Archive for the ‘অ্যালবাম’ Category

  1. অডিও নিউজ কবিতায় প্রেম ও ভালোবাসা চিরদিন অবুঝ পাখি - February 18th, 2007
    Bhalobasa Chirodinসম্প্রতি গানের ডালি বাজারে এনেছে আধুনিক গানের একটি অডিও সিডি ও প্রেমের কবিতার আবৃত্তি সংকলন৷ গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডে তে এ সিডি দুটির প্রকাশনা উত্সব হয় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে৷আধুনিক গান নিয়ে মল্লিকার অডিও সিডির নাম ভালোবাসা চিরদিন অবুঝ পাখি৷ শাহেদ ইকবালের কথায় গানের সুর দিয়েছেন রুদ্র রায়৷ মোট দশটি গান আছে এই সিডিতে৷ গানগুলো হলো এমন শ্রাবণে তুুমি ভুলেছো আমায়, এ কেমন ভালোবাসা দিয়েছো আমায়, সন্ধ্যার মায়াবী আলোয়, কথা ছিল তুমি এলেই বাজবে বাশি, ভুল করে বলেছিলে ভালবাসি, জাফলং পাহাড়ের সোনালী বিকেল, এমন যদি হতো, ভালোবাসা চিরদিন অবুঝ পাখি, একদিন সারারা ঘুম আসেনি, তোমরা যার নাম রেখোছো সুখপাখি৷ গানগুলো রেকর্ড হয়েছে কলকাতার বিখ্যাত স্টুডিও ওয়ার্ল্ডে৷ [বাকিটুকু পড়ুন]
  2. বেবী নাজনীন ও আসিফের তুমি আমার স্বপ্ন ঘুড়ি - February 10th, 2007
    Asif and Baby Nazninবেবী নাজনীন ও আসিফ আকবর দু’জনই দীর্ঘদিন ধরে গান করছেন৷ বাজারে তাদের অ্যালবামও আছে অনেক৷ শ্রোতারা এ দুই শিল্পীর অ্যালবাম আলাদাভাবে গ্রহণ করেছে৷ কখনো একসঙ্গে তারা গান করেননি৷ এই প্রথম একটি ডুয়েট অ্যালবাম বের করলেন তারা৷ ভ্যালেনটাইনস ডে উপলক্ষে এ ডুয়েট অ্যালবামটি বাজারে আসছে৷ বাজারে আনছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক৷ [বাকিটুকু পড়ুন]
  3. ভালোবাসা দিবসের অ্যালবাম মন পবনের নাও - January 28th, 2007
    ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে ডুয়েট অ্যালবাম মন পবনের নাও৷ অ্যালবামে গান গাইবেন বাপ্পা মজুমদার, এস আই টুটুল, টিপু, ফাহমিদা নবী ও টোনি৷ অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন টি আই অন্তর, জাহিদ আকবর, লুত্ফর হাসান ও সৈকত৷ সুর করেছেন রাজীব ও টিপু৷ অ্যালবামে গান থাকছে মোট ১০টি৷ কোন অডিও প্রতিষ্ঠান থেকে বাজারে আসবে তা এখনো ঠিক হয়নি৷ [বাকিটুকু পড়ুন]
  4. বারী সিদ্দিকী-আসিফ আকবরের ভালোবাসতেও দিলে না - January 22nd, 2007
    আসিফ আকবর ও বারী সিদ্দিকীর প্রথম দ্বৈত অ্যালবাম ভালোবাসতেও দিলে না৷ অ্যালবামটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে ভালোবাসা দিবস উপলক্ষে বাজারে আসবে৷ অ্যালবামে মোট গান থাকবে ১২টি৷ গানগুলোর কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী৷ অ্যালবামের আটটি গানের সুর করেছেন বারী সিদ্দিকী ও চারটি গানের সুর করেছেন পল্লব স্যানাল৷ অ্যালবামের গানগুলো রাখা হয়েছে আধুনিক ও ফোক-আধ্যাত্মিক ধাচের৷ [বাকিটুকু পড়ুন]
  5. বাপ্পার জন্মদিনে আসছে দিন বাড়ি যায় - January 21st, 2007
    বাপ্পা মজুমদারের জন্মদিন ৫ ফেব্রুয়ারি৷ ওই দিন বাজারে আসছে তার সপ্তম সলো অ্যালবাম৷ দীর্ঘ তিন বছর পর বাপ্পা মজুমদারের এ অ্যালবামটি বাজারে আসবে৷ ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে অ্যালবামটি বাজারে আসবে৷ গত বছর রোজার ঈদে ও কোরবানির ঈদে অ্যালবামটি বাজারে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আগামী ৫ ফেব্রুয়ারি বাজারে আসবে বলে জানান বাপ্পা মজুমদার৷ [বাকিটুকু পড়ুন]
  6. জন্মদিনে সালমার নতুন অ্যালবাম - January 18th, 2007
    বয়স কত হলো-প্রশ্ন শুনেই সালমা হেসে লুটোপুটি খায়। ‘এটা কেন বলব?’ পাল্টা প্রশ্ন করল। সালমাকে দেখে মনে হলো ও খুব খুশি। কারণ ঢাকায় প্রথমবারের মতো কেক কেটে পালিত হলো এবারের ক্লোজআপ ওয়ান সালমার জন্মদিন। ১৫ জানুয়ারি ছিল সালমার জ্নদিন। ওই দিন রাতে হঠাত করেই শিল্পী কুমার বিশ্বজিত তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের কার্যালয়ে পালন করলেন এ অনুষ্ঠান। একই সঙ্গে ওই দিন সালমার একক অ্যালবাম বেস্ট অব সালমা’র প্রকাশনা অনুষ্ঠিত হলো। ক্লোজআপ ওয়ান হওয়ায় সালমার জীবনযাপনে অনেক পরিবর্তন এসেছে। [বাকিটুকু পড়ুন]
  7. আসিফ ও বেবী নাজনীনের ডুয়েট - January 15th, 2007
    আসিফ ও বেবী নাজনীন প্রথমবারের মতো একটি অ্যালবামের সব গান গাইছেন৷ অ্যালবামটির প্রাথমিক কাজ প্রায় শেষ হয়েছে৷ অডিও প্রয়োজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে বাজারে আসবে৷ অ্যালবামে গান থাকবে মোট ১০টি৷ অ্যালবাম সম্পর্কে আসিফ আকবর বলেন, এর আগে বেবী নাজনীনের সঙ্গে ডুয়েট অ্যালবাম করিনি৷ এই প্রথম তার সঙ্গে ডুয়েট অ্যালবাম করছি৷ তিনি একজন ভালো শিল্পী৷ শ্রোতারা আশা করি আমাদের গানগুলো গ্রহণ করবে৷ এ প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, [বাকিটুকু পড়ুন]
  8. নীলা নাজনীনের দ্বিতীয় অ্যালবাম - January 15th, 2007
    লাক্স ফটোজেনিক তারকা নীলা নাজনীন বের করছেন দ্বিতীয় অ্যালবাম৷ ফাল্গুন মিউজিকের ব্যানারে বের হবে অ্যালবামটি৷ মোট ১০টি গান থাকবে এতে৷ অ্যালবামের নাম এখনো ঠিক হয়নি৷ গানের কথাগুলো লিখেছেন শাহ আবদুল করিম, তরুণ ও রাজীব৷ সুর করেছেন শওকত আলী ইমন, ইমন সাহা ও আবিদ রনি৷ আটটি গানের রেকর্ডিং শেষ হয়েছে৷ উল্লেখযোগ্য গানগুলো হলো [বাকিটুকু পড়ুন]
  9. ফেরদৌস ওয়াহিদের অষ্টম অ্যালবাম নিয়ে হাবিব ওয়াহিদ - January 7th, 2007
    বাবা ফেরদৌস ওয়াহিদের অষ্টম অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনা করছেন ছেলে হাবিব ওয়াহিদ৷ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে অ্যালবামটি পহেলা বৈশাখ বাজারে আসবে৷ মোট গান থাকছে ১০টি৷ অ্যালবামের চারটি গানের কথা লিখেছেন ও সুর করেছেন ফেরদৌস ওয়াহিদ নিজেই৷ দুটি গানের সুর করেছেন হাবিব ওয়াহিদ৷ [বাকিটুকু পড়ুন]
  10. ব্যান্ডের অ্যালবামবিহীন এবারের ঈদ - December 30th, 2006
    রোজার ঈদে বাজারে এসেছিল রেকর্ড সংখ্যক অ্যালবাম৷ এবার ঈদে তুলনামূলকভাবে অ্যালবামের সংখ্যা কম৷ ৪০টির বেশি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ৫০টির মতো অ্যালবাম এবারের ঈদে বাজারে আসছে৷ সব অডিও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যালবাম বের করছে না৷ হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান থেকে এবার ঈদে অ্যালবামগুলো বের হচ্ছে৷ [বাকিটুকু পড়ুন]