১০ শিল্পীর দেশের গানের অ্যালবাম
সম্প্রতি ১০ জন শিল্পীকে নিয়ে একটি দেশের গানের অ্যালবামের কাজ শুরু হয়েছে। শিল্পীরা হলেন সাবিনা ইয়াসমীন, শাহনাজ রহমতউল্লাহ, শাম্মী আখতার, শাকিলা জাফর, কনকচাপা, সুবীর নন্দী, সৈয়দ আবদুল হাদী, এন্ড্রু কিশোর, মনির খান ও আসিফ। প্রত্যেকে একটি করে গান করলেও সুবীর নন্দী করবেন দুটি গান। অ্যালবামে গান থাকবে মোট ১০টি। সব গান লিখছেন মেজর আনিস। আর সুর ও সঙ্গীত পরিচালনা করছেন পল্লব সান্যাল। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে শীর্ষস্থানীয় যে কোনো একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে অ্যালবামটি বাজারে আসবে বলে জানালেন অ্যালবামটির কো-অর্ডিনেটর মেজর আনিস। অ্যালবাম প্রসঙ্গে তিনি বলেন, আমাদের এখানে প্রতি বছর যে অ্যালবামগুলো মুক্তি পায় সেগুলোর বেশির ভাগই বাণিজ্যিক উদ্দেশ্যে করা হয়। আমি এ অ্যালবামটি করছি শুধু দেশের প্রতি ভালোবাসা থেকে, স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধ থেকে। আমার এ কাজে আন্তরিকভাবে সহযোগিতা করছেন বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর হাসান। তার কাছে আমি কৃতজ্ঞ। সম্প্রতি এটিএন বাংলায় প্রচারিত ১৫ কোটি মানুষের ৩০ কোটি হাত গানটির জন্য আমি দেশাত্মবোধক গানের শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছি, যা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে দেশের গানের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করার। এ অ্যালবাম থেকে অর্জিত অর্থ পঙ্গু মুক্তিযোদ্ধাদের জন্য ব্যয় করবো।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: এন্ড্রু কিশোর, মনির খান, শাকিলা জাফর, শাহনাজ রহমতউল্লাহ, সুবীর নন্দী, সৈয়দ আবদুল হাদী, হাসান
Post Your Comments