হাবিব উইথ লেজেন্ডস

Habib Wahid
হাবিব ভক্তদের জন্য সুখবর। শ্রোতাদের সামনে আবারো মিক্সড অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন হাবিব। তবে হাবিবের আগের প্রজেক্টের চেয়ে এবারের প্রজেক্টটি অনেকটাই আলাদা। এবারই প্রথম প্রতিষ্ঠিত শিল্পীদের নিয়ে কাজ করতে যাচ্ছেন হাবিব। এর আগে তিনি কায়া, হেলাল, ন্যান্সি, জুলি, শিরিন প্রমুখকে নিয়ে কাজ করলেও হাবিব উইথ লেজেন্ডসের মতো এ রকম প্রজেক্টে এবারই প্রথম কাজ করছেন হাবিব। হাবিবের সঙ্গীত আয়োজনে এ অ্যালবামটির মূল পরিকল্পনা ও সমন্বয়কারী হচ্ছেন হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, এ অ্যালবামে দেশের প্রতিষ্ঠিত ও খ্যাতনামা ১০ কণ্ঠশিল্পী গান গাইবেন। ইতিমধ্যে অনেকে আমাকে গ্রিন সিগনাল দিয়েছেন। এ অ্যালবামে যেসব শিল্পী গান গাইতে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে তাদের মধ্যে সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোর, সুবীর নন্দী, শাকিলা জাফর, আইয়ুব বাচ্চু প্রমুখ অন্যতম। এছাড়া অ্যালবামের মূল পরিকল্পনাকারী ও সমন্বয়ক ফেরদৌস ওয়াহিদ নিজেও একটি গান গাইবেন বলে জানা গেছে। আর অ্যালবামের বাকি শিল্পীদের অল্প কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ফেরদৌস ওয়াহিদ। অ্যালবামের সব গানের ট্র্যাক এ মাসের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে বলে জানা গেছে। সব ঠিক থাকলে আগামী ঈদে আলোর মুখ দেখবে হাবিব উইথ লেজেন্ডস শীর্ষক এ প্রজেক্টটি।

Bangla Music Tags: , , , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

  • bangla music habib wahid
  • (2) -
  • habib wahid
  • (1) -
  • bangla music habib
  • (1) -
  • cache:HObEVjfxGAoJ:music.evergreenbangla.com/ bangla songs
  • (1) -