
বাংলা ব্যাণ্ডদল আর্টসেল-এর দুটি অ্যালবাম "অনিকেত প্রান্তর" ও "অন্য সময়" সহ একটি অপ্রকাশিত গান "এই বৃষ্টি ভেজে রাতে" (অনেক অনুরোধে) এবার এভারগ্রীণ বাংলা মিউজিকে। আর্টসেল-এর গানগুলি শুনতে এখানে ক্লিক করুনঃ http://music.evergreenbangla.com/music/index.php?action=artist&id=170

মুজিব পরদেশীর প্রথম এবং অন্যতম জনপ্রিয় বাংলা ফোক গানের অ্যালবাম ’আমি বন্দী কারাগারে’। এভারগ্রীণ বাংলা মিউজিকে অ্যালবামটি অনেক আগেই যোগ করা হয়েছিল। কিন্তু অ্যালবামটির ‘আমি বন্দী কারাগারে’ এবং ‘কান্দিস নারে বিন্দিয়া’ গানদুটি বাদ পড়ে গিয়েছিল। এক বন্ধুর অনুরোধে গানদুটি নতুন করে যোগ করে দেয়া হল। গানদুটি পাওয়া যাবে এখানে অ্যালবাম পাতার নিচের দিকেঃ http://music.evergreenbangla.com/music/index.php?action=album&id=15
July 31, 2007 | Posted in
Bangla Music,
ফোক |
Read More »

মান্না দের কালজয়ী গান কফি হাউস শুনলেই নস্টালজিয়ায় ভুগতে হয়। একই সঙ্গে এ গানের চরিত্রগুলো সম্পর্কে শ্রোতাদের মাঝে বেশ কৌতূহল জাগে। শ্রোতাদের এ কৌতূহল মেটানোর প্রচেষ্টা হিসেবে চ্যানেল ওয়ানের জন্য নির্মিত হয়েছে ২৬ পর্বের ধারাবাহিক নাটক কফি হাউস। আজ রাত সোয়া ৮টায় প্রচারিত হবে ধারাবাহিকটির প্রথম পর্ব। সম্প্রতি যায়যায়দিন চে কাফেতে এসেছিলেন কফি হাউস নাটকের [...]

এই প্রথম এক সঙ্গে গান করলেন ব্যান্ড তারকা আজম খান, বিপ্লব ও হাসান। আবদুল্লাহ আল মামুনের দুই বেয়াইয়ের কীর্তি মুভিতে এ তিনজন ব্যান্ড তারকা এই প্রথম কোনো পূর্ণদৈর্ঘ্য বাংলা মুভিতে এক সঙ্গে গান করলেন। খোল যা সিম সিম শিরোনামের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে গত ২৭ জুলাই শুক্রবার। গানটি সরাসরি চলচ্চিত্রে প্রদর্শিত হবে লাইভ কনসার্ট আকারে। [...]
July 28, 2007 | Posted in
Artists,
গানের ভুবন |
Read More »

প্রায় দুই বছর ধরে শোনা যাচ্ছিলো জেমসের একক অ্যালবাম আসছে প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার ব্যানারে। অ্যালবামের নাম মাছে মাছে কোলাহল। শুরু থেকে এ পর্যন্ত শ্রোতাদের অপেক্ষার অন্ত ছিল না অ্যালবামটি নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত নানা জটিলতার কারণে অ্যালবামটি বাজারে আসেনি। এরই মধ্যে পেরিয়ে গেছে বেশ কয়েকটি ঈদ উৎসব। আর প্রতি ঈদ উৎসবেই শ্রোতারা আশা করেছিল এবার [...]
July 28, 2007 | Posted in
Albums |
Read More »

এমন কি কখনো শুনেছেন, গানের অ্যালবাম রিলিজ পায়নি অথচ সেই গানগুলো দিব্বি বেজে চলেছে শ্রোতাদের সিডি প্লেয়ারে, কিংবা এমপি থ্রি প্লেয়ারে? তাও একজনের গান নয়, নয়জন শীর্ষস্থানীয় গায়কের এবং যে গানগুলোর কথা লিখেছেন ও সুর করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় সব গীতিকার ও সুরকাররা। সেই ব্যতিক্রম ঘটনাটি ঘটেছে বাংলাদেশে। পান-সিগারেটের দোকানে পালমাল সিগারেটের প্যাকেটের ভেতরের সাদা [...]
July 28, 2007 | Posted in
Albums |
Read More »

সুন্দর হও নারী শিরোনামে গত ২৫ জুলাই বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল লোপা হোসাইনের একক সঙ্গীত সন্ধ্যা। মিডিয়া তারকাদের পাশাপাশি অনেক সাধারণ শ্রোতা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সাবিনা ইয়াসমিনের সবকটা জানালা ও আমার ভাঙা ঘরে ভাঙা চালা, রুনা লায়লার যখন থামবে কোলাহল ও যখন আমি থাকবো না, সামিনা চৌধুরীর কবিতা পড়ার প্রহর এসেছে সহশ্রোতাদের অনুরোধে [...]
July 28, 2007 | Posted in
সঙ্গীতানুষ্ঠান |
Read More »

বসার ঘরে কিছুক্ষণ অপেক্ষা করার পর এলেন রূপসী। ‘কিছু মনে না করলে প্রথমবারের মতো আমার ঘরে বসেই সাক্ষাৎকারটা দিতে চাইছি’-বললেন তিনি। খানিক বাদেই বোঝা গেল ভেতরে নিয়ে বসানোর কারণ। ‘আসছে ঈদে বাজারে আমার গানের সিডি বের হচ্ছে। তা থেকেই কয়েকটা গান শোনাব আপনাদের’-প্রাথমিক আলাপচারিতার পর বললেন নিজেই।গানের সিডি? খটকা লাগল শুরুতেই। নুসরাত মুমতাজ রূপসীকে সবাই [...]
July 26, 2007 | Posted in
Albums,
Artists |
Read More »

ভিন্ন আওয়াজ কিংবা ব্যতিক্রম সুর পেলে শ্রোতারা তা সহজে লুফে নেয়-এটা কৃষ্ণকলির নতুন অ্যালবাম আবার সেটি প্রমাণ করল। ‘সূর্যে বাঁধি বাসা’ শিরোনামে তাঁর একক অ্যালবামটি ইতিমধ্যে আলোচিত হয়েছে বিশেষ মহলে। গানের সঙ্গে অনুরাগ হলেও কৃষ্ণকলির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাঁর মা।
‘হারমোনিয়ামটা এত বড় ছিল যে সেটা বাজাবার জন্য আমাকে ওর ওপর চড়ে বসতে হতো। গান [...]

২০ জুলাই সকাল ১০টায় কাঙালের বাস্তুভিটায় কাঙাল ্নৃতি সংসদ ও নিজেরা করি সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক গ্রামবার্তা প্রকাশিকা সম্পাদক কাঙাল হরিনাথ মজুমদারের ১৭৪তম জ্নবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কাঙালসংগীতের আসর অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আব্দুর রশিদ চৌধুরী, পাবলিক লাইব্রেরির সম্পাদক মীর আমজাদ আলী, সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ নির্মলচন্দ্র [...]
July 26, 2007 | Posted in
সঙ্গীতানুষ্ঠান |
Read More »