Please Donate

Other Links

৩০ বছরের অভিমান ভেঙে আবারো গাইলেন ফরিদা ইয়াসমীন

দীর্ঘ প্রায় ৩০ বছর মিডিয়ার আড়াল থেকে অভিমান ভেঙে আবারো কণ্ঠ আর সুরের মূর্ছনায় উপস্থিত হলেন ফরিদা ইয়াসমীন। এবার তিনি গাইলেন প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজের সুরারোপিত বিখ্যাত দুটি গান। একটি তার নিজের গাওয়া শিকল কেটে উড়ে যাবে, অন্যটি অনুজপ্রতীম সাবিনা ইয়াসমীনের এই মন তোমাকে দিলাম। গত ২৯ এপ্রিল এটিএন বাংলার বসুন্ধরা স্টুডিওতে বৈঠকী গানের অনুষ্ঠান চিরকাল চিরদিন-এ গান গাইতে এসেছিলেন তিনি। একই অনুষ্ঠানে শিল্পী ফরিদা ইয়াসমীনের কন্যা শাহরিন সোনিয়া গেয়েছেন পথ যেন ফুরাতে চায় না।

চিরকাল চিরদিন-এর বিশেষ এ পর্বটি আগামী ৯ জুন রাত ৮টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে। পাক্ষিক এ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুবীর নন্দী। মাজহারুল ইসলামের গবেষণায় অনুষ্ঠানটি পরিচালনা করছেন মুকাদ্দেম বাবু। এ অনুষ্ঠানের লক্ষ্য, কালকে সমকালে তুলে ধরা। অনুষ্ঠানের প্রতি পর্ব জনপ্রিয় একজন সঙ্গীত পরিচালককে নিয়ে তৈরি হবে। থাকবে তার পরিচিতি, গান ও অন্যান্য বিষয়ে প্রাসঙ্গিক আলোচনা। ৪০ মিনিটের এ অনুষ্ঠানে নির্বাচিত শিল্পীরা শুধু নির্বাচিত সঙ্গীত পরিচালকের গান পরিবেশন করবেন। এবার অনুষ্ঠানের নির্বাচিত সঙ্গীত পরিচালক আনোয়ার পারভেজ। তার সুরারোপিত গান পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফরিদা ইয়াসমীন, সুবীর নন্দী, মহিউজ্জামান চৌধুরী ময়না, শাহরিন সোনিয়া, লোপা হোসেইন এবং এটিএন তারকা মৌলী। আজকের অনুষ্ঠানে পরিবেশিত গানগুলো হলো- হয় যদি বদনাম হোক আরো, বাপের চোখের মনি নয়, আমিতো আজ ভুলে গেছি সবই, আয়রে মেঘ আয়রে, একবার যেতে দেনা, ইশারায় শিশ দিয়ে, গীতিময় এই দিনসহ বিভিন্ন গান।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , , ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms

    bangla (2) - d (1) - ফরিদা ইয়াসমীন (1) -