডিও অ্যালবাম রয়েছে৷ অ্যালবামগুলো হলো- অতুল প্রসাদের গান নিয়ে আমার বাগানে এতো ফুল, ঋতুভিত্তিক গান সুরের গীতি অর্ঘ্য, নৃত্যনাট্য’র গান নিয়ে চিত্রাঙ্গদা, নবীন মনে, আপন মনে৷ [বাকিটুকু পড়ুন]

মিলার ফেলে আসা - July 28th, 2006
পুরো নাম মিলা ইসলাম, কিন্তু সবাই তাকে কেবল মিলা নামেই চেনেন৷ গানের মেয়ে মিলা৷ এতোদিন স্টেজ মাতিয়েছেন৷ বিভিন্ন চ্যানেলে গানও করেছেন৷ এরই মধ্যে অর্জন করেছেন জনপ্রিয়তা আর পরিচিতি৷ কিন্তু একটাই ফাঁক ছিল৷ এ পর্যন্ত তার কোনো একক অ্যালবাম বাজারে আসেনি৷ সে আশাও পূরণ হয়েছে৷ [বাকিটুকু পড়ুন]