১ বৈশাখে আসছে মিছিল বঙ্গবাসীর প্রথম একক অ্যালবাম

আগামী ১ বৈশাখে রিলিজ পেতে যাচ্ছে শিল্পী মিছিল বঙ্গবাসীর প্রথম একক অ্যালবাম। নাম না ঠিক হওয়া এ অ্যালবামটিতে ১১টি গান থাকবে। অ্যালবামের সব গানেরই কথা ও সুর করেছেন শিল্পী নিজে। অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে চাদমুখ, অভিমানী পাখি, ১২ মাসি ভিক্ষু, বিপদে আপদে আল্লাহর নাম, ক’জনা চুল বাধিতে জানে, কি আনন্দ লাগিতেছে, রাতের বেলা বিকেল, আচল ভরা মায়া, আশার দোকান, ভাবছি কথাগুলো বলা জরুরি এবং মনে রেখ। অ্যালবামের কয়েকটি গানের কাজ পুরোপুরি শেষ। সব গানের রেকর্ডিং শেষে যে কোনো প্রযোজনা সংস্থা থেকে অ্যালবামটি রিলিজ পেতে পারে।

অ্যালবামটি প্রসঙ্গে শিল্পী মিছিল বঙ্গবাসী বলেন, এটি আমার একটি এক্সপেরিমেন্টাল অ্যালবাম। অ্যালবামটির গানগুলো আধুনিক ফোক ধাচের। তবে আমার কাছে ভাববাধ ও বস্তুবাদের মিশ্ররূপ সংশ্লেষবাদই আধুনিক ফোক। অ্যালবাম ছাড়াও তার লেখা ও সুর করা কয়েকটি গান আগামী বৈশাখে রিলিজ পাওয়া ক্লোজআপ তারকা রিংকুর নতুন অ্যালবামে থাকবে। এছাড়া তিনি নিয়মিতভাবে বেশ কিছু নাটকের জিঙ্গেলের গানের কথা লিখেছেন এবং সুর করেছেন তার মধ্যে রয়েছে নতুন মেগাসিরিয়াল অ্যান্টি-ক্লক ও পরশ পাথর নামের একটি ধারাবাহিকের।

সূত্রঃ যায়যায়দিন।

Post Your Comments

Bangla Music : Incoming search terms