Archive for the ‘গানের ভুবন’ Category
- শুরু হলো বাংলাদেশ লোকসঙ্গীত উৎসব - February 28th, 2008
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাংস্কৃতিক সমীক্ষামালার আওতায় গতকাল থেকে শুরু হলো তিন দিনের লোকসঙ্গীত কর্মশালা ও উৎসব-২০০৮। উৎসবের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন (বা থেকে) লোকসঙ্গীত খণ্ডের সম্পাদক ও প্রধান সমন্বয়কারী মুহম্মদ নূরুল হুদা, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর মাহফুজা খানম, প্রবীণ লোকতত্ত্ববিদ প্রফেসর আশরাফ সিদ্দিকী এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি ও বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষামালার প্রধান সম্পাদক প্রফেসর সিরাজুল ইসলাম। উৎসবে সারা দেশের বিভাগ, জেলা ও আদিবাসী অঞ্চল পর্যায়ের লোকসঙ্গীত সংগ্রাহক, গবেষক, প্রতিবেদক ও লোকসঙ্গীত শিল্পীরা [বাকিটুকু পড়ুন]
- ১০ শিল্পীর দেশের গানের অ্যালবাম - February 23rd, 2008
সম্প্রতি ১০ জন শিল্পীকে নিয়ে একটি দেশের গানের অ্যালবামের কাজ শুরু হয়েছে। শিল্পীরা হলেন সাবিনা ইয়াসমীন, শাহনাজ রহমতউল্লাহ, শাম্মী আখতার, শাকিলা জাফর, কনকচাপা, সুবীর নন্দী, সৈয়দ আবদুল হাদী, এন্ড্রু কিশোর, মনির খান ও আসিফ। প্রত্যেকে একটি করে গান করলেও সুবীর নন্দী করবেন দুটি গান। অ্যালবামে গান থাকবে মোট ১০টি। সব গান লিখছেন মেজর আনিস। আর সুর ও সঙ্গীত পরিচালনা করছেন পল্লব সান্যাল। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে শীর্ষস্থানীয় যে কোনো একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানার [বাকিটুকু পড়ুন]
- একুশের গান ভাষার গান - February 21st, 2008
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি। আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা আর আলতাফ মাহমুদের সুর করা এ গানটি শুনলেই কেমন যেন মন খারাপ হয়ে যায়। স্মৃতিপটে ভেসে ওঠে ভাইয়ের রক্ত, ছেলেহারা মায়ের অশ্রুসিক্ত নয়ন। যুগ যুগ ধরে বাঙালির হৃদয়ে ভাষা আন্দোলন আর একুশের চেতনাকে জাগ্রত করে রেখেছে একুশের গান, ভাষার গান। একুশ পরবর্তী ও ভাষা কেন্দ্রিক অনেক গান রচিত হয়েছে, যেগুলো একুশের চেতনা এবং ভাষার প্রতি মমত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রজন্মের [বাকিটুকু পড়ুন]
- বাংলা গানের কারাওকে - January 25th, 2008
চার-পাচজনের অর্কেস্ট্রা ছাড়াই যদি গান গাওয়া যেতো তাহলে কেমন হতো? আর যদি অর্কেস্ট্রার সব ধরনের মিউজিক একটি যন্ত্রের মধ্যেই থাকতো তাহলেইবা কেমন হতো একবার ভাবুন তো। এমনটি হলে হয়তো অনেক সঙ্গীতপ্রেমী নিজে নিজেই হয়ে উঠতে পারতেন শিল্পী। বাংলাদেশের অসংখ্য সঙ্গীতপ্রেমীর জন্য অর্কেস্ট্রা ছাড়াই সব বাদ্যযন্ত্রের বাজনাসহ গান গাওয়ার সুযোগ এসেছে। আর এ কাজটিকে সহজ করে দিয়েছে কারাওকে নামে একটি যন্ত্র। কারাওকে জাপানিজ শব্দ। কারা অর্থ খালি আর অর্কেস্ট্রা থেকে এসেছে ওকে। অর্থাৎ অর্কেস্ট্রা ছাড়াই সব [বাকিটুকু পড়ুন]
- আমার আছে জল চলচ্চিত্রে হাবিব - January 15th, 2008
হুমায়ূন আহমেদের নতুন চলচ্চিত্র ‘আমার আছে জল’-এ কাজ করেছেন হাবিব। তবে অভিনয় নয়, সঙ্গীত নিয়েই কাজ করছেন হালের অন্যতম তরুণ সঙ্গীত শিল্পী।
তথ্যটির সত্যতা স্বীকার করে হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেন, হাবিবকে দিয়ে একটি গানের সঙ্গীত করা হচ্ছে। গানটি লিখেছেন হুমায়ূন আহমেদ। আর কণ্ঠ দিবেন হাবিব নিজে। এ ব্যাপারে কয়েকদিন আগে দুজনের মধ্যে চুক্তি হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারী সিলেটে চলচ্চিত্রের শুটিং শুরু হবে।
হাবিব শুধু একটি গানেই কণ্ঠ দিচ্ছেন। এছাড়া চলচ্চিত্রের অন্যান্য গানের [বাকিটুকু পড়ুন]
- প্লেব্যাক করলেন নিশীতা - January 11th, 2008
এই প্রথম বারের মতো মুভিতে প্লেব্যাক করলেন ক্লোজআপ ওয়ান তারকা নিশীতা বড়ুয়া। ডিপার্টমেন্ট অফ ফিল্ম পাবলিকেশনের তত্ত্বাবধানে এবং সরকারি অর্থায়নে নির্মিত এ মুভিটির নাম চুপ থাকা নয়, এখনই সময়। শ্যামল দত্তের কথা এবং ইমন সাহার সুর ও সঙ্গীত পরিচালনায় ছেলেবেলার মধুর খেলা শিরোনামের এ গানটি গত ৬ জানুয়ারি রেকর্ড করা হয়েছে সত্যগীত স্টুডিওতে। এর আগের দিন মোহাম্মদ হোসেন জেমির বিয়ের বাজনা বাজে মুভিতে সোনিয়া ও হৈমন্তী রক্ষিত [বাকিটুকু পড়ুন]
- শ্রোতারা নির্বাচন করলেন সেরা ১০০ গান - January 3rd, 2008
দেশের অন্যতম জনপ্রিয় এফএম রেডিও চ্যানেল রেডিও ফুর্তি বছরের শেষে শ্রোতাদের তাদের পছন্দের গান নির্বাচনের সুযোগ করে দিয়েছে। রেডিও ফুর্তির শ্রোতাদের পছন্দ অনুযায়ী নির্বাচন করা হয়েছে ২০০৭ সালের সেরা ১০০ গান। এসএমএস ভোট থেকে ২০০৭ সালের এই সেরা ১০০ গান বাছাই করা হয়েছে। সব ধরনের গানের মধ্য থেকেই শ্রোতারা এই সেরা ১০০ গান বেছে নিয়েছেন।
২০০৭ সালের সেরা ১০ গানের তালিকায় স্থান পেয়েছে : বালাম - লুকোচুরি, তাহসান - আলো, অর্ণব - তোমার জন্য, মিলা [বাকিটুকু পড়ুন]
- রাঙামাটি আইডল হলেন অপর্ণা দেব রায় - December 31st, 2007
প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো রাঙামাটির আলোচিত সঙ্গীত প্রতিভা অন্বেষণ কর্মসূচি, যা রাঙামাটি আইডল হিসেবেই পরিচিতি পেয়েছিল। আর প্রথমবারের মতো এ আয়োজনে আইডল হয়েছেন অপর্ণা দেব রায়। গতকাল রাঙামাটি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার সমাপনী আয়োজনে উপস্থিত ছিল প্রায় ২০ হাজার দর্শক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল মুবিন। গতকাল দুপুর ২টা থেকেই হাজারো মানুষের পদভারে মুখর হয়ে ওঠে রাঙামাটি স্টেডিয়াম। শীর্ষ [বাকিটুকু পড়ুন]
- ডিভিডিতে ‘মুক্তির গান’ - December 31st, 2007
‘মুক্তির গান ছবিটির জন্ম হয়েছিল আজ থেকে ঠিক এক যুগ আগে। তখন যাদের বয়স ছিল ১৩-১৪, আজ তারা ২৫-২৬ বছর বয়সের। তাদের অনেকেই এই ছবিটি দেখতে পারেনি। যেমন তারা দেখেছে আমার মাটির ময়না কিংবা অন্তর্যাত্রা চলচ্চিত্রগুলো। আমি মনে করি, ডিভিডিতে আসার ফলে এখন আমাদের নতুন প্রজ্নের ছেলেমেয়েরা মুক্তির গান ছবিটি দেখতে পারবে। আমাদের সবাইকে আবার মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে হবে, একতাবদ্ধ হতে হবে। আর এখনই তার উপযুক্ত সময়।' বললেন তারেক মাসুদ, মুক্তির গান চলচ্চিত্রের নির্মাতা।
তারেক [বাকিটুকু পড়ুন]
- আরজে হিসেবে আসছেন সঙ্গীত শিল্পী তাহসান - December 20th, 2007
জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের গান অনেকের কাছেই প্রিয়। তাহসানকে এর আগে শ্রোতা-দর্শকরা বিভিন্নভাবে দেখতে পেয়েছেন। তবে এই প্রথমবারের মতো আরজের ভূমিকায় আসছে সঙ্গীত শিল্পী তাহসান। রেডিও ফুর্তির ঈদের বিশেষ আয়োজনে তাহসান সরাসরি স্টুডিওতে উপস্থিত থাকছেন ঈদের দিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে তাহসান অন হট সিট। তাহসানের সঙ্গে আরো সেলিব্রেটি গেস্টরা থাকবেন। অনুষ্ঠানে শুনতে পারবেন তাহসানের পছন্দের হিট গান।
তাহসানের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে [বাকিটুকু পড়ুন]
Page 7 of 13« First...«56789»...Last »