প্রিন্স মাহমুদের সুরে বোকা
এবার ঈদে গানচিলের অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে প্রিন্স মাহমুদের কথা ও সুরে ক্লোজআপ ওয়ান তারকাদের মিক্সড অ্যালবাম বোকা। গতবারের ক্লোজআপ ওয়ান তারকা রুমী, মাহাদী, রাজীব, মেহরাব, রিংকু, নোলক, রাশেদ, আবিদ এবং এবারের তারকা মুহিন ও কিশোর গান গেয়েছেন বোকা অ্যালবামে। অ্যালবামে গান থাকছে মোট ১০টি। প্রত্যেকেই গান গেয়েছেন একটি করে। গানগুলোর ধরন সম্পর্কে প্রিন্স মাহমুদ বলেন, যেহেতু তারা ১০ জন ১০ রকমের গান করে। আমিও তাই চেষ্টা করেছি ১০ রকমের গানই করতে। প্রত্যেকের জন্যই আমি তার নিজস্বতা বজায় রেখে গান করার চেষ্টা করেছি। পাশাপাশি আমি আমার ধরনটাও বজায় রেখেছি। আর আমি কি ধরনের গান করি তা তো এ দেশের শ্রোতারা জানেন, নিজের গান সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই। শুধু এটুকু বলতে পারি, অ্যালবামের সব গানই ভালো হয়েছে। সব ধরনের শ্রোতাদেরই ভালো লাগবে গানগুলো।
উল্লেখ্য, গানচিল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদের অ্যালবাম হিসেবে আগামী সপ্তাহেই বাজারে যাচ্ছে প্রিন্স মাহমুদের বোকা।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন, ২০ সেপ্টেম্বর ২০০৭
Bangla Music Tags: Prince Mahmud, মেহরাব, রাজীব, রুমী
Post Your Comments