বাংলাদেশ থেকে অদিতি মহসিনের গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম এসেছে তিনটি। প্রথমটি বেরিয়েছিল ২০০৩ সালে, আমার মন চেয়ে রয় আর দ্বিতীয়টি বারতা পেয়েছি মনে মনে ২০০৬ সালে। আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে তৃতীয় অ্যালবাম বিপুল তরঙ্গ রে। এ তিনটিই প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। আজ ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে তৃতীয়টির মোড়ক খোলার অনুষ্ঠান হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। অ্যালবামের মোড়ক খোলা [...]
বাংলাভিশনে আজ বিকেলে প্রচার হবে গান ও আলাপ নিয়ে অনুষ্ঠান ‘মিউজিক টুগেদার’। এটি উপস্থাপনা করছেন নীরব ও নাবিলা। পরিচালনা করছেন জাবেদ ইকবাল। অনুষ্ঠানের আজকের শিল্পী ন্যান্সি। কথা হলো তাঁর সঙ্গে।
কী করছেন?
সকালে নেত্রকোনায় যাওয়ার কথা ছিল। কিন্তু হুট করে চলে এসেছি চট্টগ্রামে। ঢাকায় ফিরে তারপর নেত্রকোনায় যাব।
খুব ব্যস্ত নাকি?
হ্যাঁ। আগে কাজ করে পরিবারকে যথেষ্ট সময় দেওয়ার [...]
মানুষে মানুষে ভেদাভেদ বুঝাতে গিয়ে লালন সমগ্র মানুষকে অখন্ড জ্ঞান করেছেন। জাত পাতের তোয়াক্কাহীন লালনের কাছে সব মানুষই সমান। জন্মের কারণে কেঊ হিন্দু, কেউ মুসলমানণ্ড সকলই একই সৃষ্টার মানুষজীব। নদীর জলের যেমন কোন আলাদা জাত। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি সকলেই তো এক জলেতেই শুচি হয়। জলতো কাউকে ভেদাভেদ করে না
০
ফকির লালন জীবনভর সন্ধান করেছেন অচিন [...]
কী সুরে আর কী কথায়; সব মিলিয়েই যেন শ্রোতাদের জন্য ভিন্ন এক অনুভূতির আশ্রয় কৃষ্ণকলি। প্রথাগত জনপ্রিয়তা হয়তো কখনোই তার কাম্য ছিল না। কিন্তু সংগীত বাণিজ্যের স্রোতের বিপরীতে থেকেও তার গান যেন শ্রোতাদের মনে করিয়ে দিয়েছে জনপ্রিয়তার এক নতুন অধ্যায়ের সাথে। আর গানের অন্য মানুষ হয়ে ওঠা এই সংগীত শিল্পীর সংগীত দর্শন ও সাম্প্রতিক ব্যস্ততা [...]
সম্প্রতি প্রকাশিত হয়েছে সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী বালামের তৃতীয় একক অ্যালবাম বালাম থ্রি। নতুন কিছু সুর আর শব্দের গাঁথুনিতে এই অ্যালবামের নেপথ্যের গল্প আর বালামের বর্তমান ব্যস্ততা নিয়ে লিখেছেন রাশেদুল হাসান শুভ।
শ্রোতাদের কল্যাণে হর হামেশা কতো গানই তো জনপ্রিয়তা পাচ্ছে। কিন্তু একটু বড় সময় ধরে যেসব গান শ্রোতাদের মুখে মুখে ফেরে তেমন গান খুঁজতে গেলেই যেন [...]
বালাম কথা ছিল কোরবানির ঈদে আসবে বালামের তৃতীয় অ্যালবাম। কিন্তু আসেনি। কারণ, গানগুলো নাকি বালামের নিজেরই পছন্দ হয়নি। বললেন, ‘নিজের গায়কি এবার বদলাতে চেয়েছিলাম। গাওয়ার ঢংয়ে আনতে চেয়েছিলাম নতুনত্ব। সেদিক থেকে কয়েকটা গান ঠিক মনমতো হয়নি। নিজের কাছে ভালো না লাগলে শ্রোতাদের সেটা কীভাবে দেব?’
এরপর শোনা গেল, ভালোবাসা দিবসের জন্য অ্যালবাম পুরোপুরি তৈরি। কিন্তু এসএসসি [...]
March 3, 2010 | Posted in
Albums,
Photo Gallery |
Read More »
যশোরে আজ শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ২৯তম অধিবেশন। সকাল ১০টায় মুন্সি মেহেরুল্লাহ ময়দানে (যশোর টাউন হল মাঠ) সহস্র কণ্ঠে জাতীয় সংগীত ও বোধন সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হবে তিন দিনের অধিবেশন। এরই মধ্যে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পী ও প্রতিনিধিরা যশোরে পৌঁছে গেছেন। এবারের অধিবেশন নিয়ে কথা হলো [...]
কুষ্টিয়া শহর থেকে লালন মাজারের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার। মাজারে রিকশা-ভ্যানে যেতে সময় লাগে মাত্র ১০ মিনিট। কিন্তু এ সময় এখন আধা ঘণ্টারও বেশি। শহর থেকে লালন মাজারে একই রাস্তা ধরে যেতে হয়। এ রাস্তা দিন-রাত মানুষের পদচারণে এখন মুখর। সাঁইজির টানে এ ধামে বাউলেরা ছাড়াও সাধারণ দর্শনার্থীদের ভিড় লেগেছে। তাই আয়োজকেরা এবার তিন দিনের [...]
খুলনার মেয়ে সুমী, খুলনার ব্যান্ড লালন। ২০০৭ সালে বিপ্রতীপ-এর পর সম্প্রতি বের হয়েছে তাঁদের দ্বিতীয় অ্যালবাম ক্ষ্যাপা।
সুমী ২০০৩ সালের বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চে সেরা একক শিল্পীর পুরস্কার পান সুমী। সেখানেই পরিচয় লিমনের সঙ্গে। সেবার লিমন পেয়েছিলেন সেরা সংগীতায়োজক ও গীতিকারের পুরস্কার। এরপর খুলনার মেয়ে আবারও খুলনায়। লালন নিয়ে গান গেয়ে বেড়াতে লাগলেন সেখানেই।
ব্যান্ড [...]
ইমন সাহা ‘একবার দেখে প্রেমে পড়ি/দুইবার দেখে মরি মরি/ইচ্ছে করে তোমায় নিয়ে প্রেমের প্রাসাদ গড়ি’—মায়ের জন্য পাগল ছবির এই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। তিনি এখন ভারতের চেন্নাইতে এ আর রহমান মিউজিক কলেজ ফর ইনস্ট্রুমেন্টালিস্টস অ্যান্ড ভোকালিস্টসে সংগীতের ওপর পড়াশোনা করছেন। এবার সেখানকার স্টুডিও থেকে গানটির ট্র্যাক তৈরি করে পাঠিয়েছেন তিনি। রোববার [...]