স্টার বাংলায় রুনা লায়লা ও জেমস
ভারতীয় টিভি চ্যানেল স্টার বাংলার একটি টক শোতে অংশ নিতে আগামী মাসের প্রথম সপ্তাহে ভারত যাচ্ছেন বাংলাদেশের দুই জনপ্রিয় শিল্পী জেমস ও রুনা লায়লা। ভারতের তুমুল জনপ্রিয় নির্মাতা ঋতুপর্ণ ঘোষের উপস্থাপনায় টক শোটির নাম ঘোষ অ্যান্ড কোম্পানি। ঘোষ অ্যান্ড কোম্পানির প্রতি পর্বে একজন ভারতীয় সেলিব্রেটির সাক্ষাৎকার থাকবে। সে সঙ্গে কিছু মজার মজার সেগমেন্ট। এ রকম একটি সেগমেন্টের চিত্রায়নে অংশ নেয়ার নিমন্ত্রণ পেয়েছেন জেমস ও রুনা লায়লা। ঋতুপর্ণ ঘোষের এ নিমন্ত্রণে সাড়া দিয়ে ২ সেপ্টেম্বর জেমস এবং ৩ সেপ্টেম্বর রুনা লায়লা পাড়ি জমাচ্ছেন ভারতে। এ প্রসঙ্গে জেমস বলেন, আমার ভিগি ভিগি গানটি ভারতে খুব জনপ্রিয়। ঋতুপর্ণ ঘোষও আমার গান পছন্দ করেন। তাই নিমন্ত্রণটি গ্রহণ করেছি। রুনা লায়লা বলেন, এর আগে ভারতের জি-বাংলার গানের প্রতিযোগিতা সারেগামায় অংশ নিয়ে আমি বেশ ভালো রেসপন্স পেয়েছি। এ দেশের মানুষের মতো ভারতের মানুষও আমাকে খুব পছন্দ করে। ঋতুপর্ণ ঘোষের নিমন্ত্রণ পেয়ে আমি তাই সহজেই রাজি হয়েছি।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: জেমস, রুনা লায়লাRelated posts
4 Responses to “স্টার বাংলায় রুনা লায়লা ও জেমস”
Post Your Comments
Bangla Music : Incoming search terms
- রুনা লায়লা (2) - bangla (1) - bangali guru (1) - bangla guru.com (1) -

ami mone kori ekhon ekmatro bangla r guru howar joggo singar holo james tai ami james ke banglar guru upadhi dilam asa kori apnarao ekmot hoben “band guru “guru james” kawsar
ami guru james er sob gulo ekok gaan pocondo kori ami mone kori guru james proti bocor ekta albam ber korle tar jono priota sara jibon thakbe ar jodi ab’ othoba onno karo moto besi besi gaan ber kore tahole jono priota kome jete pare? tai ami ekjon guru james er suvakngkhi hisebe take bolbo guru james apni proti bocor ekti valo albam ber korun amra srotara tate khusi valo thakun “kawsar
banglar guru james “kawsar
hello guru james “