২১তম অ্যালবাম নিয়ে পলাশ

Palashএবারের ঈদে পলাশ হাজির হচ্ছেন তার ২১তম সলো অ্যালবাম নিয়ে। পলাশের এবারের অ্যালবামটি আসছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে। নাম চূড়ান্ত না হওয়া এ অ্যালবামটি ঈদের আগেই বাজারে আসবে বলে শিল্পী সূত্রে জানা গেছে। এ অ্যালবামটিতে গান লিখেছেন কবির বকুল, শহীদুল্লাহ ফরায়জী এবং পলাশ নিজে। অন্যদিকে গানগুলোতে সুর করেছেন পংকজ, আহমেদ কিসলু, পার্থ বড়ুয়া। এছাড়া প্লাবনের অ্যারেঞ্জমেন্টে শাহনাজ বেলীর সঙ্গে পলাশের একটি ডুয়েট অ্যালবামের কাজ প্রায় শেষ পর্যায়ে। এ অ্যালবামটিতে ৭টি ডুয়েট গান এবং ৩টি সলো গান থাকছে। এছাড়া সঙ্গীতার ব্যানারে পলাশ এবং ক্লোজ আপ তারকা সোনিয়ার ডুয়েট অ্যালবামটি এখন মুক্তির অপেক্ষায়। অ্যালবামের প্রাথমিক নাম ধরা হয়েছে চলো পালিয়ে যাই। দেলোয়ার আরজুদা শরফের কথা ও সোহেল নিজামীর সুরে অ্যালবামে গান থাকছে ১০টি। এর মধ্যে দ্বৈত কণ্ঠে ৩টি এবং পলাশের একক কণ্ঠে ৪টি ও সোনিয়া এককভাবে ৩টি গান গেয়েছেন। অন্যদিকে আইয়ুব বাচ্চুর সুর ও সঙ্গীতে পলাশের সলো অ্যালবামটি ঈদুল আজহায় মুক্তি পাবে বলে পলাশ জানান।

যায়যায়দিন, সেপ্টেম্বর ১৬, ২০০৭

Post Your Comments

Bangla Music : Incoming search terms