সোহেলের দ্বিতীয় সলো অ্যালবাম বড় কষ্ট এই বুকে
সম্প্রতি বাজারে এসেছে কণ্ঠশিল্পী সোহেল জনের দ্বিতীয় সলো অ্যালবাম ‘বড় কষ্ট এই বুকে’। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আজাদ মিন্টু। গানের কথা লিখেছেন যৌথভাবে প্লাবন, সফিক তুহিন, আজাদ মিন্টু ও আহমেদ ইমতিয়াজ বুলবুল।
বর্তমানে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী তিনি। অ্যালবামটি সম্পর্কে তার অনুভূতি জানতে চাইলে বলেন, খ্যাতিমান সঙ্গীত পরিচালকদের সান্নিধ্যে গান করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। তারা দীর্ঘ সময় নিয়ে যত্ন করে মিউজিক করেছেন। আমি সাধ্যমতো চেষ্টা করেছি ভালো গাইতে। এখন শ্রোতারা বলবেন কেমন হয়েছে। তবে অ্যালবামটি নিয়ে আমি খুব আশাবাদী। অ্যালবামটি সম্পর্কে সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, নতুন হিসেবে সোহেল খুব ভালো গেয়েছে। আশা করি শ্রোতারা গানগুলো গ্রহণ করবেন। বড় কষ্ট এই বুকে শিরোনামে অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হলো ও সাথী আমার, আমার নাইরে মাতা, রূপে তোমার আগুন জ্বলে, কখনো ভালোবাসো, ভুলতে চেয়ে আমিসহ মোট ১২টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। সিডি জোনের ব্যানারে রিলিজ পেয়েছে অ্যালবামটি।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: Ahmed Imtiaj Bulbul
Post Your Comments