লোক শিল্পী পদক পেলেন শিল্পী আলম দেওয়ান
আবহমান বাংলার ঐতিহ্যপূর্ণ লোক সংস্কৃতির লালন ও বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত ওস্তাদ মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে বাংলা বর্ষ বরণ অনুষ্ঠান। একাডেমির নির্বাহী পরিচালক শিল্পী রূপু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক জয়ন্ত আচার্য, সাংবাদিক আহসান হাবিব, শিল্পী-সুরকার শিপার খান ও সিপ্পিল আলভী শামীম। অনুষ্ঠানের বিশেষ দিক ছিল লোক শিল্পী পদক প্রদান। প্রতি বছরের মতো এবারো একজন গুণী ব্যক্তিকে পদক প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। এবারের পদকপ্রাপ্ত শিল্পী হলেন বিশিষ্ট লোক শিল্পী আলম দেওয়ান। তাকে প্রদান করা হয় লোক শিল্পী পদক-১৪১৪। পদক পাওয়ার পর শিল্পী তার অনুভূতিতে জানান, আমি এ পর্যন্ত অনেক পদক পেলেও এ লোক শিল্পী পদক পেয়ে আমি ধন্য। ছোটকাল থেকেই আমি লোক সঙ্গীতের সঙ্গে যুক্ত আছি।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music : Incoming search terms

Post Your Comments