Archive for ‘August, 2006’

ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ শুরু হয়েছে রংপুর অঞ্চলের অডিশন

ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ শুরু হয়েছে রংপুর অঞ্চলের অডিশন

উত্সবমুখর পরিবেশে ক্লোজআপ ওয়ান গাও বাংলাদেশ গাও এর অডিশন পের্বর প্রথম রাউন্ড বুধবার শেষ হয়েছে৷ এ পর্বকে ঘিরে বুধবার রংপুর পর্যটন মোটেলে তরুণ শিল্পী ও কলা কুশলীদের ঢল নেমেছিল৷ ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ শীর্ষক ক্লোজআপ ওয়ান-২০০৫ এর অডিশন পর্ব রংপুর দিয়ে শুরু হলেও এবারের মোট ১১টি ভেন্যুর মধ্যে চট্রগ্রাম ভেন্যু দিয়ে শুরু করে ৬টি ভেন্যুপর্ব শেষে [...]

রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিতে রেজওয়ানা চৌধুরীর পাঁচ অ্যালবাম

রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিতে রেজওয়ানা চৌধুরীর পাঁচ অ্যালবাম

রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিতে রেজওয়ানা চৌধুরী বন্যার পাঁচটি একক অ্যালবাম বাজারে আসছে৷ ইমপ্রেস অডিওভিশন অ্যালবামগুলো বাজারে আনছে৷ দুটি অডিও অ্যালবাম ও তিনটি মিউজিক ভিডিও অ্যালবাম রয়েছে৷ অ্যালবামগুলো হলো- অতুল প্রসাদের গান নিয়ে আমার বাগানে এতো ফুল, ঋতুভিত্তিক গান সুরের গীতি অর্ঘ্য, নৃত্যনাট্য’র গান নিয়ে চিত্রাঙ্গদা, নবীন মনে, আপন মনে৷

শিল্পকলায় বর্ষা নিয়ে প্রমার মনোজ্ঞ অনুষ্ঠান

শিল্পকলায় বর্ষা নিয়ে প্রমার মনোজ্ঞ অনুষ্ঠান

গত সোমবার সন্ধ্যায় বর্ষার কবিতা নিয়ে চট্টগ্রামের খ্যাতিমান কবি ও সাংবাদিকদের আড্ডা দারুণ জমে উঠেছিল৷ আবৃত্তি সংগঠন প্রমা আয়োজিত ‘ঘরে ফেরার আমন্ত্রণ’ শীর্ষক এই আসরে নিয়মিত আবৃত্তিকাররা ছাড়াও অংশ নেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী অধ্যাপক অনুপম সেন, কবি আবুল মোমেন প্রমুখ৷ অধ্যাপক অনুপম সেন কালিদাসের বিখ্যাত ‘মেঘদূত’ পাঠ করেন৷

Advertisement