মানাম আহম্মেদের সঙ্গীত পরিচালনায় রিংকুর দ্বিতীয় একক অ্যালবাম

Rinkuক্লোজআপ ওয়ান তারকা রিংকুর প্রথম একক অ্যালবাম বাউল মন-এর সফলতার ধারাবাহিকতায় সামনে বাজারে আসছে তার দ্বিতীয় একক অ্যালবাম। এখন পর্যন্ত নাম ঠিক না হওয়া এ অ্যালবামের ১২টি গানের দশটির কাজ পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। প্রযোজনা সংস্থা গানচিলের ব্যানারে নির্মিত ফোক এ অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন মানাম আহমেদ। অ্যালবামের ১২টি গানের মধ্যে আটটি সংগ্রহ এবং বাকি চারটি হচ্ছে মৌলিক গান। সংগৃহীত গানগুলোর মধ্যে আছে আবদুল আলীমের অসময়ে বাশি বাজায় কেরে, আব্বাস উদ্দিনের আমি ভাবি যারে, হাছন রাজার বন্দে নাচেরে, লালনের দুটি গান কানার হাটবাজার ও শিরনি খাওয়ার লোক যার আছে, পুণ্য দাস বাউলের প্রেম করো না দুইজনার মন সমান না হলে, গোষ্ঠ গোপাল দাসের পরাণ বন্ধুরে এবং বিজয় সরকারের জানিতে চাই দয়াল তোমার। আর মৌলিক গানগুলোর মধ্যে আছে মিছিল বঙ্গবাসীর মনরে মন এবং লুৎফরের জীবন নদী ও এ নিশি রাইতে। এ অ্যালবামের গানগুলো নিয়ে রিংকু প্রচণ্ড আশাবাদী। এ অ্যালবামটি সম্পর্কে সঙ্গীত পরিচালক মানাম আহম্মেদ বলেন, রিংকুর গায়কী এবং এক্সপ্রেশন খুবই ভালো। নতুন এবং পুরনো কয়েকটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। পুরনো গানগুলোকে আমি রি-ডিজাইন করেছি এবং গানের মুডকে ঠিক রেখে নতুন আঙ্গিকে অ্যালবামটি সাজিয়েছি।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন

Bangla Music Tags: , ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms