আসিফ-সোনিয়ার ডুয়েট অ্যালবাম

Asif AkbarSonia

সঙ্গীত শিল্পী আসিফ এর আগে নতুন এবং পুরনোদের সঙ্গে একাধিক দ্বৈত ও ত্রয়ী প্রজেক্টে সফল হয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি দ্বৈত অ্যালবাম করছেন ক্লোজআপ তারকা সোনিয়ার সঙ্গে। গত বছর দিনাত জাহান মুন্নীর সঙ্গে মন ছুয়ে যাও এবং চলো যাই অজানায় নামে দুটি অ্যালবাম করে আলোচিত হয়েছিলেন আসিফ। সেই ধারাবাহিকতায় নতুন প্রজেক্টে হাত দিলেন আসিফ। আর এই অ্যালবামটি হবে আসিফের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আরব-এর প্রথম প্রজেক্ট। প্রদীপ সাহার কথায় ও পল্লব স্যান্ন্যালের সুরে মোট ১০টি গান দিয়ে সাজানো হবে আসিফ-সোনিয়ার এই দ্বৈত অ্যালবামটি। গত ২৯ মে বেইলি রোডস্থ স্টুডিও অডিও আর্টে ভালোবাসার মূল্য কতো দুটি গানের রেকর্ডিংয়ের মাধ্যমে অ্যালবামটির কাজ শুরু হয়েছে। আরব-এর প্রযোজনা ও সাউন্ডেকের পরিবেশনায় এই অ্যালবামটির সিডি, অডিও, ভিসিডি এবং ডিভিডি সব একযোগে প্রকাশ পাবে বলে জানা গেছে। অ্যালবামটি প্রসঙ্গে আসিফ বলেন, এর আগে মুন্নী ভাবীর সঙ্গে এই ধারার দুটি অ্যালবামে ভালো সাড়া পেয়েছি। সোনিয়া এখনকার শিল্পীদের মধ্যে চমৎকার গাইছে। তাই তাকে নিয়ে কাজটি করতে আগ্রহী হলাম। তবে শিগগিরই মুন্নী ভাবীর সঙ্গে আরেকটি অ্যালবাম করার আশা করছি। আর নিজের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কাজ প্রসঙ্গে আসিফ বলেন, হ্যা, এটি আরব-এর ব্যানারে প্রথম কাজ। এটির মাধ্যমেই আমরা সাংস্কৃতিক জগতে আরব-এর শুভ সূচনা করতে চাই। নতুন এই অ্যালবাম প্রসঙ্গে ক্লোজআপ তারকা সোনিয়া বলেন, এই অ্যালবামটিতে কাজ করতে পেরে ভালো লাগছে। শুধু আসিফ থাকছে বলেই নয়- আমার প্রিয় গীতিকার প্রদীপ দা’র কথায় কাজ করে দারুণ লাগছে। অ্যালবামটির প্রাথমিক নাম ঠিক করা হয়েছে মন পবনের নাও। তবে নামটি পরিবর্তিত হতে পারে।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Bangla Music Tags: , , ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms