Archive for the ‘গানের ভুবন’ Category

  1. সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান চালু করছেন সানী জুবায়ের - May 7th, 2008
    Sani - Bangla Musicসানী জুবায়ের পরিচালিত ঢাকা মিউজিক কনজারভেটরি সেমিস্টার ভিত্তিক নিয়মিত সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য আন্তর্জাতিক মানের সঙ্গীত শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং সে সঙ্গে দেশীয় সঙ্গীতের সমন্বয় সাধন। দেশীয় সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের সমন্বয়ে এ প্রতিষ্ঠানের সিলেবাস হবে আন্তর্জাতিক মানের। এ প্রতিষ্ঠানে রয়েছে তবলা-পাখোয়াজ, বেহালা-সেলো, ক্লাসিকাল গিটার, ইনডিয়ার উচ্চাঙ্গ কণ্ঠসঙ্গীত, সঙ্গীতের ইতিহাস তত্ত্বীয়, আধুনিক সঙ্গীত ইত্যাদি। এসব বিভাগে শিক্ষা দেবেন প্রাতিষ্ঠানিকভাবে [বাকিটুকু পড়ুন]
  2. Dhaka Music Conservatory in full gear - May 6th, 2008
    Dhaka Music Conservatory, the music institution of Centre for Asian Arts and Cultures (CAAC), was founded in 2001. Initially the institution offered piano, violin and cello lessons. To run a conservatory properly, teachers with required academic background with a focus in their respective areas are needed. The institution now has all of the teachers to meet these requirements, organisers said at a press conference on May 5. Primarily the conservatory will have eleven faculty members, of [বাকিটুকু পড়ুন]
  3. ক্লোজ-আপ ওয়ান ২০০৮ - চতুর্থ দিনেও মেয়েরা এগিয়ে - May 4th, 2008
    আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে অতিবাহিত হলো ক্লোজ-আপ ওয়ান ২০০৮-এর ঢাকার অডিশন রাউন্ডের চতুর্থ দিন। গতকাল মোট প্রতিযোগী ছিলেন ২০৫০ জন। ইয়েস কার্ড পেয়েছেন ৩৬ জন। এর মধ্যে মেয়ে ২৯, ছেলে ৭ জন। গত তিন দিনের মতো মেয়েরা এ দিনেও ইয়েস কার্ডে এগিয়ে রয়েছেন। বরাবরের মতো এবারে ঢাকায় প্রতিযোগীর সংখ্যা বেশি। ১০টি অঞ্চলে মোট রেজিস্ট্রেশন করেছেন ৮৫ হাজার। এর মধ্যে শুধু ঢাকার প্রতিযোগী রয়েছে ৪০ হাজার। ১১ মে পর্যন্ত চলবে ঢাকা অঞ্চলের অডিশন রাউন্ড। ১২ মে এফডিসির [বাকিটুকু পড়ুন]
  4. পাওয়ার কার্ড পেলেন ঢাকা মহানগর থেকে সেরা ১০ ও প্রবাসী সেরা ১১ জন - May 3rd, 2008
    Channel-I - Bangla Musicচ্যানেল আই সেরা কণ্ঠ ২০০৮-এর ঢাকা মহানগর ও প্রবাসীদের প্রাথমিক বাছাই কার্যক্রম শেষ হয়েছে। সেই সঙ্গে দেশব্যাপী শেষ হলো ‘চ্যানেল আই সেরা কণ্ঠ ২০০৮’-এর প্রাথমিক বাছাই কার্যক্রম। প্রাথমিক বাছাই শেষে ঢাকায় আসার পাওয়ার কার্ড পেয়েছেন প্রবাসী ১১ জনসহ ৮১ জন। ৮১ জনকে নিয়ে শিগগিরই শুরু হতে যাচ্ছে গ্রুমিং রাউন্ড। ঢাকা থেকে সেরা ১০ নির্বাচিত হয়েছেন মোঃ ইউসুফ আলী খান, মোঃ সিদ্দিকুর রহমান, ক্রিশনা তিথি খান, [বাকিটুকু পড়ুন]
  5. ক্লোজআপ ওয়ান ২০০৮ - তৃতীয় দিনে ইয়েস কার্ড পেলেন ২৩ জন - May 3rd, 2008
    ক্লোজআপ ওয়ান গাও বাংলাদেশ গাও স্লোগানে তোমাকেই খুজছে বাংলাদেশ প্রতিযোগিতায় ঢাকা বিভাগের অডিশন রাউন্ডের তৃতীয় দিনে অর্থাৎ শুক্রবারে ইয়েস কার্ড পেয়েছেন ২৩ জন। এর মধ্যে ছেলে ৯ জন ও মেয়ে ১৪ জন। মোট প্রতিযোগী ছিলেন ২,১৭৫ জন। ১১টি বুথে ২২ জন জাজ নিরপেক্ষভাবে জাজমেন্ট করেছেন। অন্যান্য বারের চেয়ে এ বছর অনেকটা কঠিন জাজমেন্ট করছেন। এ ব্যাপারে তাদের বক্তব্য হলো, এখন আমরা একটু কঠিন হলে সিলেকশন রাউন্ডে প্রতিযোগিতাটা হবে হাড্ডাহাড্ডি। আমরা চাই গানে শিক্ষিত ছেলেমেয়েরা আসুক। [বাকিটুকু পড়ুন]
  6. ক্লোজআপ ওয়ান ঢাকা অঞ্চলের অডিশন রাউন্ড শুরু - April 30th, 2008
    গতকাল ক্লোজআপ ওয়ান ঢাকা অঞ্চলের অডিশন রাউন্ড শুরু হয়েছে বিয়াম অডিটরিয়ামে। দুটি পর্বে অডিশন চলবে ২ মে পর্যন্ত। ১ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হয় অডিশন রাউন্ড। মোট ১০টি অঞ্চলের মধ্যে ৯টির অডিশন রাউন্ড শেষ হয়েছে। ইয়েস কার্ড পেয়েছেন ১৮৪ জন। এর মধ্যে রয়েছেন চট্টগ্রামে ৩২, কুমিল্লায় ৭, সিলেটে ১২, ময়মনসিংহে ২২, রংপুরে ২৯, রাজশাহীতে ১৬, কুষ্টিয়ায় ১৬, খুলনায় ৩৪ এবং বরিশালে ১৬ জন। ২০০০ প্রতিযোগীর মধ্যে ঢাকা অঞ্চলের অডিশনে ৪৬ জন ইয়েস কার্ড পেয়েছেন। প্রথম [বাকিটুকু পড়ুন]
  7. পহেলা বৈশাখে জি-সিরিজ ও অগ্নিবীণার ৫টি অডিও অ্যালবাম - April 17th, 2008
    পহেলা বৈশাখ উপলক্ষে মোজো বৈশাখী সুরেলা উৎসবে ধানমন্ডির কলাবাগান মাঠে হয়ে গেল জি-সিরিজ ও অগ্নিবীণার পাচটি অডিও অ্যালবামের প্রকাশনা উৎসব। গতকাল দুপুরে শিল্পীদের লাইভ পারফরম্যান্সের মাধ্যমে জমজমাটভাবে অনুষ্ঠিত হয় এ পাচ অডিও অ্যালবামের প্রকাশনা উৎসব। প্রথম মোড়ক উন্মোচন করা হয় জি-সিরিজ থেকে প্রকাশিত রবীন্দ্র সঙ্গীতের এসো হে বৈশাখ অ্যালবামের। এ অ্যালবামে গান গেয়েছেন সাদি মহম্মদ, রেজওয়ানা চৌধুরী বন্যা, পাপিয়া সরোয়ারসহ পাচ শিল্পী। এরপর রোকযানাখ্যাত সাহেদের চতুর্থ একক অ্যালবাম ক্লাশ রুমে বসে শেখা অ্যালবামের মোড়ক উন্মোচন [বাকিটুকু পড়ুন]
  8. হোটেল রিজেন্সিতে ওয়ার অফ ডিজে আজ - April 10th, 2008
    হিপহপ ও রকধর্মী পার্র্টিতে দেশীয় ডিজেদের চাহিদা বাড়ছে দিন দিন। এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক ওয়ার অফ ডিজেসের আয়োজন করেছে লিড বাংলাদেশ ও এআইইএসইসি। আজ হোটেল রিজেন্সিতে সন্ধ্যা ৬টায় বসছে ইনডিয়া, ইউকে ও বাংলাদেশের ডিজেদের রকধর্মী এ আয়োজন। ডিজে হিসেবে রয়েছেন এরিক, প্রিন্স, অমর ও সখিনা। দেশি-বিদেশি ডিজেদের মিউজিকের মূর্ছনায় আন্দোলিত থাকুন সন্ধ্যা থেকে সারা রাত। এআইইএসইসি অনুমোদিত ইউনিভার্সিটির শিক্ষার্থী ছাড়া বাকিদের জন্য এ আয়োজনে টিকেটের দাম কাপল ২০০০, সিঙ্গল ১৫০০। টিকেট পাওয়া যাবে আমেরিকান বারগার, [বাকিটুকু পড়ুন]
  9. রতন খন্দকার শোনালেন ভূপেন-মান্না দে - April 8th, 2008
    ভূপেন-মান্না দের গানে মেতেছিলেন আশির দশকের শিল্পী রতন খন্দকার। ২ এপ্রিল সন্ধ্যায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির নবনির্মিত ট্রেইনিং রুমে এ আসর বসে। সন্ধ্যা সাড়ে ৭টায় ‘পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন/ ফিরে আর আসবে কি কখনো’ গান দিয়ে শুরু করেন তিনি। এরপর একে একে ৪০টিরও বেশি গান পরিবেশন করেন। তার একটানা গেয়ে যাওয়া সুরের মূর্ছনা দেখতে শিল্পকলায় জড়ো হয়েছিল সঙ্গীত প্রেমী। এ গানের আসরে দুইজন তবলা বাদক পাল্টা-পাল্টি বাজালেও রতন খন্দকার গেয়েছেন একাই। উল্লেখ্য, আসরে উপস্থিত [বাকিটুকু পড়ুন]
  10. মিউজিক নিউজ - April 3rd, 2008
    নীল নীল নীলিমায় অগ্নিবীণার ব্যানারে সিডি আকারে বের হয়েছে স্বর্ণময়ীর শান্তির গান নীল নীল নীলিমায়। জি সিরিজের সহযোগী প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এ অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে পৃথিবীর সব শান্তিপ্রিয় মানুষকে। ভিন্ন ধাচের গায়িকা স্বর্ণময়ী এ অ্যালবামে রতন সাহা রঘুর কথা, সুর ও সঙ্গীতে নয়টি গান করেছেন। কি-বোর্ড ও সঙ্গীতে ছিলেন মিল্টন বাড়ৈ টিপু। গানগুলো হচ্ছে শান্তি নিয়ে গান নীল নীল নীলিমায়, পুজি নিয়ে গান ফেরিওয়ালা, স্মৃতিচারণমূলক গান কেন হায়, কৃষকদের নিয়ে গান ঝিঝি ডাকা, বাংলা [বাকিটুকু পড়ুন]