স্বপ্নের দুয়ার অ্যালবাম নিয়ে আসিফ ও আইয়ুব বাচ্চু

Swapner Duyareসঙ্গীতার ব্যানারে সম্প্রতি বাজারে এসেছে আসিফ ও আইয়ুব বাচ্চুর দ্বৈত অ্যালবাম স্বপ্নের দুয়ারে। সব শ্রেণীর শ্রোতার স্বপ্নের দুয়ারে ইতিমধ্যেই পৌছে গেছে অ্যালবামটি। কেননা এর আগে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে বায়নার মতো একটা সফল অ্যালবামের মাধ্যমে স্বপ্নের দুয়ারে পৌছার পথটাকে সুগম করে রেখেছিলেন এ দু্‌ই তারকা। মাঝখানে তিন বছর পার হয়ে গেলেও শ্রোতারা ভোলেননি আসিফের গাওয়া সেই দুঃখ আমার কলমা পরা বউ, আমার দেহে আমি করবো ডাকাতি, কিংবা চোখ দুটো বেচে দেবো বাজারে গানগুলোর কথা। এবারের অ্যালবামে গান রয়েছে ১০টি। প্রদীপ সাহার কথা ও রাজেশের সুরে প্রতারক, চলে যাও বন্ধু, ভুল বুঝে চলে গেলে, মনের মাঝে, বিন্দু বিন্দু করে শিরোনামের পাচটি গান গেয়েছেন আসিফ। সাজ্জাদ হোসাইনের কথা ও নিজের সুরে বাকি পাচটি গান গেয়েছেন আইয়ুব বাচ্চু। এ গানগুলোর শিরোনাম আজ বর্ষায়, প্রেম কিছু, মনে রেখো আমাকে, তোমার চোখে, ভুল। সঙ্গীতার ব্যানারে আইয়ুব বাচ্চুর গান করা অনেক পুরনো ব্যাপার হলেও আসিফ এই প্রথমবারের মতো গান করেছেন সঙ্গীতার ব্যানারে। এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে আসিফ বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই আমি সাউন্ডটেকের সঙ্গে চুক্তিবদ্ধ। তাই অন্য কোনো ব্যানারে গান করিনি। সঙ্গীতা অনেক দিন ধরেই পীড়াপীড়ি করছিল। এবার তাই সাউন্ডটেকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন করে চুক্তি করার আগ পর্যন্ত যে সময় পেয়েছি তার মধ্যে এ অ্যালবামের গানগুলো করেছি। গান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সময় স্বপ্লতার জন্য অনেক তাড়াহুড়োর মধ্যে গানগুলো করতে হয়েছে। কিন্তু এ গানগুলো যখন করেছি তখন অন্য গান করা থেকে বিরত থেকেছি। ফলে গানগুলোতে পূর্ণ মনোযোগ দেয়া সম্ভব হয়েছে এবং গানগুলো সত্যিকার অর্থেই খুব ভালো হয়েছে। আমি আশাবাদী, বায়নার মতো এ অ্যালবামটিও শ্রোতাদের মুগ্ধ করবে। বিশেষ করে, আমি আমার গানগুলোর কথা বলছি। আমার পাচটি গানের মধ্যে পাচটি গানই খুব সুন্দর। চলে যাও বন্ধু শিরোনামে অত্যন্ত মেলোডিয়াস একটি গান গেয়েছি। গানটি প্রথম শোনাতেই ভালো লাগবে যে কোনো শ্রোতার। প্রতারক শিরোনামে নারী বিদ্বেষী একটি গান গেয়েছি। গানটির কথা, সুর ও সঙ্গীতে বৈচিত্র্য রয়েছে। বাকি গানগুলোর স্যাড লিরিকের ওপর করা। বায়না এবং স্বপ্নের দুয়ারের মধ্যে তুলনামূলক পার্থক্য তুলে ধরতে গিয়ে আসিফ বলেন, বায়না অ্যালবাম লিরিকালি খুব উচু মানের ছিল। শহীদুল্লাহ ফরাজীর লেখা কিছুটা আধ্যাত্মিকতা, কিছুটা বাউলিয়ানা, কিছুটা দেহতত্ত্ব মিলিয়ে একটি ব্যতিক্রমী অ্যালবাম ছিল বায়না। সে হিসেবে স্বপ্নের দুয়ারে অনেকটাই কমার্শিয়াল ধাচে করা।

অনেক আগ থেকেই আইয়ুব বাচ্চু বলে আসছিলেন তিনি আর কারো সঙ্গেই দ্বৈত অ্যালবাম করবেন না। তারপরও আসিফের সঙ্গে দ্বৈত অ্যালবাম করলেন। এ প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, সঙ্গীতার অসম্ভব পীড়াপীড়ির কারণে শেষ পর্যন্ত অ্যালবামটি করলাম। তবে এটাই আমার শেষ অ্যালবাম। আর কারো সঙ্গেই আমি আর দ্বৈত অ্যালবাম করবো না। এ অ্যালবামের গান সম্পর্কে জানতে চাইলে আইয়ুব বাচ্চু বলেন, আমি সাধারণত যে ধরনের গান করি, এ গানগুলোও সে ধরনেরই। তবে এ গানগুলোর কথায় রয়েছে বৈচিত্র্য। অত্যন্ত শক্তিশালী, গল্প নির্ভর আর শাণিত কথায় লেখা এ গানগুলোর মধ্যে শ্রোতারা খুজে পাবে নতুনত্ব। গানগুলো লিখেছেন সাজ্জাদ হোসাইন নামে একটা নতুন ছেলে। গতানুগতিকতার সম্পূর্ণ বাইরে ওর লেখার ধরন। খুবই চমৎকার লেখে ছেলেটা। সুরের ক্ষেত্রে মেলোডির দিকে নজর দিয়েছি আমি। আর কম্পোজিশন করেছি ইলেকট্রো ফিউশন টাইপ। তবে অ্যাকোস্টিক ইন্সট্রুমেন্টের ব্যবহার করেছি বেশি। সব মিলিয়ে, আমি বলতে পারি। আমার জীবনের সেরা গানগুলোর মধ্যে যোগ হবে এ অ্যালবামের গানগুলোও।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন, ১৯ সেপ্টেম্বর ২০০৭

Bangla Music Tags: , , , ,

Related posts

2 Responses to “স্বপ্নের দুয়ার অ্যালবাম নিয়ে আসিফ ও আইয়ুব বাচ্চু”

  1. rubel islam | January 11th, 2008

    asif

  2. rubel islam | January 11th, 2008

    hdxdf bvir bangla dhes

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

  • cache:HObEVjfxGAoJ:music.evergreenbangla.com/ bangla songs
  • (1) -
  • cache:HObEVjfxGAoJ:music.evergreenbangla.com/ bangla music
  • (1) -
  • asif album
  • (1) -