Archive for the ‘গানের ভুবন’ Category

  1. টুটুল-শ্রেয়াস : দুই প্রজন্মের গল্প - June 17th, 2007
    Tutul-Shreyasশ্রেয়াসকে আমি খুব মিস করি : এস আই টুটুল শ্রেয়াসের জন্ম মিলেনিয়াম ইয়ারে, ২০০০ সালের ২০ জুলাই ঢাকার হলি ফ্যামিলি হসপিটালে। ওর জন্মের পর কিছুক্ষণের জন্য আমি একেবারে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম। আনন্দে আমার সব অনুভূতি তখন বিবশ হয়ে গিয়েছিল। এ অনুভূতি একেবারেই ভাষাহীন। প্রথম বাবা হওয়া, প্রথম ভালোলাগা, প্রথম ভালোবাসার সে সময়টা ছিল জীবনের এক আনন্দময় অদ্ভুত সময়। ডাক্তার তখন বলেছিল, ও আল্লা, ও তো দেখি একদম টুটুলের [বাকিটুকু পড়ুন]
  2. প্রথমবারের মতো রুনা লায়লার সঙ্গে প্লে-ব্যাক করলেন কিশোর - June 16th, 2007
    Runa Lailaদেশের খ্যাতিমান গায়িকা রুনা লায়লার সঙ্গে প্রথমবারের মতো প্লে-ব্যাক করলেন ক্লোজআপ ওয়ান তারকা কিশোর। গত পরশু রাতে দেবাশীষ বিশ্বাস পরিচালিত শুভবিবাহ মুভিটির জন্য গান গাইলেন এ দুই শিল্পী। গানের রেকর্ডিং হয়েছে কাকরাইলের সত্য গীত রেকর্ডিং স্টুডিওতে। গানের কথা লিখেছেন কবির বকুল আর সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। রাত ৮টায় গানের রেকর্ডিং শুরু হয়ে চলে রাত অবধি। প্রথমবারের মতো মুভিতে প্লে-ব্যাক করা আর সেই সঙ্গে রুনা [বাকিটুকু পড়ুন]
  3. সঙ্গীতের শিক্ষাগুরু ওস্তাদ সঞ্জীব দে - June 12th, 2007
    Sanjib Deyনিজে শিল্পী নন, কিন্তু অনেক শিল্পী তৈরি করেছেন তিনি। তার হাতে হাতেখড়ি হয়েছে অনেক নামিদামি শিল্পীর, যাদের অনেকে আজ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত বিশেষ গ্রেডের শিল্পী, কেউ কেউ বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষক, কেউ কেউ দখল করেছেন সঙ্গীতের সর্বোচ্চ আসর অডিও বাজার এবং অনেকেই পর্দা কাপাচ্ছেন ভিজুয়াল মিডিয়ার। অথচ তিনি রয়ে গেছেন পর্দার আড়ালে। কিন্তু কেন? এ প্রশ্নের উত্তর খুজতে যায়যায়দিনে নিমন্ত্রণ জানানো হয়েছিল তাকে এবং সম্প্রতি [বাকিটুকু পড়ুন]
  4. সানী যুবায়েরের সঙ্গীত সন্ধ্যা - June 11th, 2007
    Sani Yubayer গত ৮ জুন শুক্রবার অনুষ্ঠিত হলো সানী যুবায়েরের সঙ্গীত সন্ধ্যা। সানী যুবায়ের একজন ক্লাসিকাল সঙ্গীত শিল্পী। তিনি ১৯৯৩ সাল থেকে ইনডিয়ান ক্লাসিকালের ওপর তালিম নিচ্ছেন ওস্তাদ মাজহার আলী খান ও জাওয়াদ আলী খানের কাছে। এছাড়া ওস্তাদ গোলাম আলী খান ও শ্রী গোবিন্দ রবি দাসের কাছ থেকেও তিনি তালিম নেন। অনুষ্ঠান উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন জহিরুল ইসলাম কচি, প্রেসিডেন্ট, সেন্টার ফর এশিয়া আর্ট অ্যান্ড কালচার (সিএএসি)। [বাকিটুকু পড়ুন]
  5. বাউলিয়ানা ও সাধকের রঙ্গথালার প্রকাশনা - June 8th, 2007
    সৃজনশীল প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান ইংক মার্ক প্রকাশ করলো ফিডব্যাক ও ঢাকা ব্যান্ডখ্যাত মাকসুদুল হকের বই বাউলিয়ানা, ওরশিপিং দি গ্রেট গড ইন ম্যান। গত সোমবার ৪ জুন বিকাল ৫টায় রুশ সাংস্কৃতিক মিলনায়তনে বাউলিয়ানাসহ দুটি বই ও ভিসিডি প্রকাশনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর সঙ্গে ছিল ফ্যাশন শো ও ব্যান্ড সঙ্গীত। বই ও ভিসিডির মোড়ক উন্মোচন করেন ইংরেজি দৈনিক দি নিউ এজ সম্পাদক নুরুল কবির। তিনি একই সঙ্গে কবি আবৃত্তিকার শামস মনোয়ারের কাব্যগ্রন্থ সাধকের রঙ্গথালাসহ [বাকিটুকু পড়ুন]
  6. মিউজিক কম্পানি খুলছেন ইথুন বাবু - June 6th, 2007
    Ethun Babuদীর্ঘদিন ধরেই অডিও বাজারে মিউজিশিয়ান ইথুন বাবুর অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল। অনেকদিনের নীরবতা ভেঙে ইথুন বাবু আবার সরব হতে যাচ্ছেন। আগামী মাসের প্রথম দিকে অর্থাৎ জুলাই থেকে ইথুন বাবুর অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ও মিউজিক যাত্রা শুরু করবে। এবং এর যাত্রা শুরু করার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আর ও মিউজিক অভিষেকেই বেশ কতোগুলো অ্যালবাম বাজারে ছাড়বে। এর মধ্যে অনেকদিন পর আইয়ুব বাচ্চু, জেমস ও [বাকিটুকু পড়ুন]
  7. মিউজিক ভিডিও নির্মাণ করলেন আবিদ - June 6th, 2007
    Abidরবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম করার পর এবার মিউজিক ভিডিও নির্মাণ করলেন ক্লোজআপ ওয়ান তারকা আবিদ। সম্প্রতি গানচিলের ব্যানারে রিলিজ পাওয়া রবীন্দ্র সঙ্গীতের সিডি এতো ভালোবাসি অ্যালবামের পাচটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। মিউজিক ভিডিওগুলো হলো ভালোবেসে সখি, তোমার খোলা হাওয়া, আমি চিনি গো চিনি, আমার বেলা যে যায়, আমি কান পেতে রই। মিউজিক ভিডিওর গানগুলোর শুটিং করা হয় মানিকগঞ্জের পাটুরিয়া রাজ প্রাসাদ, জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি, ধানমন্ডি, [বাকিটুকু পড়ুন]
  8. এবার ঢালিউড কাপাবেন জেমস - June 5th, 2007
    Jamesআসবার কালে আসলাম একা/যাইবার কালে যাবো একা/মাঝে মধ্যে মনরে বলি/চক্ষু মেইলা কি দেখলা/মন বলে দুনিয়াদারি - রকমারি এক খেল/পৃথিবীটা মানুষের দুই দিনেরই এক জেল। কবির বকুলের কথায় ও ইমন সাহার সঙ্গীত পরিচালনায় বেশ কদিন আগে ঢাকাই মুভিতে প্রথমবারের মতো প্লেব্যাক করেছিলেন নগর বাউল জেমস। শীর্ষ নায়ক মান্না প্রযোজিত এ মুভিটি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। বলিউডের গ্যাং স্টার, ও লামহে এবং মেট্র মুভিতে প্লেব্যাক করে বিশ্ব জুড়ে [বাকিটুকু পড়ুন]
  9. এ সময়ের তিশমা - June 2nd, 2007
    Tishmaগান ও পড়াশোনা নিয়ে শুরু থেকেই দোটানার মধ্যে থাকলেও কেবল মেধার জোর দিয়ে তিশমা বেশ সাফল্যের সঙ্গেই এক সঙ্গে দুটোর চর্চা চালিয়ে গেছেন। স্বকীয় গায়কী ও স্টাইল দিয়ে গানের বাজারে তিশমা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আগেই। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তিশমা বেশ কয়দিন কেবল পড়ালেখা নিয়েই ব্যস্ত ছিলেন। সে কারণে কলকাতার পুলিশ একাডেমিতে শো এবং অ্যাওয়ার্ড আনতে যেতে পারেননি আর দেশের ভেতরে সব [বাকিটুকু পড়ুন]
  10. ক্লোজআপ ওয়ানের মতো অনুষ্ঠানের মাধ্যমে তরুণরা প্রতিভা বিকাশের সুযোগ পায় - সেলিব্রেটির আড্ডা - May 31st, 2007
    Closeup1 Adda২০০৫ সালের টিভি অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম আলোচিত অনুষ্ঠান ছিল ক্লোজআপ ওয়ান তোমাকেই খুজছে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অনুষ্ঠান শেষে পাওয়া গেছে এমন ১০ জনকে যাদের লক্ষ্য ছিল অটুট আর বিশ্বাস ছিল হৃদয়ে। সম্প্রতি যায়যায়দিন চে কাফেতে আড্ডায় মেতে উঠেছিলেন ক্লোজআপ ওয়ান-২০০৫-এর সাত সদস্য নোলক বাবু, সোনিয়া, মাহাদী, রুমি, রিংকু, আবিদ ও মেহরাব। আড্ডাটি লাইভ প্রচার করে যায়যায়দিনের রেডিও পার্টনার রেডিও টুডে। আড্ডায় উঠে এসেছে ক্লোজআপ ওয়ানে তাদের [বাকিটুকু পড়ুন]