বাউলিয়ানা ও সাধকের রঙ্গথালার প্রকাশনা
সৃজনশীল প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান ইংক মার্ক প্রকাশ করলো ফিডব্যাক ও ঢাকা ব্যান্ডখ্যাত মাকসুদুল হকের বই বাউলিয়ানা, ওরশিপিং দি গ্রেট গড ইন ম্যান। গত সোমবার ৪ জুন বিকাল ৫টায় রুশ সাংস্কৃতিক মিলনায়তনে বাউলিয়ানাসহ দুটি বই ও ভিসিডি প্রকাশনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর সঙ্গে ছিল ফ্যাশন শো ও ব্যান্ড সঙ্গীত।
বই ও ভিসিডির মোড়ক উন্মোচন করেন ইংরেজি দৈনিক দি নিউ এজ সম্পাদক নুরুল কবির। তিনি একই সঙ্গে কবি আবৃত্তিকার শামস মনোয়ারের কাব্যগ্রন্থ সাধকের রঙ্গথালাসহ দুটি মিউজিক ভিডিও সিডির মোড়ক উন্মোচন করেন। ভিসিডি দুটির একটি হচ্ছে শামসের নিজ কবিতার আবৃত্তি ও এর চিত্রায়ন নিয়ে তোপধ্বনি এবং ইংক মার্ক শিল্পীদের মিউজিকাল ভিডিও সংকলন দি বেস্ট অফ ইংক মার্ক।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music : Incoming search terms
- bauliana maqsud (2) -

Post Your Comments