২০ নভেম্বর বাজারে আসছে ফাহমিদা নবীর একক অ্যালবাম চারটা দেয়াল হটাৎ খেয়াল
প্রতিভাবান গীতিকার এবং সুরকারেদের সুরে ২০ নভেম্বর বাজারে আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর একক অ্যালবাম “চারটাদেয়াল হটাৎ খেয়াল”। অ্যালবামটি গত ঈদে বাজারে আসার কথা ছিলো কিন্তু কাজ সম্পর্ন্ন না করতে পারায় ঈদের আগে বাজারে আসেনি। অ্যালবামটির গানের কতাগুলো ছিখেছেন, মো: গোলাম মোরেশদ, রাসেল অনিল, জাহিদ আকবর, এনামূল করিম নির্ঝর। আর সুর করেছেন ফুয়াদ নাসের বাবু, বাপ্পা, তমাল এবং এনামূল করিম নির্ঝর। গানের কথাগুলো হচ্ছে চারটা দেয়াল হটাৎ খেয়াল, আমি এখনি চলে যাবো। আমার মাঝে বসত করি ইত্যাদি। এ সর্ম্পকে ফাহমিদা জানান, অনেকদিন পর অনেক গীতিকার এবং সুরকারদের সাথে একত্রিত হয়ে গান করছি। গানের কথাগুলোও খুব সুন্দর। আশা করি অ্যালবামটি সবার মন কাড়বে।
সূত্রঃ ইএনএস।
Bangla Music Tags: Bappa Majumdar, Fahmida Nabi, ফাহমিদা নবী, ফুয়াদ নাসের বাবু, বাপ্পা মজুমদার
Post Your Comments