আসছে হাবিবের দ্বিতীয় অ্যালবাম বলছি তোমাকে
ভালোবাসা দিবস উপলক্ষে বাজারে আসছে হাবিবের দ্বিতীয় একক অ্যালবাম বলছি তোমাকে। এ উপলক্ষে ২৯ জানুয়ারি সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেন হাবিব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সঙ্গীতার কর্ণধার সেলিম খান, হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ, বলছি তোমাকে অ্যালবামের সব গানের গীতিকার সুস্মিতা বিশ্বাস সাথীসহ মিডিয়া সংশ্লিষ্ট আরো অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পরিচিত কণ্ঠস্বর গাজী মাজহারুল আনোয়ার। বলছি তোমাকে এবং অন্য প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হাবিব। এক প্রশ্নের জবাবে হাবিব বলেন, দীর্ঘ এক বছর ধরে এ অ্যালবামের গানগুলো তৈরি করেছি আমি। আমি যেহেতু গান করি কম, তাই গানে সময় দিই প্রচুর। আর গানে এতো বেশি সময় দিতে গিয়ে আমি অনেক কিছুতেই সময় দিতে পারি না। যার ফলে মিডিয়ার সঙ্গে, বিশেষ করে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ করা হয়ে ওঠে না। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
উল্লেখ্য, আগামী ১১/১২ ফেব্রুয়ারি হাবিবের বলছি তোমাকে বাজারে আসছে। এ অ্যালবামের গানগুলো কেমন হয়েছে, কি ধরনের গান করেছেন ইত্যাদি প্রসঙ্গে হাবিব কিছুই বলেননি। এটাকে একটা রহস্য হিসেবে রাখতে চান তিনি। এ রকম আরেকটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ রহস্য উন্মোচনের ঘোষণা দিয়েছেন হাবিব।
সূত্রঃ যায়যায়দিন।
বিঃ দ্রঃ The album has been uploaded. Listen to Habib’s latest Bangla Music Album “Bolchhi Tomake”: http://music.evergreenbangla.com/music/index.php?action=album&id=509
Bangla Music Tags: Habib Wahid, গাজী মাজহারুল আনোয়ার, হাবিব ওয়াহিদ
Hey
Whats Up everybody. This Is Faisal.
At the last Of 2008 hopefully I will release my
first album “Black Wizard”.
All the song composition by me. I hope all
of you will be enjoy this album .
Best Regrads
Faisal/
www.engr-faisal.co.cc
faisal11vcv@gmail.com
I like to enjoy habibs all songs. I think he is really very genious. for me habib wahid diamond for bangladesh. My father was his fathers fan and we are habibs fan.hahahahhahahah
Habib Wahid is my favourite singer. I always enjoy his songs. I couldn’t get his 2nd album,because i am not in Bangladesh. I have arrived in England in 6 January. Bye