সেরা গায়কের পুরস্কার পেলেন আসিফ

Asifকালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশের (সিজেএফবি) পারফরম্যান্স অ্যাওয়ার্ডের সেরা গায়ক পুরস্কার পেলেন আসিফ আকবর। এ নিয়ে মোট ছয়বার সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের সেরা গায়ক পুরস্কার পেলেন তিনি। কয়েক বছর ধরে একের পর এক সেরা গান উপহার দিয়েই সেরা গায়কের পুরস্কারটি ঘরে তুলছেন আসিফ। এ প্রসঙ্গে আসিফ বলেন, পুরস্কারের চিন্তা করে আমি কখনো গান করি না। তারপরও যখন কোনো পুরস্কার পাই, আর সবার মতো আমারো ভালো লাগে। সিজেএফবি সদস্যদের সবাই মেইনস্ট্রিমের সাংবাদিক, মিউজিক ইন্ডাস্ট্রিতে আমাদের শিল্পীদের যেমন কন্ট্রিবিউশন রয়েছে তেমনি সাংবাদিকদেরও রয়েছে অনেক কন্ট্রিবিউশন। যে কোনো গানের সবচেয়ে বড় সমালোচকই হচ্ছে সাংবাদিক। একটা গান সম্পর্কে সাংবাদিকরা যা বলেন বা লেখেন তা-ই আমাদের শ্রোতারা বিশ্বাস করেন। আর সিজেএফবি সাংবাদিকদের সবাই বয়সে ও মন-মানসিকতায় ইয়ং অ্যান্ড স্মার্ট। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে তারা সাংবাদিকতা পেশাটিকে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছে এবং আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতেও যোগ করেছে নতুন মাত্রা। কাজেই সিজেএফবির পুরস্কার পেয়ে আমি অত্যন্ত খুশি। উল্লেখ্য, মিউজিক ক্যারিয়ারে শুরু থেকে এ পর্যন্ত আসিফ আকবর সেরা গায়ক হিসেবে অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছেন। সিজেএফবির অ্যাওয়ার্ড ছাড়াও উল্লেখযোগ্য অ্যাওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ড (পাচবার), বাচসাচ অ্যাওয়ার্ড (চারবার), ডিসিআর অ্যাওয়ার্ড (পাচবার), ট্র্যাব অ্যাওয়ার্ড (চারবার), আমেরিকায় অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ড (চারবার), লন্ডনে অনুষ্ঠিত বীমা অ্যাওয়ার্ড (একবার), বাংলা টেলিভিশন চ্যানেল অ্যাওয়ার্ড (একবার)।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন

Bangla Music Tags: ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

  • bangla music asif
  • (1) -