স্বীকৃতির চতুর্থ অ্যালবাম আমার স্বপ্ন তুমি
সঙ্গীতার ব্যানারে বাজারে এসেছে স্বীকৃতির চতুর্থ একক অ্যালবাম আমার স্বপ্ন তুমি। আধুনিক, ফোক ও ফিউশনধর্মী ১২টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলো লিখেছেন ডি সেন্টু, ক ম সাকলায়েন, মারুফ আহমেদ, কবির বকুল, জাহিদ আকবর ও মানিক। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, এস আই টুটুল, জাহিদ বাশার পংকজ ও উজ্জ্বল সিনহা। উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে শরৎ বাবুর পার্বতী, আধার কেটে আলো হবে, ফাগুনের রং লেগেছে প্রভৃতি। গান সম্পর্কে স্বীকৃতি বলেন, এ অ্যালবামে আমি সাধ্যমতো চেষ্টা করেছি আমার গায়কীর সবটুকু উপস্থাপনা প্রয়োগ করতে। জানি না কতোটুকু সফল হয়েছি। তবে এ অ্যালবাম নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী। কারণ, আমার আগের ৩টি অ্যালবামের তুলনায় কথা, সুর এবং মিউজিক কম্পোজিশনের দিক থেকে এ অ্যালবামের গানগুলো একেবারেই আলাদা। উল্লেখ্য, স্বীকৃতির আগের তিনটি একক অ্যালবাম হৃদয়ের শিহরণ, চুপি চুপি প্রেম এলো এবং কি মায়া লাগাইলি।
যায়যায়দিন, সেপ্টেম্বর ১৬, ২০০৭


Post Your Comments