ব্যস্ত সময় কাটাচ্ছেন সোনিয়া

Soniaব্যস্ত শিল্পী হিসেবে বর্তমানে ক্লোজআপ ওয়ান তারকা সোনিয়ার নামটিই সবার আগে উঠে আসবে। প্লে-ব্যাক, অডিও, স্টেজ শো প্রতিটি মাধ্যমেই সোনিয়ার উপস্থিতি এখন অত্যন্ত নিয়মিত। গানচিল থেকে প্রথম একক নিষ্ঠুর বাশির ব্যাপক সাফল্যের পর মমতাজের সঙ্গে সোনিয়ার একটি ডুয়েট অ্যালবাম বের হয়। সঙ্গীতার ব্যানারে বাজারে আসা ফুল ফুইটাছে শীর্ষক সেই অ্যালবামটি শওকাতের ব্যতিক্রমী কম্পোজিশনে সোনিয়ার কণ্ঠ নতুন প্রাণ পায়। ফলে আলোচনায় উঠে আসেন সোনিয়া। এ অ্যালবামের সাফল্যের পর সঙ্গীতার ব্যানারে নির্মিত হতে যাচ্ছে পলাশ ও সোনিয়ার একটি দ্বৈত অ্যালবাম। অ্যালবামটির প্রাথমিক নাম ঠিক করা হয়েছে চলো পালিয়ে যাই। দেলোয়ার আরজুদা শরফের কথায় গানগুলোর সুর করেছেন সোহেল নিজামী। অ্যালবামটিতে মোট গান থাকছে ১০টি। এর মধ্যে পলাশ সোনিয়া দ্বৈত কণ্ঠে গাইবেন তিনটি গান আর বাকি সাতটি গানের মধ্যে পলাশ চারটি ও সোনিয়া তিনটি গান গাইবেন।

অ্যালবাম প্রসঙ্গে সোনিয়া বলেন, অনেকটা হঠাৎ করেই অ্যালবামটির আইডিয়া আসে। প্রথমে একক অ্যালবাম ভেবেছিলাম। পরে অনেকটা নাটকীয়ভাবেই পলাশ ভাইয়ের সঙ্গে অ্যালবামটির বিষয়ে কথা হয়। সঙ্গীতার ব্যানারে অ্যালবাম করায় সোনিয়ার বিরুদ্ধে মামলা হচ্ছে এমন গুজব প্রসঙ্গে সোনিয়া বলেন, আমি মনে করি না মামলা করার মতো কিছু আমি করেছি। সঙ্গীতার সঙ্গে আমার চুক্তি আছে কিন্তু গানচিলের কাজ এলে তার প্রায়োরিটি আমার কাছে থাকবেই। এরপরও গুজব উঠলে গুজব নিয়ে আমার কিছুই বলার নেই।

সঙ্গীতা থেকে প্রকাশিতব্য সোনিয়ার নতুন এ অ্যালবামটিতে আধুনিক ও ফোক ফিউশন দুই ধারার গানই থাকছে। অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হলো ভালোবাসি কন্যা, নিদয়া বন্ধু রে, চলো পালিয়ে যাই প্রভৃতি। এদিকে শোনা যাচ্ছে আসিফের সঙ্গেও সোনিয়া একটি ডুয়েট অ্যালবামে কাজ করছেন। তবে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। সম্প্রতি কয়েকটি পত্রিকায় একজন সঙ্গীত পরিচালককে জড়িয়ে স্ক্যান্ডালেরও প্রতিবাদ করেন তিনি।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Bangla Music Tags: ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms