
আসিফ ইকবাল ও চন্দন সিনহা প্রথমবারের মতো একসঙ্গে ডুয়েট অ্যালবাম করছেন৷ অ্যালবামের নাম সুখের শহর৷ পবিত্র রোজার ঈদে সাউন্ডটেকের ব্যানারে অ্যালবামটি বাজারে আসছে৷ গানের কথাগুলো লিখেছেন লিটন অধিকারী রিন্টু, কবির বকুল, প্রদীপ সাহা ও শহীদুল্লাহ ফরায়জী৷ সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকবর রূপু, তাপস ও পল্লব সান্যাল৷
October 8, 2006 | Posted in
Albums |
Read More »

ক্লোজআপ তারকা৷ আজ তার জন্মদিন৷ তার ভাষায়, ‘ক্লোজআপ ওয়ান-এর পরে প্রথম জন্মদিন’৷ এই আনন্দে আনন্দিত সবার প্রিয় বিউটি৷ এ আনন্দ ভাগ করতে এসেছিলেন চে-কাফেতে৷
-হ্যাপি বার্থডে৷
-থ্যাঙ্ক ইউ৷ যাক, আপনি সঠিক সময়েই উইশ করলেন৷ আজকের তারিখ হলো ০৭.১০.০৬৷ কিন্তু অনেকে জানতো আমার জন্মবার্ষিকী ১০.০৭.০৬-এ৷ তাই ১০ জুলাই অনেকেই ভুলে উইশ করেছিল৷
-জন্মদিন কি ঢাকাতেই?
-না, চুয়াডাঙ্গায় পরিবারের সান্নিধ্যেই কাটবে [...]
October 7, 2006 | Posted in
সাক্ষাত্কার |
Read More »

পবিত্র রোজার ঈদের বাকি আর মাত্র তিন সপ্তাহেরও কম৷ বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ইতিমধ্যে একক, দ্বৈত ও মিক্সড অ্যালবাম বাজারে ছাড়তে শুরু করেছে৷ এবার ঈদে বাজারে আসছে রেকর্ড সংখ্যক অ্যালবাম৷ সবচেয়ে বেশি অ্যালবাম বের করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা৷ এ প্রতিষ্ঠান থেকে এ বছর ৩৫টি অ্যালবাম বের হচ্ছে৷ দ্বিতীয় অবস্থানে রয়েছে সাউন্ডটেক৷
October 7, 2006 | Posted in
Albums |
Read More »

বেবী নাজনীন পবিত্র রোজার ঈদে নিয়ে আসছেন তার ৩২তম একক অ্যালবাম৷ অ্যালবামটির নাম ডাকপিয়ন৷ এতে মোট গান থাকছে ১০টি৷ গানের কথা লিখেছেন প্রদীপ সাহা ও সুর করেছেন রাজেশ৷ গানচিলের ব্যানারে অ্যালবামটি বাজারে আসবে৷ গানগুলো হলো- পথ চেয়ে বসে আছি, কে তুমি, ডাকপিয়ন ভাই, দিন চলে যায়, যেও না যেও না চলে, পুতুল খেলার ছলে উল্লেখযোগ্য৷
October 6, 2006 | Posted in
Albums |
Read More »

পপ গায়িকা তিশমার ষষ্ঠ একক অ্যালবাম ‘মাটির পুতুল’ পবিত্র রোজার ঈদে বাজারে আসবে৷ অ্যালবামটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পঙ্কজ৷ গানগুলো পপ, রক, আধুনিক ফোক ছাড়াও অ্যারাবিক ধাঁচের৷ গানের কথাগুলো লিখেছেন কাজী বিভাস, প্রিন্স রুবেল, বেতাল সলিট ও পঙ্কজ৷ মাটির পুতুল অ্যালবামটি প্রকাশ করছে সঙ্গীতা৷
October 6, 2006 | Posted in
Albums,
Artists |
Read More »

প্রথমবারের মতো অপি করিম ও অপূর্ব দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন৷ একটি হারানো দিনের গানে কণ্ঠ দিয়েছেন তারা৷ গানটি হলো- আমার এ গানে স্বপ্ন যদি আনে৷ পবিত্র রোজার ঈদে আরটিভির জন্য নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান গানে কথায় দুজনায়-এর জন্য তারা এ গান গেয়েছেন৷ অরুণ চৌধুরীর গ্রন্থনায় অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী৷
October 6, 2006 | Posted in
Artists |
Read More »

অমিতাভ রেজার বিজ্ঞাপনচিত্রে দ্বিতীয়বারের মতো মডেল হলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ৷ চাকা ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাকে৷ চল্লিশ সেকেন্ডের এই বিজ্ঞাপনচিত্রটির জিঙ্গেলের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ৷ জিঙ্গেলটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ নিজেই৷ অমিতাভ রেজা নির্মিত মমতাজের প্রথম বিজ্ঞাপনচিত্রটি হলো কোয়ালিটি কনডেন্স মিল্ক৷
October 4, 2006 | Posted in
Artists |
Read More »

উপস্থাপিকা, অভিনেত্রী ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী পবিত্র রোজার ঈদে নিয়ে আসছেন একক অ্যালবাম৷ অ্যালবামটির নাম এখনো ঠিক হয়নি৷ এটি তার দ্বিতীয় সলো অ্যালবাম৷ নতুন এই অ্যালবামের সব গান বাউল সম্রাট ফকির লালন শাহের৷ অ্যালবামটির সঙ্গীত আয়োজন করেছেন উজ্জ্বল সিনহা৷ অ্যালবামে গান থাকছে মোট ১০টি৷
October 3, 2006 | Posted in
Albums,
Artists |
Read More »