Please Donate

Other Links

সোনিয়া ও ইয়াছিন সামির প্রকাশনায় সৈয়দ আবদুল হাদী

Bangla Music

২৬ মে নগরীর একটি রেকর্ডিং স্টুডিওতে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান এমাগা রেকর্ডসের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ক্লোজআপ ওয়ান তারকা সোনিয়া ও নবীন শিল্পী ইয়াছিন সামির দ্বৈত অ্যালবাম মিলনের পথের প্রকাশনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য সঙ্গীত শিল্পী সৈয়দ আবদুল হাদী। শুভেচ্ছা বক্তব্যে সৈয়দ আবদুল হাদী বলেন, আমাদের সময় আগে শিল্পী হতে হতো, তারপর কেউ কেউ হয়তো তারকা হয়ে উঠতো, অনেকে আবার তারকা হওয়ার আগেই ঝরে পড়তো। আর এখন সময় বদলাচ্ছে। এখনকার সময়ে অনেকেই আগে তারকা হয়ে যায়। কেউ কেউ পরে শিল্পী হয়ে ওঠে, আবার কেউ কেউ শিল্পী হওয়ার আগেই তারকা হিসেবে ঝরে পড়ে। যাহোক, ক্লোজআপ তারকা সোনিয়া ইতিমধ্যেই সঙ্গীতাঙ্গনে নিজের অবস্থান করে নিয়েছেন। আর ইয়াছিন সামী অপেক্ষাকৃত নবীন শিল্পী। এ দুজনের দ্বৈত প্রয়াস মিলনের পথে আশা করি শ্রোতাদের ভালো লাগবে। এমাগা রেকর্ডস সম্পর্কে সৈয়দ আবদুল হাদী বলেন, এমাগা রেকর্ডস যাত্রা শুরু করেছে আমার মতো একজন অখ্যাত শিল্পীর হাজার তারার প্রদীপ অ্যালবামটি দিয়ে। অখ্যাত বলছি এজন্য, অডিও ব্যবসায়ীদের জন্য আমি মোটেই লোভনীয় শিল্পী নই। তবু আমার মতো একজন শিল্পীর অ্যালবাম দিয়ে এ প্রযোজনাটি যাত্রা শুরু করেছে। কাজেই বোঝা যাচ্ছে, এ প্রযোজনা প্রতিষ্ঠানটি শুধু ব্যবসার জন্য আসেনি, এসেছে বাংলা গানের মূলধারাটাকে কিছুটা বেগবান করতে। আমি এদের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags:

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms