Archive for the ‘অ্যালবাম’ Category
- মিক্সড অ্যালবাম অগ্নিধ্বনি ও অবহেলা - June 12th, 2007
সাউন্ডটেক কম্পানির ব্যানারে শিগগিরই বাজারে আসছে এ প্রজন্মের সেরা রক ব্যান্ডগুলোর গান নিয়ে এক্সক্লুসিভ অ্যালবাম অগ্নিধ্বনি। ২০০৬ সালের ডি রকস্টার নিলয়সহ এই অ্যালবামে রয়েছে সেরা ১০টি রক ব্যান্ডের গান। বাকি ব্যান্ডগুলো হলো দি ট্র্যাপ, ট্রায়াঙ্গল, আগন্তুক, পানকৌড়ি, মেজ, ওয়ার এন বেইজ, পৃথক, আইডেন্টিটি এবং ইন-ডার্ক। প্রতিটি ব্যান্ডের একটি করে গান দিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম। এর রেকর্ডিং হয়েছে সাউন্ড গার্ডেন এবং প্রোমিক্স স্টুডিওতে। দি ট্র্যাপের আমার [বাকিটুকু পড়ুন]
- বেনসন অ্যান্ড হেজেস তারকা লিমনের প্রথম সলো - June 11th, 2007
বাজারে আসতে যাচ্ছে বেনসন অ্যান্ড হেজেস তারকা লিমনের প্রথম সলো অ্যালবাম ইচ্ছে যখন অসীম। বর্তমান অ্যালবামটির রেকর্ডিংয়ের কাজ সেগুনবাগিচায় অবস্থিত রেকর্ডিং স্টুডিও আর্ট অফ নয়েজে চলছে। অ্যালবামের সব গানের কথা ও সুর করেছেন লিমন নিজেই। গানগুলোর মধ্যে রয়েছে ইচ্ছে যখন অসীম, তোমার জন্য, ভালোবাসার কথা, দূরে থাকা মানে, কতদিন ইত্যাদি। অ্যালবামের সমপূর্ণ কাজ শেষে আগামী কয়েক মাসের মধ্যেই অ্যালবামটি রিলিজ পেতে পারে। অডিও প্রযোজনা সংস্থা একতার থেকে এটি রিলিজ পতে পারে। এর আগে ২০০৩ সালে [বাকিটুকু পড়ুন]
- দ্বিতীয় অ্যালবাম নিয়ে কণ্ঠশিল্পী হায়দার হোসেন - June 11th, 2007
আমি ফাইস্যা গেছি গান খ্যাত হায়দার হোসেন এবার শুরু করলেন তার দ্বিতীয় সলো অ্যালবামের কাজ। নাম ঠিক না হওয়া এ অ্যালবামটিতে মোট ১২টি গান থাকবে বলে জানা গেছে। অ্যালবামটির বেশির ভাগ গানের কথা লিখেছেন হায়দার হোসেন। এছাড়া কয়েকটি গানের কথা লিখেছেন হাসান ইকবাল রিপন ও দেবাশীষ, সুর করেছেন হায়দার হোসেন নিজেই। দু-একটি গানের কাজ শেষ হলেও অ্যালবামের বেশ কয়েকটি গানের কাজ এখনো বাকি। বর্তমানে একটি রেকর্ডিং স্টুডিওতে অ্যালবামের কাজ চলছে। অ্যালবামের বেশ কয়েকটি গান বিভিন্ন [বাকিটুকু পড়ুন]
- এস ডি রুবেলের ২৯তম সলো অ্যালবাম - June 10th, 2007
একের পর এক সলো অ্যালবামের ধারাবাহিক সফলতায় বাজারে আসতে যাচ্ছে জনপ্রিয় গায়ক এসডি রুবেলের ২৯তম সলো অ্যালবাম দুঃখ দেব ছুটি।
অ্যালবামের কাজ বর্তমানে মালিবাগের পিয়ানো স্টুডিওতে চলছে। অ্যালবামের বেশ কয়টি গানের কাজ এখন শেষ। এ মাসের শেষ নাগাদ অ্যালবামটি বাজারে আসতে পারে। অ্যালবামের গানের কথা লিখেছেন মুনশী ওয়াদুদ, কবি মিজানুর রহমান খোকন, কামরুজ্জামান কাজল, সত্য সাহা, ইমন খান, জাকির মৃধা, আকাশ পাল। আর সুর করেছেন [বাকিটুকু পড়ুন]
- কুমার বিশ্বজিত্ ও মিতালী মুখার্জীর স্বপ্ন উড়াই - June 10th, 2007
গানচিলের ব্যানারে বাজারে এসেছে কুমার বিশ্বজিত্ ও মিতালী মুখার্জীর ডুয়েট অ্যালবাম স্বপ্ন উড়াই। আধুনিক, ফোক ও ফিউশনধর্মী ১০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। কুমার বিশ্বজিৎ এককভাবে গেয়েছেন তিনটি গান, মিতালী মুখার্জী গেয়েছেন চারটি এবং বাকি তিনটি গান দ্বৈত কণ্ঠে গেয়েছেন কুমার বিশ্বজিৎ ও মিতালী মুখার্জী। কুমার বিশ্বজিতের গাওয়া গানগুলো হলো আমি তোমার জন্যে বৈশাখী ঝড়ে, ভাবনার হাওয়াতে উড়াই এ মন এবং ভালোবাসা হলো। আমি [বাকিটুকু পড়ুন]
- ফেরদৌস আরার তিনটি নজরুল সঙ্গীত সিডি - June 8th, 2007
সম্প্রতি ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে বাজারে এসেছে নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার একই মোড়কে তিনটি অডিও ও ভিডিও সিডি ফেরদৌস আরার শ্রদ্ধার্ঘে নজরুল। আমিন মোহাম্মদ গ্রুপ নিবেদিত এ সেটে রয়েছে জনম জনম গেল সিডিতে ১৩টি, নজরুল-অঞ্জলি ১২টি ও কুহু কুহু সিডিতে রয়েছে ১০টি গান। সিডিগুলোতে রয়েছে নজরুলের অতি জনপ্রিয় সব গানের সমাহার।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
- অ্যালবাম রিভিউঃ আধারে অপ্সরী - June 8th, 2007
আন্ডারগ্রাউন্ড ব্যান্ড আধারের প্রথম অ্যালবাম আধারে অপ্সরী বের হয়েছে জি সিরিজ থেকে। ব্যান্ডটির মতামত, অ্যালবামটি ক্লাসিকাল রক ফিউশন করার একটি প্রচেষ্টা। অ্যালবামটির একটি নতুনত্ব হলো কোন গানটি কোন ধারার তা গানের তালিকার সঙ্গেই দেয়া হয়েছে। তবে মিউজিক খুব ভালো বোঝেন এমন অনেক শ্রোতাই হয়তো বেশ কয়েকটি গানই ব্যান্ডটি যে ধারার বলে উল্লেখ করেছে তার সঙ্গে একমত হবেন না। প্রথম গান আমার অন্তর রক ফিউশন। [বাকিটুকু পড়ুন]
- আন্তর্জাতিক অ্যালবামে কণ্ঠ দিলেন মেহরীন - June 6th, 2007
গায়িকা মেহরীন এবার কণ্ঠ দিলেন আন্তর্জাতিক অ্যালবামে। সম্প্রতি কলকাতায় অ্যালবামের কাজ শেষ করে তিনি ফিরেছেন ঢাকায়। তিনি জানান, এটাই এ ধরনের কোনো অ্যালবামে তার প্রথম কাজ। কলকাতার কম্পোজার ও তবলা শিল্পী বিক্রম ঘোষের সঙ্গে অ্যালবামে কাজ করেছেন। আন্তর্জাতিক এ অ্যালবামে আরো গান করেছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, অ্যালজেরিয়া ও ইনডিয়ান শিল্পীরা। তারা গেয়েছেন যার যার ভাষায়। বাংলাদেশ থেকে একমাত্র শিল্পী হিসেবে মেহরীনের তিনটি গান রয়েছে অ্যালবামে। বিক্রম ঘোষ [বাকিটুকু পড়ুন]
- আসিফ-সোনিয়ার ডুয়েট অ্যালবাম - June 4th, 2007

সঙ্গীত শিল্পী আসিফ এর আগে নতুন এবং পুরনোদের সঙ্গে একাধিক দ্বৈত ও ত্রয়ী প্রজেক্টে সফল হয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি দ্বৈত অ্যালবাম করছেন ক্লোজআপ তারকা সোনিয়ার সঙ্গে। গত বছর দিনাত জাহান মুন্নীর সঙ্গে মন ছুয়ে যাও এবং চলো যাই অজানায় নামে দুটি অ্যালবাম করে আলোচিত হয়েছিলেন আসিফ। সেই ধারাবাহিকতায় নতুন প্রজেক্টে হাত দিলেন আসিফ। আর [বাকিটুকু পড়ুন]
- প্রমিজিং শিল্পী আমানের প্রথম একক অ্যালবাম বোঝনি - June 2nd, 2007
আইয়ুব বাচ্চু, রূপম, সানবীম, আরিফ ও ড. ইকবালসহ আরো কয়েকজনের সঙ্গে বোঝনি শিরোনামের একটি মিক্সড অ্যালবামে গান গেয়ে প্রথমবারের মতো আলোচিত হন আমান। পরে গদ্য-পদ্য অ্যালবামে এসআই টুটুল, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, রিজিয়া পারভীন, আলম আরা মিনু, ড. ইকবাল, রকস্টার শুভ প্রমুখদের সঙ্গে আরো একটি গান গেয়ে বেশ প্রশংসা কুড়ান তিনি। শিল্পী হিসেবে যথাযথভাবে প্রতিষ্ঠিত হতে না পারলেও ভিন্ন মাত্রার গায়কি ঢং আর আলাদা টোনের জন্য [বাকিটুকু পড়ুন]