Archive for the ‘গানের ভুবন’ Category
- ভিসিডিতে চ্যানেল আইয়ের ডি রকস্টার সিরিজ - August 21st, 2007
ডি রকস্টার, হান্ট ফর অ্যা রক ব্যান্ড জনপ্রিয় টিভি অনুষ্ঠানটির ভিসিডি এখন বাজারে। নিয়ে এসেছে জি সিরিজ। বাম্বা ও ডি-জুসের উদ্যোগে দেশসেরা রক ব্যান্ড নির্বাচনের প্রতিযোগিতায় চ্যানেল আই এ অডিশন পরবর্তী দ্বিতীয় রাউন্ডের যতো পর্ব প্রচারিত হয়েছে, তার প্রতিটি পর্বই এখন থেকে ভিসিডিতে পাওয়া যাবে। দ্বিতীয় রাউন্ডে সেরা ২০টি ব্যান্ডের পারফরম্যান্স ও ফলাফল ঘোষণা পর্ব প্রতিটি ভিসিডিতে বোনাস হিসেবে আছে গেস্ট ব্যান্ডের পারফরম্যান্স।
দ্বিতীয় রাউন্ডের নবম পর্ব নিয়ে সাজানো ভিসিডিতে আছে নবম পর্বের প্রতিযোগী ব্যান্ড বেদুঈন, [বাকিটুকু পড়ুন]
- আবারো ঝড় তুলবেন হাবিব - August 15th, 2007
শোনো এবং হৃদয়ের কথা মুভির ভালোবাসবো ভালোবাসবো এরপর বাজারে হাবিবের নতুন কোনো গান এখন পর্যন্ত আসেনি। অথচ ক্রেইজ বলতে যা বোঝায় তার পুরোটাই এখন পর্যন্ত সমানতালে উপভোগ করছেন তিনি। কেবল বিজ্ঞাপনের জিঙ্গল করতে করতেই তার রাতদিন কেটে যাচ্ছে। বর্তমানেও তার হাতে রয়েছে বেশকিছু বিজ্ঞাপনের কাজ। এদিকে হাবিব চলচ্চিত্র সঙ্গীত পরিচালনা ও প্লে-ব্যাক নিয়ে ব্যস্ত হয়ে উঠছেন। বর্তমানে হাবিব মোর্শেদুল ইসলামের প্রিয়তমেষু, মুরাদ পারভেজের চন্দ্রগ্রহণ [বাকিটুকু পড়ুন]
- ফ্রেন্ডশিপ ডের অডিও বাজার - August 5th, 2007
প্রতি বছরের মতো এবারো ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে সরগরম হয়ে উঠছে অডিও বাজার। তবে অন্যান্য বছরের চেয়ে এ বছর ফ্রেন্ডশিপ ডের অ্যালবাম সংখ্যা অনেক কম। কারণ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাজনৈতিক অস্থিরতা এবং দেশের সার্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতিকে দায়ী করেন অডিও প্রযোজকরা। এ প্রসঙ্গে গানচিলের ব্যবস্থাপনা পরিচালক কুমার বিশ্বজিৎ বলেন, দেশের যে অবস্থা তাতে প্রাণ থাকতেই প্রাণ ওষ্ঠাগত মানুষের। এ অবস্থায় মানুষ বিনোদন [বাকিটুকু পড়ুন]
- লন্ডনে সাবিনার জন্য রুনা লায়লা - August 5th, 2007
দেশের শীর্ষস্থানীয় শিল্পী সাবিনা ইয়াসমীন যখন ‘নন-হজকিন্স লিম্ফোমা’ রোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন, তখন বসে নেই আরেক শীর্ষস্থানীয় শিল্পী রুনা লায়লা। তিনি তাঁর সতীর্থ শিল্পী সাবিনা ইয়াসমীনের জন্য বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। আগামীকাল তিনি লন্ডনের বাংলা চ্যানেল এসের একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। দুই ঘণ্টার এ অনুষ্ঠানে তাঁর সঙ্গে থাকবেন হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস পলা উদ্দিন। লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে আটটায় শুরু হতে যাওয়া এ অনুষ্ঠান সম্পর্কে [বাকিটুকু পড়ুন]
- রন্টির জন্য সুর করলেন ফাহমিদা নবী - August 2nd, 2007
ক্লোজআপ ওয়ান তারকা রন্টির জন্য তিনটি গানের সুর করলেন ফাহমিদা নবী। রন্টির প্রথম একক অ্যালবামের জন্য করা এ গান তিনটি আমেরিকা যাওয়ার আগে রন্টিকে তুলে দিয়েছেন ফাহমিদা নবী। আমেরিকা থেকে ফেরার পর গানগুলোতে রন্টির কণ্ঠ নেবেন বলে জানালেন তিনি। তবে গানগুলোর মিউজিক ট্র্যাক এখনো তৈরি হয়নি। গানগুলোর মিউজিক কে করবে তা নির্ভর করছে গানচিলের ওপর। গানচিল যাকে বা যাদের দিয়েই মিউজিক করুক আমার আপত্তি নেই। [বাকিটুকু পড়ুন]
- মান্না দের কফি হাউস গান অবলম্বনে নতুন ধারাবাহিক নাটক কফি হাউস - July 29th, 2007
মান্না দের কালজয়ী গান কফি হাউস শুনলেই নস্টালজিয়ায় ভুগতে হয়। একই সঙ্গে এ গানের চরিত্রগুলো সম্পর্কে শ্রোতাদের মাঝে বেশ কৌতূহল জাগে। শ্রোতাদের এ কৌতূহল মেটানোর প্রচেষ্টা হিসেবে চ্যানেল ওয়ানের জন্য নির্মিত হয়েছে ২৬ পর্বের ধারাবাহিক নাটক কফি হাউস। আজ রাত সোয়া ৮টায় প্রচারিত হবে ধারাবাহিকটির প্রথম পর্ব। সম্প্রতি যায়যায়দিন চে কাফেতে এসেছিলেন কফি হাউস নাটকের চিত্রনাট্যকার মাসুদ হাসান উজ্জ্বল, পরিচালক মেজবাউর রহমান সুমন এবং প্রযোজনা প্রতিষ্ঠান দৃকের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ ইরফান উল্লাহ ও সিইও ফাহমিদা [বাকিটুকু পড়ুন]
- প্রথমবারের মতো বাংলা মুভিতে আজম খান, বিপ্লব ও হাসান - July 28th, 2007
এই প্রথম এক সঙ্গে গান করলেন ব্যান্ড তারকা আজম খান, বিপ্লব ও হাসান। আবদুল্লাহ আল মামুনের দুই বেয়াইয়ের কীর্তি মুভিতে এ তিনজন ব্যান্ড তারকা এই প্রথম কোনো পূর্ণদৈর্ঘ্য বাংলা মুভিতে এক সঙ্গে গান করলেন। খোল যা সিম সিম শিরোনামের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে গত ২৭ জুলাই শুক্রবার। গানটি সরাসরি চলচ্চিত্রে প্রদর্শিত হবে লাইভ কনসার্ট আকারে। এ লক্ষ্যে একটি [বাকিটুকু পড়ুন]
- কৃষ্ণকলি সবাই বলে তারে - July 26th, 2007
ভিন্ন আওয়াজ কিংবা ব্যতিক্রম সুর পেলে শ্রোতারা তা সহজে লুফে নেয়-এটা কৃষ্ণকলির নতুন অ্যালবাম আবার সেটি প্রমাণ করল। ‘সূর্যে বাঁধি বাসা’ শিরোনামে তাঁর একক অ্যালবামটি ইতিমধ্যে আলোচিত হয়েছে বিশেষ মহলে। গানের সঙ্গে অনুরাগ হলেও কৃষ্ণকলির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাঁর মা।
‘হারমোনিয়ামটা এত বড় ছিল যে সেটা বাজাবার জন্য আমাকে ওর ওপর চড়ে বসতে হতো। গান শেখার শুরুটা এভাবেই’-বললেন কৃষ্ণকলি। না, হারমোনিয়ামটা বিশাল ছিল না, কৃষ্ণকলি নিজে তখন এতই ছোট যে, স্বাভাবিক আকৃতির হারমোনিয়ামই তাঁর কাছে [বাকিটুকু পড়ুন]
- একই গানে পার্থ বড়ুয়া, শাফিন আহমেদ ও সুমন - July 8th, 2007
একই গানে কণ্ঠ দিলেন সোলসের পার্থ বড়ুয়া, মাইলসের শাফিন আহমেদ ও অর্থহীনের সুমন। ডি-জুস আয়োজিত ডি-রকস্টার প্রতিযোগিতার বিদায়ী ব্যান্ডগুলোর জন্য তৈরি করা এ গানের কথা লিখেছেন টি আই অন্তর, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া। গানটিতে গিটার বাজিয়েছেন হামিন আহমেদ ও ড্রাম বাজিয়েছেন জুয়েল। সারা দেশ থেকে বাছাই করা ২০টি ব্যান্ডের গ্রুমিং সেশনের পর বর্তমানে চলছে সেরা ১০ ব্যান্ডের প্রতিযোগিতা। এ পর্যায়ে যেসব ব্যান্ড বাদ যাবে তাদের উদ্দেশ্যে গাওয়া হবে এ গানটি। মূলত এ [বাকিটুকু পড়ুন]
- আশা ভোঁসলের সঙ্গে এবার গান করলেন বোমান ইরানি - July 3rd, 2007
আশা ভোঁসলের নতুন অ্যালবামের জন্য এবার গান গাইলেন বোমান ইরানি। ইরানির এটি নতুন হলেও চমক দেয়ার জন্য আশার কাছে এটি নতুন কিছু নয়। এর আগে বেশ কিছুদিন আগে রিলিজ পাওয়া আশা ভোসলের সর্বশেষ অ্যালবামে গান গেয়েছিলেন অস্ট্রেলিয়ান স্পিডস্টার ব্রেট লি, সঞ্জয় দত্ত ও ঊর্মিলা মাতণ্ডকর। আর কিছুদিনের মধ্যেই রিলিজ পেতে যাওয়া আশার নতুন এ অ্যালবামে গান করা প্রসঙ্গে ইরানি বলেন, তিনি যখন সর্বপ্রথম তার অ্যালবামে [বাকিটুকু পড়ুন]