Archive for the ‘অ্যালবাম’ Category
- জলের ভেতর জলের চলন - May 29th, 2007
পহেলা বৈশাখের পর পরই অগ্নিবীণার ব্যানারে বাজারে আসে এস আই টুটুলের ফোক-ফিউশন অ্যালবাম জলের ভেতর জলের চলন। অ্যালবামে গান রয়েছে মোট ১০টি। প্রথম গানের শিরোনাম হৃদয় চুরি। ভালোবাসার তীব্রতায় চুরি হয়ে যাওয়া হৃদয়ের ব্যাকুলতা নিয়ে সম্রাট সুমনের লেখা এ গানটির সুর করেছেন টুটুল নিজেই। লোকে বলে প্রেম আনন্দ/সেখানে আমার দ্বন্দ্ব/কোথায় যে তার ভালোমন্দ/কেউ বলে নারে প্রেমের সঙ্গে আধ্যাত্মিকতার সংমিশ্রণ ঘটানো এ গানটির ভালো লাগবে শ্রোতাদের। দেহতত্ত্ব নিয়ে [বাকিটুকু পড়ুন]
- নজরুল সঙ্গীতের দুটি নতুন অ্যালবাম - May 27th, 2007
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে চলতি সপ্তাহে লেজারভিশন দুটি নজরুল সঙ্গীতের অ্যালবাম বাজারে ছেড়েছে। অ্যালবাম দুটি হলো শিল্পী নাশিদ কামালের ‘বিরহের গুলবাগে’ এবং সালাউদ্দিন আহমেদের ‘ভোরের হাওয়া’। নাশিদ কামালের বিরহের গুলবাগে অ্যালবামটিতে মোট ১২টি গান স্থান পেয়েছে। শ্রুতি স্টুডিওতে রেকর্ডিংকৃত এ গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন আলমাস আলী। অ্যালবামের গানগুলো হলো- শাওন রাতে যদি, কথা কও কথা কও, বিরহের গুলবাগে, মধুর নূপুর ঝুম [বাকিটুকু পড়ুন]
- দীর্ঘ দেড় যুগ পর সলো অ্যালবাম করছেন নকীব খান - May 27th, 2007
প্রায় দেড় যুগ বিরতির পর প্রথমবারের মতো সলো অ্যালবাম করতে যাচ্ছেন নকীব খান। নাম ঠিক না হওয়া এ অ্যালবামটির সব গানের কথা ও সুর করাসহ প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। অ্যালবামের গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, ডা. মোহাম্মদ আরিফ, শহীদ মাহমুদ জঙ্গী, আবদুল্লাহ আল মামুন, প্রয়াত হেনা ইসলামসহ আরো অনেকে। আর সুর করেছেন নকীব খান নিজেই।এর আগে ১৯৮৯ সালে রিলিজ পেয়েছিল নবীক খানের প্রথম সলো অ্যালবাম স্বপ্ন জড়ানো। এরপর তার কোনো সলো অ্যালবাম রিলিজ না পেলেও [বাকিটুকু পড়ুন]
- নতুন চমক নিয়ে আসছেন আইয়ুব বাচ্চু - May 25th, 2007
একাধিক নতুন প্রজেক্ট নিয়ে কাজ করলেও কোনোটির বিষয়েই পুর্ণাঙ্গ তথ্য প্রকাশ করছেন না আইয়ুব বাচ্চু। তবে এলআরবির নতুন অ্যালবামে বিশেষ চমক থাকছে বলে জানান তিনি। এলআরবির আগামী অ্যালবামের চারটি গান ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন। এ ছাড়াও আরো বেশকটি ট্র্যাক তৈরি করা আছে। আর এখন তিনি গীতিকার সাজ্জাদ হুসাইনের সঙ্গে গানের কথা নিয়ে কাজ করছেন। নিজের সলো অ্যালবামের প্রসঙ্গ আসতেই তেমন কোনো কথা বলতে চাননি তিনি। [বাকিটুকু পড়ুন]
- সোহেলের দ্বিতীয় সলো অ্যালবাম বড় কষ্ট এই বুকে - May 20th, 2007
সম্প্রতি বাজারে এসেছে কণ্ঠশিল্পী সোহেল জনের দ্বিতীয় সলো অ্যালবাম ‘বড় কষ্ট এই বুকে’। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আজাদ মিন্টু। গানের কথা লিখেছেন যৌথভাবে প্লাবন, সফিক তুহিন, আজাদ মিন্টু ও আহমেদ ইমতিয়াজ বুলবুল।
বর্তমানে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী তিনি। অ্যালবামটি সম্পর্কে তার অনুভূতি জানতে চাইলে বলেন, খ্যাতিমান সঙ্গীত পরিচালকদের সান্নিধ্যে গান করতে পেরে নিজেকে ধন্য মনে [বাকিটুকু পড়ুন]
- একসঙ্গে নোলক-রাজীব মুহিন-কিশোর - May 19th, 2007
প্রিন্স মাহমুদের সুর তত্ত্বাবধানে এক মোড়কে বন্দি হলেন ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার দুই বছরের সেরা চার কণ্ঠ। গানচিলের ব্যানারে নির্মিত এ মিক্সড অ্যালবামটির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। এর আগে নোলক বাবু-রাজীবের আলাদা আলাদা একক ও মিক্সড অ্যালবামে কাজ করলেও এবারই তারা প্রথম একত্রে এলেন। অন্যদিকে মুহিন ও কিশোরের জন্য এটাই হবে অডিও বাজারে ডেবু অ্যালবাম নতুন এ অ্যালবামটি প্রসঙ্গে গানচিলের কুমার বিশ্বজিৎ বলেন, ক্লোজআপ ওয়ানের দুই বছরের সেরা কণ্ঠ একসঙ্গে করতে পারায় এটি শ্রোতাদের জন্য [বাকিটুকু পড়ুন]
- ডলি সায়ন্তনীর যাদু জানে বন্ধু-র প্রকাশনা অনুষ্ঠিত - May 18th, 2007
সম্প্রতি হোটেল রাজমণি ঈশা খায় অনুষ্ঠিত হলো জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর একক অ্যালবাম যাদু জানে বন্ধু-র প্রকাশনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন, লিজেন্ড কণ্ঠশিল্পী সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, জানে আলম, মনির খান, এস ডি রুবেল, পলাশ, স্বীকৃতি, মুন্নী, ব্যান্ড তারকা বিপ্লব, গীতিকার কবির বকুল, সুরকার ও সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকার, শেখ সাদী খান, পংকজ, প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার কর্ণধার [বাকিটুকু পড়ুন]
- সৈয়দ জোবায়েরের অ্যালবাম সুন্দর হে - May 16th, 2007
সাউন্ডটেকের ব্যানারে বাজারে এসেছে সৈয়দ জোবায়েরের রবীন্দ্র-সঙ্গীতের অ্যালবাম সুন্দর হে। রবীন্দ্র-সঙ্গীতের বিশাল ভাণ্ডার থেকে বাছাই করা ১০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলো হলো- আমার প্রাণের মানুষ, আমি চিনি গো চিনি, বধূ মিছে রাগ করো না, দাড়াও আমার আখির আগে, দয়া দিয়ে হবে গো মোর, এই লভিনু সঙ্গ তব, শুধু যাওয়া আসা, তাই তোমার আনন্দ, তোমারেই করিয়াছি, তুমি কি কেবলই ছবি। নতুন সঙ্গীতায়োজনে গানগুলোর যন্ত্রানুসঙ্গ [বাকিটুকু পড়ুন]
- মেকিংয়ে নোলকের দ্বিতীয় সলো - May 14th, 2007
প্রথম সলো অ্যালবাম ‘সে যে কন্যা ভালো’ এর ব্যাপক সাফল্যের পর দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে আসছেন দেশের প্রথম মিউজিক আইডল নোলক বাবু। নোলক বাবুর দ্বিতীয় অ্যালবামটির মেকিংয়ের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। অ্যালবামের গানের কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী এবং ১২টি গানের সুর ও সঙ্গীত পরিচালনা করছেন বারী সিদ্দিকী। শহীদুল্লাহ ফরায়েজী ছাড়াও অ্যালবামে বারী সিদ্দিকীর কথায় গান থাকতে পারে। প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের নিজস্ব স্টুডিওতে ইতিমধ্যে গানগুলোর মিউজিক ট্র্যাক মেকিংয়ের কাজ শেষ হয়েছে। নতুন এ অ্যালবামটি [বাকিটুকু পড়ুন]
- অ্যালবাম - দুঃখ ঝরে ঝরুক - May 10th, 2007
খ্যাতিমান তারকা শিল্পীদের মিক্সড অ্যালবাম দুঃখ ঝরে ঝরুক সুইট সং প্রডাক্টের ব্যানারে অ্যালবামে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় তারকা শিল্পী সুবীর নন্দী, সৈয়দ আবদুল হাদী, আবিদা সুলতানা, শাকিলা জাফর, নিয়াজ মোহাম্মদ, শাম্মী আক্তার, নার্গিস পারভিন ও নবাগত আফরীন সুমী। গানের কথা লিখেছেন যৌথভাবে রেজাউল করিম, শহীদুল্লাহ ফরায়জী, আনোয়ার হোসেন, মাহামুদ সফিক, মোকাদ্দেম বাবু, ফেরদোস হোসেন ভূইয়া ও নজরুল ইসলাম বাবু। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন লোকমান হাকিম। দুঃখ ঝরে ঝরুক শিরোনামের অন্য গানগুলো হলো ওগো প্রবাসী বন্ধু, [বাকিটুকু পড়ুন]