Archive for the ‘অ্যালবাম’ Category
- বাপ্পার জন্মদিনে আসছে দিন বাড়ি যায় - January 21st, 2007
বাপ্পা মজুমদারের জন্মদিন ৫ ফেব্রুয়ারি৷ ওই দিন বাজারে আসছে তার সপ্তম সলো অ্যালবাম৷ দীর্ঘ তিন বছর পর বাপ্পা মজুমদারের এ অ্যালবামটি বাজারে আসবে৷ ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে অ্যালবামটি বাজারে আসবে৷ গত বছর রোজার ঈদে ও কোরবানির ঈদে অ্যালবামটি বাজারে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আগামী ৫ ফেব্রুয়ারি বাজারে আসবে বলে জানান বাপ্পা মজুমদার৷ [বাকিটুকু পড়ুন]
- জন্মদিনে সালমার নতুন অ্যালবাম - January 18th, 2007
বয়স কত হলো-প্রশ্ন শুনেই সালমা হেসে লুটোপুটি খায়। ‘এটা কেন বলব?’ পাল্টা প্রশ্ন করল। সালমাকে দেখে মনে হলো ও খুব খুশি। কারণ ঢাকায় প্রথমবারের মতো কেক কেটে পালিত হলো এবারের ক্লোজআপ ওয়ান সালমার জন্মদিন। ১৫ জানুয়ারি ছিল সালমার জ্নদিন। ওই দিন রাতে হঠাত করেই শিল্পী কুমার বিশ্বজিত তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের কার্যালয়ে পালন করলেন এ অনুষ্ঠান। একই সঙ্গে ওই দিন সালমার একক অ্যালবাম বেস্ট অব সালমা’র প্রকাশনা অনুষ্ঠিত হলো। ক্লোজআপ ওয়ান হওয়ায় সালমার জীবনযাপনে অনেক পরিবর্তন এসেছে। [বাকিটুকু পড়ুন]
- আসিফ ও বেবী নাজনীনের ডুয়েট - January 15th, 2007
আসিফ ও বেবী নাজনীন প্রথমবারের মতো একটি অ্যালবামের সব গান গাইছেন৷ অ্যালবামটির প্রাথমিক কাজ প্রায় শেষ হয়েছে৷ অডিও প্রয়োজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে বাজারে আসবে৷ অ্যালবামে গান থাকবে মোট ১০টি৷ অ্যালবাম সম্পর্কে আসিফ আকবর বলেন, এর আগে বেবী নাজনীনের সঙ্গে ডুয়েট অ্যালবাম করিনি৷ এই প্রথম তার সঙ্গে ডুয়েট অ্যালবাম করছি৷ তিনি একজন ভালো শিল্পী৷ শ্রোতারা আশা করি আমাদের গানগুলো গ্রহণ করবে৷ এ প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, [বাকিটুকু পড়ুন]
- নীলা নাজনীনের দ্বিতীয় অ্যালবাম - January 15th, 2007
লাক্স ফটোজেনিক তারকা নীলা নাজনীন বের করছেন দ্বিতীয় অ্যালবাম৷ ফাল্গুন মিউজিকের ব্যানারে বের হবে অ্যালবামটি৷ মোট ১০টি গান থাকবে এতে৷ অ্যালবামের নাম এখনো ঠিক হয়নি৷ গানের কথাগুলো লিখেছেন শাহ আবদুল করিম, তরুণ ও রাজীব৷ সুর করেছেন শওকত আলী ইমন, ইমন সাহা ও আবিদ রনি৷ আটটি গানের রেকর্ডিং শেষ হয়েছে৷ উল্লেখযোগ্য গানগুলো হলো [বাকিটুকু পড়ুন]
- ফেরদৌস ওয়াহিদের অষ্টম অ্যালবাম নিয়ে হাবিব ওয়াহিদ - January 7th, 2007
বাবা ফেরদৌস ওয়াহিদের অষ্টম অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনা করছেন ছেলে হাবিব ওয়াহিদ৷ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে অ্যালবামটি পহেলা বৈশাখ বাজারে আসবে৷ মোট গান থাকছে ১০টি৷ অ্যালবামের চারটি গানের কথা লিখেছেন ও সুর করেছেন ফেরদৌস ওয়াহিদ নিজেই৷ দুটি গানের সুর করেছেন হাবিব ওয়াহিদ৷ [বাকিটুকু পড়ুন]
- ব্যান্ডের অ্যালবামবিহীন এবারের ঈদ - December 30th, 2006
রোজার ঈদে বাজারে এসেছিল রেকর্ড সংখ্যক অ্যালবাম৷ এবার ঈদে তুলনামূলকভাবে অ্যালবামের সংখ্যা কম৷ ৪০টির বেশি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ৫০টির মতো অ্যালবাম এবারের ঈদে বাজারে আসছে৷ সব অডিও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যালবাম বের করছে না৷ হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান থেকে এবার ঈদে অ্যালবামগুলো বের হচ্ছে৷ [বাকিটুকু পড়ুন]
- বছরের টপ টেন অ্যালবাম - December 29th, 2006
অডিও পাইরেসি আর রাজনৈতিক ডামাডোলের মধ্যেও ২০০৬ সাল অডিও ইন্ডাস্টৃর জন্য মোটামুটি একটি ব্যবসা সফল বছর৷ প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর তথ্য মতে, এ বছর প্রায় ৩৫০টি অ্যালবাম রিলিজ পেয়েছে৷ আর নতুন করে আত্মপ্রকাশ করেছে বেশ কিছু অডিও প্রযোজনা প্রতিষ্ঠান৷ এগুলো হলো ইমপ্রেস অডিও ভিশন, গানচিল, এফএম টিউনস, যাদু মিউজিক ইত্যাদি৷ [বাকিটুকু পড়ুন]
- এবার আসছে এটিএন বাংলার চেয়ারম্যনের একক এ্যালবাম - December 12th, 2006
নিজের টিভি চ্যানেলে রাত-দিন প্রচার প্রচারণার মাধ্যমে তরুণী স্ত্রী ইভা রহমানকে দেশের সঙ্গীত অঙ্গনে পরিচিত করানোর পর এবার এটিএন বাংলার চেয়ারম্যান মাহফজুর রহমান নিজেই আসছেন একক এলবাম নিয়ে। তিনি নিজেই এবার কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষে এ উদ্যোগ নিয়েছেন। [বাকিটুকু পড়ুন]
- দ্বৈত অ্যালবামে আসিফ ও চন্দন সিনহা - October 8th, 2006
আসিফ ইকবাল ও চন্দন সিনহা প্রথমবারের মতো একসঙ্গে ডুয়েট অ্যালবাম করছেন৷ অ্যালবামের নাম সুখের শহর৷ পবিত্র রোজার ঈদে সাউন্ডটেকের ব্যানারে অ্যালবামটি বাজারে আসছে৷ গানের কথাগুলো লিখেছেন লিটন অধিকারী রিন্টু, কবির বকুল, প্রদীপ সাহা ও শহীদুল্লাহ ফরায়জী৷ সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকবর রূপু, তাপস ও পল্লব সান্যাল৷ [বাকিটুকু পড়ুন]
- ঈদে দুটি মাত্র ব্যান্ডের অ্যালবাম - October 7th, 2006
পবিত্র রোজার ঈদের বাকি আর মাত্র তিন সপ্তাহেরও কম৷ বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ইতিমধ্যে একক, দ্বৈত ও মিক্সড অ্যালবাম বাজারে ছাড়তে শুরু করেছে৷ এবার ঈদে বাজারে আসছে রেকর্ড সংখ্যক অ্যালবাম৷ সবচেয়ে বেশি অ্যালবাম বের করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা৷ এ প্রতিষ্ঠান থেকে এ বছর ৩৫টি অ্যালবাম বের হচ্ছে৷ দ্বিতীয় অবস্থানে রয়েছে সাউন্ডটেক৷ [বাকিটুকু পড়ুন]
Page 19 of 20« First...«1617181920»