Archive for the ‘অ্যালবাম’ Category
- এস আই টুটুলের জলের ভেতর জলের চলন - May 1st, 2007
জি সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে বাজারে এসেছে এস আই টুটুলের ফোক-ফিউশন অ্যালবাম জলের ভেতর জলের চলন। হৃদয় চুরি, জলের ভেতর জলের চলন, ভবের হাট, মনবাড়ি, ভালোবাসি তারে, রঙের মানুষ, রঙিন দালান, হৃদয়ের লেনাদেনা, পরবাসী ও মা শিরোনামের ১০টি গান রয়েছে অ্যালবামে । গানগুলো লিখেছেন সম্রাট সুমন, প্রয়াত তারেক শাহরিয়ার, মাসুম রেজা, জাহিদ [বাকিটুকু পড়ুন]
- রাশেদের প্রথম একক অ্যালবাম আবারো মা - April 29th, 2007
এতোই দূরে আজকে তুমি/যতো কাছে চাই গো আমি/তোমার কাছে যেতে পারি না/কোন সাজারই রেশ টেনে/বল কোন অভিমানে/তুমিও মা আসতে পারো না/সত্যি যদি না-ই পারো/স্বপ্নে তো আসতে পারো/স্বপ্ন মাঝে মাগো তুমি দেখা দাও না/তোমার পায়ে হাত ছোয়াবো একটু আসো না...। মা হারানোর বেদনা আর মাকে ফিরে পাওয়ার আকুলতা নিয়ে আসিফ ইকবালের লেখা এ গানটি দিয়ে ক্লোজআপ ওয়ান তারকা রাশেদের প্রথম একক অ্যালবামের নামকরণ করা হয়েছে আবারো মা। ইতিমধ্যেই এ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে ও [বাকিটুকু পড়ুন]
- কবি জসীমউদ্দীনের আসমানীকে নিয়ে সীমার প্রথম সলো অ্যালবাম আসমানী - April 28th, 2007
পল্লীকবি জসীমউদ্দীনের আসমানীকে নিয়ে সীমার প্রথম সলো অ্যালবাম আসমানী। গানের সুর করেছেন যৌথভাবে লোকমান হাকীম ও শামীম আফরোজ। সঙ্গীত পরিচালনা করেছেন খ্যাতিমান সঙ্গীত পরিচালক লোকমান হাকিম। আসমানী শিরোনামের অ্যালবামে মোট ১০টি গান রয়েছে। উল্লেখযোগ্য গানগুলো হলো, আসমানী, নূরু, পুষি, আয়শা, তুমি যাবে ভাই, আমি মন পবনের নাও, দেখলে তারে ভালোলাগে, সবুজ স্বপন কাইড়া প্রভৃতি। আসমানীকে নিয়ে অ্যালবাম সম্পর্কে শিল্পী সীমা বলেন, অনেক আগে [বাকিটুকু পড়ুন]
- পংকজের সুরে ডলি সায়ন্তনী - April 27th, 2007
আগামী মাসের প্রথম সপ্তাহে বাজারে আসছে সুরকার ও সঙ্গীত পরিচালক পংকজের সুর ও সঙ্গীতে ডলি সায়ন্তনীর একক অ্যালবাম যাদু জানে বন্ধু। অ্যালবামে গান থাকছে মোট ১০টি। তার মধ্যে ছয়টি গান মৌলিক আর চারটি সংগৃহীত। মৌলিক গানগুলো হচ্ছে যাদু, আর মনে লাগে না দোলা, এই রাতের আধারে, পাহাড় চলতে পারে, এই চোখেতে। এ গানগুলো লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ ও পংকজ। সংগৃহীত গানগুলো নেয়া হয়েছে বাউল ও [বাকিটুকু পড়ুন]
- অ্যালবাম রিভিউ - তার ছিঁড়ে গেছে - April 25th, 2007
ভালো ও মন্দের মিশ্র অনুভূতিতে গড়া তারুণ্যের ব্যান্ড অরণ্য। চারপাশের পরিবেশের চাপে শরীর নামে বোরখায় ঘেরা এ অরণ্যের ছোট ছোট অনুভূতি প্রকাশে আপন রঙ হারানো কয়েকজন তরুণের গড়ে তোলা ব্যান্ড এটি। মরচে পড়া ভাবনায় সাদা-কালোয় আকা অনুভূতিগুলো অনুভবের সত্য রঙে পরিণত করার জন্যই ১৯৯৮ সালের মাঝামাঝিতে ক’জন তরুণ তাদের সঞ্চিত অভিজ্ঞতা আর নতুনত্বের প্রয়াসে গড়ে তোলে ভিন্ন মাত্রার এ [বাকিটুকু পড়ুন]
- ইমপ্রেস অডিও ভিশনের তিন অ্যালবাম - April 24th, 2007
চলতি সপ্তাহে ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে মুক্তি পেয়েছে তিনটি অ্যালবাম। লোপা হোসেইনের প্রথম অ্যালবাম আড়ি। শান্তনু ও অরুনিমার প্রথম অ্যালবাম ঝিনুক ঝিনুক মন এবং কৃমসন ব্যান্ডের প্রথম অ্যালবাম সূর্য। লোপা হোসেইনের আড়ি অ্যালবামের আটটি গানের কথা লিখেছেন প্রীতম। অতিথি গীতিকার হিসেবে বাকি গান দুটির একটি লিখেছেন শাকিল মনজুর, অন্যটি মাহমুদ খুরশিদ। সব গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম। গানগুলোর শিরোনাম [বাকিটুকু পড়ুন]
- বৈশাখের সফল অ্যালবাম আসিফের বন্দি - April 22nd, 2007
বৈশাখ উপলক্ষে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে মুক্তি পেয়েছিল প্রায় অর্ধ শতাধিক অডিও অ্যালবাম। তবে গত বছরের তুলনায় এবারের বৈশাখে তারকা শিল্পীদের অ্যালবাম সংখ্যা ছিল নগন্য। এর মধ্যে তারকা শিল্পীদের যে কয়টি অ্যালবাম আশানুরূপ সফলতা পেয়েছে তার মধ্যে আসিফের বন্দি অ্যালবামটিই এখন পর্যন্ত বিক্রির দিক থেকে শীর্ষে আছে বলে জানা গেছে। ঢাকার সর্ব বৃহৎ অডিও বাজার পাটুয়াটুলী ও নবাবপুরের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে [বাকিটুকু পড়ুন]
- নগর বাউলের ব্যানারে আসছে মাছে মাছে কোলাহল - April 22nd, 2007
মুম্বাইয়ে মেট্র মুভির শুটিং শেষ এবং কয়েকটি চ্যানেলের বেশ কিছু প্রমোশনালে অংশ নিয়ে জেমস ২ এপৃল দেশে ফিরে এসেছেন। যদিও জেমসের দেশে ফেরার কথা ছিল ১২ এপৃল, তবু জেমস দ্রুত কাজ শেষ করে দেশে ফিরে এলেন। এ প্রসঙ্গে জেমসের কথা হলো, সেখানে তার মন টেকে না। তবে সঙ্গীতবোদ্ধাদের ধারণা, জেমস মুম্বাই কাপানোর পর দেশের কোনো প্রজেক্টে হাত দেবেন। জেমসের বর্তমানে আলোচিত প্রজেক্ট হলো মাছে মাছে কোলাহল। জেমসের [বাকিটুকু পড়ুন]
- রবীন্দ্র সঙ্গীতে ভালো কাজ করতে চান আবিদ - April 19th, 2007
সম্প্রতি গানচিলের ব্যানারে রিলিজ পেয়েছে ক্লোজআপ ওয়ান তারকা আবিদের প্রথম একক অ্যালবাম এতো ভালোবাসি। অ্যালবামটি রিলিজের পর ইতিমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে। এ সম্পর্কে বিস্তারিত কথা বলতে যায়যায়দিন চে কাফেতে এসেছিলেন ক্লোজআপ ওয়ান তারকা -আপনার অ্যালবামটি সম্পর্কে বলুন? -এতো ভালোবাসি অ্যালবামটি আমার ফার্স্ট অ্যালবাম, এটি রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম। এতে মোট ১১টি গান রয়েছে। -প্রথমবারের মতো মানাম আহমেদের সঙ্গে কাজ করতে কেমন লেগেছে? -প্রথম থেকেই আমার [বাকিটুকু পড়ুন]
- শুধু একবার তোমাকে ছোব আসছে এই বৈশাখে - April 13th, 2007
জীবনের অনুষঙ্গ প্রেম। জীবনে জীবন মেলায় প্রেম। জীবনে জীবন হারায় প্রেম। এই বৈশাখে দিমা নেফারতিতি উপহার দিচ্ছেন প্রেমের কবিতা নিয়ে সঙ্কলন তার দ্বিতীয় আবৃত্তির অ্যালবাম শুধু একবার তোমাকে ছোব। জি সিরিজের ব্যানারে আবৃত্তির অ্যালবামটি বাজারে আসছে পহেলা বৈশাখে।
শুধু একবার তোমাকে ছোব আবৃত্তির অ্যালবামের মূল উপজীব্য প্রেম। বুদ্ধদেব বসু, শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ, জয় গোস্বামী, মহাদেব সাহা, হেলাল হাফিজসহ দুই বাংলার কবিদের প্রেমের কবিতা [বাকিটুকু পড়ুন]