Archive for the ‘অ্যালবাম’ Category

  1. প্রীতমের পঞ্চম একক ‘শ্লোগান’ - March 5th, 2007
    সমকালীন আধুনিক বাংলা গানের শিল্পী প্রীতম আহমেদের পঞ্চম একক অ্যালবাম ‘শ্লোগান’ রিলিজ করেছে লেজার ভিশন। এতোদিন সাউন্ডটেকের সঙ্গে কাজ করলেও এবারই প্রথম প্রীতমের অ্যালবাম এসেছে লেজার ভিশনের ব্যানারে। কেরিয়ারের শুরু থেকেই ব্যতিক্রমধর্মী গান করে সঙ্গীতাঙ্গনে নিজস্ব ধারায় প্রতিষ্ঠিত হওয়া প্রীতম এই অ্যালবাম সম্পর্কে বলেন, আমি মনে করি সামপ্রতিকতারো একটা আধুনিকতা থাকে। আমার গান সাম্প্রতিক সময়ের মুখপাত্র মাত্র। আমি কখনোই আমার সংস্কৃতি বা কৃষ্টির বাইরে গিয়ে গান করতে চাই না। এই প্রথমবারের মতো অন্যের লিরিকে ‘স্বাধীনতা’ [বাকিটুকু পড়ুন]
  2. পহেলা বৈশাখে আসছে কনকচাঁপার নতুন অ্যালবাম - March 1st, 2007
    পহেলা বৈশাখে বাজারে আসছে শিল্পী কনকচাঁপার পুরোনো দিনের গানের অ্যালবাম ‘পদ্মপাতা’। ত্রিশ ও চল্লিশ দশকের দশটি গান নিয়ে একসঙ্গে সিডি ও ভিসিডি আকারে এটি পাওয়া যাবে। তার ব্যাপক সাফল্য অর্জিত অ্যালবাম ‘তাল পাতার বাঁশি’র সুবাদে দর্শক-শ্রোতাদের কাছ থেকে অনুরোধ আসে এমন আরেকটি কাজ করার। তারই পরিপ্রেক্ষিতে এ অ্যালবাম। অ্যালবাম সম্পর্কে কনকচাঁপা বলেন, ‘পদ্মপাতা’ অ্যালবামের জন্য এমন কিছু গান সিলেকশন করেছি, যা ‘তালপাতার বাঁশি’র মতোই আর একটি মাইলফলক হয়ে থাকবে। একোয়িস্টিক মিউজিকের এ অ্যালবামের সঙ্গীত পরিচালনা [বাকিটুকু পড়ুন]
  3. বাপ্পা ফিচারিং সন্দীপন - February 25th, 2007
    বাপ্পা মজুমদারের সঙ্গীত পরিচালনায় বাপ্পা ফিচারিং সন্দীপন এর দ্বিতীয় রিমিক্স অ্যালবাম টৃবিউট টু এস ডি বর্মণ অ্যান্ড আর ডি বর্মণ৷ সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ড মেশিন মুক্তি দিয়েছে অ্যালবামটি৷ বাংলা গানের দুই কিংবদন্তি এস ডি বর্মণ ও আর ডি বর্মণকে উত্সর্গ করা এ অ্যালবামে এস ডি বর্মণের চারটি ও আর ডি বর্মণের ছয়টি গান রাখা হয়েছে৷ এস ডি বর্মণের গানগুলো হলো বর্ণে গন্ধে ছন্দে গীতিতে, কে যাসরে ভাটিগাঙ বাইয়া, শোনো গো দক্ষিণ হাওয়া, ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে৷ আর ডি বর্মণের গানগুলো হলো যেতে যেতে পথে, শোনো মন বলি, ফিরে এসো অনুরাধা, তোমাতে আমাতে, মনে পড়ে রুবি রায়, মন মাঝিরে৷ অ্যালবাম সম্পর্কে সন্দীপন বলেন, একজন শিল্পী হিসেবে সব ধরনের গান করলেও ফোক গানের প্রতি আমার একটা আলাদা দুর্বলতা রয়েছে৷ তাছাড়া এস ডি বর্মণ ও আর ডি বর্মণ আমার অসম্ভব প্রিয় দুই শিল্পী৷ [বাকিটুকু পড়ুন]
  4. নিশীতার প্রথম একক অ্যালবামের মহরত - February 22nd, 2007
    চাঁদ বিহনে রাত/কৃষ্ণ আঁধারী/ সুরুজ বিহনে হয় না দিন/ কবে মনের ভিটায় হইবো বসত-বাড়ি/ যায় আষাঢ় যায়রে আশ্বিন... কবির বকুলের লেখা ও শওকত আলী ইমনের সুর করা ফোক প্যাটার্নের এই গানটি দিয়ে উদ্বোধন করা হয়েছে ক্লোজ আপ ওয়ান তারকা নিশীতার প্রথম একক অ্যালবামের রেকর্ডিং৷ এ উপলক্ষে গত ১৭ ফেব্রুয়ারি গানচিলের নিজস্ব স্টুডিওতে অ্যালবামটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে৷ গানচিলের ব্যবস্থাপনা পরিচালক কুমার বিশ্বজিত্, জনপ্রিয় গীতিকার আসিফ ইকবাল, সুরকার ও সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন, গতবারের ক্লোজ আপ ওয়ান তারকা রাজিব ও নিশীতার মামা তপু বড়ুয়াসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন মহরত অনুষ্ঠানে৷ [বাকিটুকু পড়ুন]
  5. অডিও রিভিউ অ্যালবাম দিন বাড়ি যায় - February 20th, 2007
    Bappa Majumdar: Din Bari Jayভালোবাসা দিবসকে সামনে রেখে চলতি মাসের ৫ তারিখে ইমপ্রেস অডিও ভিশন মুক্তি দিয়েছিল বাপ্পা মজুমদারের ৭ম একক অ্যালবাম দিন বাড়ি যায়৷ রুচিশীল শ্রোতাদের কাছে ইতিমধ্যেই অ্যালবামটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে৷ বিশেষ করে গেল ১৪ তারিখের এই বিশেষ দিনটিতে অনেক তরুণ-তরুণীই ফুল আর চকোলেটের সঙ্গে ভালোবাসার উপহার হিসেবে প্রিয় মানুষের হাতে তুলে দিয়েছে দিন বাড়ি যায় অ্যালবামটি৷অ্যালবামে গান রয়েছে মোট ১৩টি৷ প্রথম গানের শিরোনাম দিন বাড়ি যায়৷ গতিময় জীবন চলার পথে কখনো কখনো ছন্দপতন ঘটলেও ফের দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করে গানটি লিখেছেন রাসেল ও’নীল৷ সুরের মাঝে এমন ঐন্দ্রজালিক মায়া ছড়িয়ে আছে যে, প্রথম শোনাতেই যে কারো ভালো লেগে যাওয়ার মতো গান এটি৷ সফট রক প্যাটার্নের কম্পোজিশনে রিদমের সঙ্গে ঢোল-তবলার ব্যতিক্রমী ব্যবহার আলাদা মনোযোগ দাবি করে৷ ব্যাকিং ভোকালের কোরাস পার্টেও রয়েছে অন্য রকম আকর্ষণ৷ [বাকিটুকু পড়ুন]
  6. অডিও নিউজ কবিতায় প্রেম ও ভালোবাসা চিরদিন অবুঝ পাখি - February 18th, 2007
    Bhalobasa Chirodinসম্প্রতি গানের ডালি বাজারে এনেছে আধুনিক গানের একটি অডিও সিডি ও প্রেমের কবিতার আবৃত্তি সংকলন৷ গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডে তে এ সিডি দুটির প্রকাশনা উত্সব হয় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে৷আধুনিক গান নিয়ে মল্লিকার অডিও সিডির নাম ভালোবাসা চিরদিন অবুঝ পাখি৷ শাহেদ ইকবালের কথায় গানের সুর দিয়েছেন রুদ্র রায়৷ মোট দশটি গান আছে এই সিডিতে৷ গানগুলো হলো এমন শ্রাবণে তুুমি ভুলেছো আমায়, এ কেমন ভালোবাসা দিয়েছো আমায়, সন্ধ্যার মায়াবী আলোয়, কথা ছিল তুমি এলেই বাজবে বাশি, ভুল করে বলেছিলে ভালবাসি, জাফলং পাহাড়ের সোনালী বিকেল, এমন যদি হতো, ভালোবাসা চিরদিন অবুঝ পাখি, একদিন সারারা ঘুম আসেনি, তোমরা যার নাম রেখোছো সুখপাখি৷ গানগুলো রেকর্ড হয়েছে কলকাতার বিখ্যাত স্টুডিও ওয়ার্ল্ডে৷ [বাকিটুকু পড়ুন]
  7. বেবী নাজনীন ও আসিফের তুমি আমার স্বপ্ন ঘুড়ি - February 10th, 2007
    Asif and Baby Nazninবেবী নাজনীন ও আসিফ আকবর দু’জনই দীর্ঘদিন ধরে গান করছেন৷ বাজারে তাদের অ্যালবামও আছে অনেক৷ শ্রোতারা এ দুই শিল্পীর অ্যালবাম আলাদাভাবে গ্রহণ করেছে৷ কখনো একসঙ্গে তারা গান করেননি৷ এই প্রথম একটি ডুয়েট অ্যালবাম বের করলেন তারা৷ ভ্যালেনটাইনস ডে উপলক্ষে এ ডুয়েট অ্যালবামটি বাজারে আসছে৷ বাজারে আনছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক৷ [বাকিটুকু পড়ুন]
  8. ভালোবাসা দিবসের অ্যালবাম মন পবনের নাও - January 28th, 2007
    ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে ডুয়েট অ্যালবাম মন পবনের নাও৷ অ্যালবামে গান গাইবেন বাপ্পা মজুমদার, এস আই টুটুল, টিপু, ফাহমিদা নবী ও টোনি৷ অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন টি আই অন্তর, জাহিদ আকবর, লুত্ফর হাসান ও সৈকত৷ সুর করেছেন রাজীব ও টিপু৷ অ্যালবামে গান থাকছে মোট ১০টি৷ কোন অডিও প্রতিষ্ঠান থেকে বাজারে আসবে তা এখনো ঠিক হয়নি৷ [বাকিটুকু পড়ুন]
  9. বারী সিদ্দিকী-আসিফ আকবরের ভালোবাসতেও দিলে না - January 22nd, 2007
    আসিফ আকবর ও বারী সিদ্দিকীর প্রথম দ্বৈত অ্যালবাম ভালোবাসতেও দিলে না৷ অ্যালবামটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে ভালোবাসা দিবস উপলক্ষে বাজারে আসবে৷ অ্যালবামে মোট গান থাকবে ১২টি৷ গানগুলোর কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী৷ অ্যালবামের আটটি গানের সুর করেছেন বারী সিদ্দিকী ও চারটি গানের সুর করেছেন পল্লব স্যানাল৷ অ্যালবামের গানগুলো রাখা হয়েছে আধুনিক ও ফোক-আধ্যাত্মিক ধাচের৷ [বাকিটুকু পড়ুন]
  10. বাপ্পার জন্মদিনে আসছে দিন বাড়ি যায় - January 21st, 2007
    বাপ্পা মজুমদারের জন্মদিন ৫ ফেব্রুয়ারি৷ ওই দিন বাজারে আসছে তার সপ্তম সলো অ্যালবাম৷ দীর্ঘ তিন বছর পর বাপ্পা মজুমদারের এ অ্যালবামটি বাজারে আসবে৷ ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে অ্যালবামটি বাজারে আসবে৷ গত বছর রোজার ঈদে ও কোরবানির ঈদে অ্যালবামটি বাজারে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আগামী ৫ ফেব্রুয়ারি বাজারে আসবে বলে জানান বাপ্পা মজুমদার৷ [বাকিটুকু পড়ুন]